শুভ জন্মদিন টিনটিন
নমস্কার বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ ও সবল। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি ভালোই আছি।
প্রথমেই আমাদের সুপ্রতীম বাবুকে জানাবো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো সুপ্রতীম যেন তার বাবা-মায়ের আদর্শে বড়ো হয়। জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সুখে শান্তিতে থাকে সেটাই কাম্য।
প্রায় দু সপ্তাহ ধরে আমার বাংলা ব্লগের প্রত্যেক সদস্যের প্রতীক্ষার অবশেষে অবসান হলো আজ। আজই সেই বহুল প্রতীক্ষিত শুভ দিন, যখন আমাদের টিনটিন চার বৎসর পূর্ণ করলো।
দু সপ্তাহ আগে, যখন ফ্যান্টম দা টিনটিনের জন্মদিনের নিমন্ত্রণ পত্র আমাদের সকলের সাথে ভাগ করে নিলেন আমি তখন যেন নিজেকে বিশ্বাসই করতে পারছিলাম না যে, দেখতে দেখতে একটা বছর কেটে গেলো। বারবার মনে হচ্ছিলো এইতো সেদিন টিনটিনের জন্মদিনে সবাই মিলে কতো মজা করলাম, টিনটিন যেদিন তিন বৎসর পূর্ণ করে চারে পড়লো। আর আজ চার শেষ করে টুক করে পাঁচ হয়ে গেলো। তাই টিনটিনের জন্মদিন নিয়ে প্রথম থেকেই প্রবল উত্তেজনা কাজ করছিলো।
মানুষের মধ্যে মানুষের সম্পর্কটাই কেমন যেন অদ্ভুত তাইনা? বছরখানেক আগেও যে মানুষ গুলোকে আমি চিনতাম না আজ পরপর দু বছর সেই মানুষটার ছেলের জন্মদিনে আনন্দে মেতে উঠলাম। মাঝের সময়টা যে কিভাবে আমার বাংলা ব্লগের সাথে পার করে ফেললাম সেটাও বুঝতেই পারছি না।
আজ যখন টিনটিনের জন্মদিনের অনুভূতি গুলো লিখতে বসেছি তখন বুঝতে পারলাম যে আমার অনুভূতি গুলো আমি ভাষায় প্রকাশ করতে অসমর্থ। আমার মধ্যে যে কি রকম ভালোলাগার অনুভূতি কাজ করছে সেটা আপনাদের বুঝিয়ে উঠতে পারবো না। আর যেহেতু ভাষায় নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারছি না তাই একটি ছোট্ট কবিতা টিনটিনের জন্য উপহার দিলাম।
জন্মদিন জন্মদিন আজি তোমারি শুভ জন্মদিন,
বছর বছর ফিরে আসুক আজকের এই সুদিন।।
ফ্যান্টম দার পুত্র তুমি, আমাদেরই সুপ্রতীম
বাবা-মায়ের নয়নের মণি পুঁচকে তুমি টিনটিন।।
দেখতে দেখতে করলে তুমি চারটি বছর শেষ
টিনটিন যেন পূর্ণ করে শত বছরের রেস।।
ভালোবাসা রইলো সাথে আমাদেরই সবার,
মানুষ হও, বড়ো হও রইলো এই আশীর্বাদ।।
শেষ করার আগে আবার বলবো শুভ জন্মদিন টিনটিন। অনেক অনেক শুভেচ্ছা রইলো। কাকুর কাছ থেকে ভালোবাসা নিও।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনার টিনের প্রতি এত সুন্দর ভালোবাসা অনুভূতি দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। আসলে আপনার কথা বললে ভুল হবে বাংলা ব্লগের সবাই টিনটিনকে এত বেশি ভালবাসে কি বলবো। কালকের দিনটা ভার্চুয়ালি হলেও চোখের সামনে যেন জ্বল জ্বল করছে। আপনি যে লাইনগুলো রেখেছেন এই লাইনগুলো আমার কাছে ভীষণ ভালো লাগলো। কালকে হাঙা উঠে আপনার থেকে শুনতে পেয়ে আরও বেশি ভালো লেগেছিল।
টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আপনি সুন্দর একটি কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি আমার খুব ভালো লেগেছে। এই কবিতার মাধ্যমে আরো সুন্দর বন্ধন সৃষ্টি হবে আশা কর, হয়তো ভবিষ্যতে টিনটিন এই কবিতা পড়ে মুগ্ধ হবে।
আনন্দের যেনো সিমাহীন হয়ে গিয়েছে সত্তি এর রেস কাটানো অনেক টা সময় লাগবে আমাদের টিন টিন বাবায়ের প্রতি অনেক অনেক ভালোবাসা দারুন লিখেছেন দাদা।।
আসেনি দাদা টিনটিন দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। আর দেখতে দেখতে বছর গুলো যেন কেমন পর হয়ে যাচ্ছে।টিনটিন বাবুর জন্মদিনের শুভেচ্ছা জানাই। টিনটিন বাবু যেন মানুষের মতো মানুষ হয় সকলের মঙ্গল বয়ে আনতে পারে এই দোয়া করি।
চমৎকার লিখেছেন দাদা। টিনটিন বাবুর শুভ জন্মদিন উপলক্ষে। হ্যাংআউটে শুনেছিলাম এখন পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে দাদা।
দেখতে দেখতে কত বড় হয়ে যায় বাচ্চারা।আবার দেখা যাবে চোখের পলকে আমরা ৬ষ্ঠ জন্মদিন পালন করছি।আসলেই দিনটির জন্য আমরা সবাই অধীর ভাবে অপেক্ষা করছিলাম।কবিতাটি অনেক সুন্দর হয়েছে দাদা।
আসলে আপনার অনুভূতি গুলো পড়ে অনেক ভালো লাগলো। ঠিক বলেছেন একটা সময় আমরা কেউ কাউকে চিনতাম না। এখন মনে হয় আমরা কতইনা আপন।টিনটিন বাবু মনে হয় আমাদের পরিবারেরই একজন। তার জন্য অনেক অনেক ভালবাসা রইল আমাদের পক্ষ থেকে।
টিনটিনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।সত্যিই অনেক আনন্দের দিন ছিল আর আমরা সবাই যেন এই দিনটির অপেক্ষায় ছিলাম।কবিতাটি সুন্দর লিখেছেন দাদা।টিনটিন অনেক বড় ,সুন্দর মনের মানুষ হোক এটাই প্রার্থনা করি।ধন্যবাদ দাদা।
আমাদের সকলের স্নেহের টিনটিন বাবু জন্মদিনের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইলো-
শুভ জন্মদিন
স্নেহের টিনটিন বাবু জন্মদিনের আপনার অনুভূতিগুলো পড়ে খুব ভালো লাগলো। এত চমৎকারভাবে অনুভূতিগুলো শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।