ট্রন জমানোর ৭৬ তম সপ্তাহ
নমস্কার,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। আপনাদের সামনে আজ আরো একটি ট্রন স্টেকিং সম্পর্কিত ব্লগ নিয়ে হাজির হয়ে পড়লাম।
আমি ট্রন স্টেকিং সম্পর্কে প্রথম জানতে পারি RME দার "কিভাবে ট্রন স্টেকিং করবেন?" ব্লগ পড়ে। তারপর সে সম্পর্কে আরো বিস্তারিত পড়াশোনা করে ট্রন স্টেকিং সম্পর্কে আমি যা বুঝেছি তা উপস্থাপন করলাম,
ট্রন ব্লকচেনে মাইনিং proof-of-stake পদ্ধতিতে হয়। অর্থাৎ যে মাইনার যত বেশি ট্রন টোকেন নিজের কাছে মজুত রাখতে পারবে সেই মাইনার তত বেশি ট্রন মাইনিং করতে পারবে। সহজ ভাষায় বলতে গেলে আপনার TRON ওয়ালেটে থাকা TRX টোকেন গুলো স্টেক করলেন। স্টেক করার পর আপনাকে স্টেকড ট্রনের পরিমানে ভোট প্রদানের সুযোগ দেওয়া হলো, যা ব্যবহার করে নিজের পছন্দের সুপার রিপ্রেজেন্টেটিভদের ভোট দিলেন। তারপর ভোট পাওয়া সুপার রিপ্রেজেন্টেটিভরা যখন TRX রিওয়ার্ড হিসেবে অর্জন করবে তারা তখন ভোটিংয়ের সমানুপাতিক হারে সেই TRX রিওয়ার্ডস গুলো আপনার সাথে ভাগ করে নেবে। ট্রন স্টেকিং সম্পর্কে বোঝার পর আমি স্টিমিট থেকে পাওয়া সমস্ত TRX রিওয়ার্ড গুলো ধীরে ধীরে স্টেক করা শুরু করি।
২০২২ সালের জুলাই মাসে RME দা আমার বাংলা ব্লগে ট্রন স্টেকিংয় নিয়ে নতুন প্রজেক্ট চালু করার পর আমি স্থির করলাম যে, প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও কিছুটা TRX ক্রয় করে সেগুলো স্টেক করতে থাকবো। সেই সূত্র ধরে ট্রন স্টেকিংয়ের ৭৬ তম সপ্তাহ সম্পন্ন করলাম।
আমার আজকের ট্রন স্টেক করার ধাপসমূহ:
ধাপ ১ঃ
- ট্রন ডিপোজিট করার পূর্বে আমার ওয়ালেটের ব্যালান্স।
ধাপ ২ঃ
- ট্রন ডিপোজিট সম্পন্ন করলাম।
ধাপ ৩ঃ
- ট্রন ডিপোজিটের পরে আমার ওয়ালেটের ব্যালান্স।
ধাপ ৪ঃ
- ট্রন স্টেকিং সম্পন্ন করলাম
ধাপ ৫ঃ
- স্টেকড TRX দিয়ে ভোট প্রদানের পর
আজকের মতো বিদায় নিলাম। আবার দেখা হবে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।
২০২২ সালের জুলাই মাসে RME দা এর ট্রন স্টেকিং দেখে অনুপ্রাণিত হয়ে দেখছি আপনি প্রতি সপ্তাহে ট্রন স্টেকিং করে যাচ্ছেন। আর আপনি ধারাবাহিক ভাবে ট্রন স্টেকিং করতে থাকায় আজ আপনি ৭৬ সপ্তাহ পাড় করে ফেললেন। শুভ কামনা রইল আপনার জন্য।
দাদা দেখতে দেখতে বেশ ভালোই ট্রন টোকেন জমিয়ে ফেলেছেন। এটা ভবিষ্যতে অবশ্যই কাজে দিবে আপনার। যাইহোক এই সপ্তাহে ১৫ টিআরএক্স জমানোর মাধ্যমে, সর্বমোট ১৯৭৫ টিআরএক্স জমিয়ে ফেললেন দাদা। আশা করি এভাবেই অনেক দূরে এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল দাদা।