রেসিপি : পটল, আলু ও টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল // ১০% লাজুক 🦊-কে
নমস্কার বন্ধুরা,
গ্রীষ্মের শুরু হতে না হতেই পটলের আগমন! আর আমার হাতে পটল পেতেই আমিও রান্না করে ফেললাম পটল, আলু ও টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। গরমের দাবদাহ থেকে বাঁচতেই হালকা ঝোল বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আজকের রেসিপিটা খুবই সহজ। কথা আর বাড়াবো না সোজা রান্নার দিকে চলে যাবো।
- তেলাপিয়া মাছ
- পটল
- আলু
- টমেটো
- পাঁচ ফোড়ন
- হলুদ গুঁড়ো
- লঙ্কা গুঁড়ো
- জিরে গুঁড়ো
- আদা
- নুন
ধাপ ১
- প্রথমে একটা ওভেনে কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হতে দেবো। তেল গরম হতেই নুন-হলুদ মাখিয়ে রাখা মাছ গুলোকে কড়াইতে দিয়ে ভাজতে শুরু করবো। সব মাছ ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো।
ধাপ ২
- মাছ ভাজা হয়ে গেলে কড়াইয়ের বাকি তেলে পাঁচ ফোড়ন দিয়ে দেবো।
ধাপ ৩
- পাঁচ ফোড়ন দেওয়া হয়ে গেলে পটল ও আলু কড়াইতে দিয়ে অল্প ভেজে নেবো।
ধাপ ৪
- পটল ও আলু অল্প ভেজে স্বাদমতো নুন ও পরিমান মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে টমেটো আর আদা বাটা দিয়ে ভালোমতো সব ভেজে নেবো।
ধাপ ৫
- পটল ও আলু ভাজা হতেই জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে মসলা গুলো অল্প ভেজে দিয়ে হাফ কাপ জল দিয়ে দেবো।
ধাপ ৬
- আলু ও পটল কষিয়ে নিলাম।
ধাপ ৭
- আলু ও পটল কষে গেলে কড়াইতে তিন কাপ জল দিয়ে ফুটতে ছেড়ে দেবো।
ধাপ ৮
- ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ভাজা মাছ গুলো দিয়ে দেবো।
ধাপ ৯
- মিনিট কুড়ি ঝোল ফুটে শুকিয়ে যেতেই আমাদের পটল, আলু ও টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তৈরী।
||আমার বাংলা ব্লগ পেজ & ডিসকর্ড||
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
|| JOIN OUR DISCORD SERVER ||
দাদা পটল আমি একদম খেতে পারিনা। আলু আর তেলাপিয়া মাছ আমার জন্য একদম পারফেক্ট ছিল। বিশেষ করে মাছগুলো ভেজে নেয়ায় আরো ভালো লাগছে। সুন্দর এই রেসিপিটি ভাগ করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ।
মাছ ভাজা হলো আমার প্রথম প্রেম! ঐটা না করলে কেন যেন কিছু খালি খালি মনে হয়। 😛
পটল খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর পটল এই সবজি টা অনেক সুস্বাদু হয়। আপনি আজকে পটল টমেটো আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছেন দাদা আপনার রেসিপিটি খুবই মজার হবে মনে হচ্ছে। টমেটো দিয়ে কিছু রান্না করলে সেটা এমনিতেই অনেক মজার হয়। আপনার আজকের রেসিপিটি আসলেই খুবই লোভনীয় ছিল। আর কালারটা খুবই সুন্দর এসেছে অনেক ধন্যবাদ আপনাকে মজার রেসিপি শেয়ার করার জন্য।
আমরাও খুব ভালো লাগে। সহজ ভাবে সুস্বাদু ও সুস্বাস্থ্য
কর রেসিপি। ধন্যবাদ কাওসার ভাই 🤗
দাদা,রেসিপির ছবি দেখেই তো খেতে ইচ্ছে করছে।আমার এভাবে পাঁচফোড়ন দিয়ে পটলের রেসিপি খাওয়া হয় নি।তবে এভাবে রান্না করে খেতে খুব সুস্বাদু হবে মনে হচ্ছে। রেসিপি টা দারুন ছিলো।ধন্যবাদ আপনাকে।
হালকা পাতলা ঝোল দিদি, বাড়িতে খুব সহজেই বানানো যায়। ধন্যবাদ আপনাকেও 🤗
বেশ কিছুদিন বাজারে যায় না। আমাদের শহরের বাজারে পটলের আগমন হয়েছে কী না জানিনা। পটল আমার বেশ পছন্দের সবজি। এবং যেকোন রেসিপি তে পটলের সাথে আলুর কম্বিনেশনটা বেশ ভালো জমে। তেলাপিয়া মাছের রেসিপি টা দারুণ তৈরি করেছেন। বেশ লোভনীয় ছিল। ধন্যবাদ আমাদের সাথে রেসিপি টা শেয়ার করার জন্য দাদা।।
পটলের আগমন হয়েছে তবে দাম গগনচুম্বী! সঠিক বলেছন ইমন ভাই। পটল আলুর কম্বো টা দারুন।
🙂🙂
পটল, আলু ও টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্নার খুবই সুন্দর একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। এই ধরনের রেসিপি আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা রেসিপিটি দেখে মনে হচ্ছিল এটি খেতে অনেক সুস্বাদু হয়েছে। রেসিপিটি তৈরির পদ্ধতি আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এমন সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খেতে বেশ সুস্বাদু হয়েছিলো। আপনিও বাড়িতে সহজে বানিয়ে ফেলতে পারবেন।
বিশেষ করে মাছের সাথে টমেটো আমার অনেক বেশি মজা লাগে। এর স্বাদ যেন একদম অন্যরকম। খেতে অনেক ভালো লাগে। তাছাড়া তেলাপিয়া মাছ তোমার পছন্দের একটি মাছ। এই মাছটি আপনি আলু পটল টমেটো দিয়ে অনেক সুন্দর ভাবে রান্না করেছেন। দেখতে অনেক লোভনীয় লাগতেছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
দাদা আপনি আজকে চমৎকার ভাবে পটল, আলু ও টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন। দেখে তো লোভ সামলানো মুশকিল। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে
হাঃ হাঃ। ধন্যবাদ লিমন ভাই 🤗
আপনি একটু বেশি সবজি পছন্দ করেন বোধহয়?? কারণ আমি লক্ষ্য করেছি আপনি সবজি রেসিপি বেশী শেয়ার করেন। বরাবরের মতো তেলাপিয়া মাছের রেসিপি ও দেখতে অনেক লোভনীয় লাগছে। তাছাড়া এই রেসিপিটি কিভাবে তৈরি করেছেন সেগুলো সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা 💚
আমি খুব বেশি সবজি পছন্দ করি!
ধন্যবাদ রায়হান ভাই 🤗
তেলাপিয়া মাছ কেনো জানি একদম খেতে ইচ্ছে হয়না আজকাল।কারণ একসময় বাড়িতে এটা খুব আনা হতো।তবে মাঝেমধ্যে এমন রেসিপি দেখলে খেতে ইচ্ছে করে কিন্তু।রান্নার রঙ টা যা দারুণ হয়েছে।
আমারও তাই অবস্থা! মোটেই ভালো লাগেনা। খেয়ে খেয়ে মুখ হেজিয়ে গেছে তাই নানান ভাবে রান্না করতে থাকি।
কলকাতায় এলে অল্প লঙ্কার গুঁড়ো প্যাকেট করে দেবো আপনাকে 😁
গরমের দিনের জন্য পটল একটা দারুণ সবজি। বিশেষ করে আপনি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছেন দেখে বেশি ভালো লাগলো। কারন আমার কাছেও তেলাপিয়া মাছ দিয়ে এরকম ভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আপনার জামার কালার টা ভীষণ ভালো লাগলো। অনেক অসাধারণ হয়েছে দেখতে। মনে হচ্ছে খেতেও সুস্বাদু হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলে রান্নার রংয়ের পেছনে গুঁড়ো লংকার কারুকাজ তবুও ক্রেডিটটা আমিই নিয়ে দিলাম। খিক খিক! ধন্যবাদ দিদি 🤗