ট্রন জমানোর ১৮ তম সপ্তাহ

in আমার বাংলা ব্লগ4 years ago

নমস্কার বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ এবং ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা দুই মিলিয়ে আমি আপাতত ভালো আছি। আজ আমি আপনাদের সামনে ট্রন স্টেকিং সম্পর্কিত আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম।


আমাদের সকলের প্রিয় ফ্যান্টম দার "কিভাবে ট্রন স্টেকিং করবেন?" ব্লগটি পড়ে আমি প্রথম ট্রন স্টেকিং সম্পর্কে জানতে পারি। তারপরে আমি ট্রন স্টেকিং নিয়ে আরো বিস্তারিত পড়াশোনা শুরু করি। পড়াশোনা করে ট্রন স্টেকিং সম্পর্কে যা বুঝতে পেরেছি তা এখন আপনাদের সামনে নীচে উপস্থাপন করলাম,

ট্রন ব্লকচেইনে মাইনিং proof-of-stake পদ্ধতিতে হয়। অর্থাৎ যে মাইনার যত বেশি ট্রন টোকেন নিজের কাছে মজুত রাখবে সেই মাইনার তত বেশি ট্রন মাইনিং করতে পারবে। সহজ ভাষায়, আপনার TRON ওয়ালেটে কিছু পরিমাণে TRX থাকলে আপনি তা স্টেক করে রাখলেন। ট্রন স্টেক করার পর স্টেকড ট্রনের সম পরিমান আপনাকে ভোট প্রদানের সুযোগ দেওয়া হলো। যা দিয়ে নিজের পছন্দের সুপার রিপ্রেজেন্টেটিভকে ভোট দিলেন। তারপর যখন সেই সুপার রিপ্রেজেন্টেটিভ TRX মাইনিং রিওয়ার্ড হিসেবে পাবেন তখন সে আপনার ভোটিংয়ের আনুপাতিক হারে সেই রিওয়ার্ডস গুলোকে আপনার সাথে ভাগ করে নেবে।

ট্রন স্টেকিং সম্পর্কে বিস্তরে বোঝার পর আমি স্টিমিট থেকে পাওয়া সমস্ত TRX রিওয়ার্ড গুলো স্টেক করা শুরু করি। আর জুলাই মাসে যখন ফ্যান্টম দা আমার বাংলা ব্লগে ট্রন স্টেকিং নিয়ে নতুন প্রজেক্ট চালু করলেন। আমিও অনুপ্রেরণা পেয়ে সেসময়ে স্থির করলাম যে, প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও কিছুটা TRX ক্রয় করে সেগুলো স্টেক করবো। সেই সূত্র ধরে আজ আমার ট্রন স্টেকিংয়ের ১৮ তম সপ্তাহ সম্পন্ন হলো।


আমার আজকের ট্রন স্টেক করার ধাপসমূহ:

ধাপ ১ঃ

  • ট্রন ডিপোজিট করার পূর্বে আমার ওয়ালেটের ব্যালান্স।

Screenshot_20221123-130026.png


ধাপ ২ঃ

  • ট্রন ডিপোজিট সম্পন্ন করলাম।

Screenshot_20221123-130154.png


ধাপ ৩ঃ

  • ট্রন ডিপোজিটের পরে আমার ওয়ালেটের ব্যালান্স।

Screenshot_20221123-130125.png


ধাপ ৪ঃ

  • ট্রন স্টেকিং সম্পন্ন করলাম।

Screenshot_20221123-130235.png


ধাপ ৫ঃ

  • ভোট প্রদানের পর।

Screenshot_20221123-130400.png


আজকের মতো ইতি। আপনাদের সাথে আবার দেখা হবে, অন্য কোনো ব্লগে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  
 4 years ago 

ট্রন স্টেকিং, আপনার ট্রন জমানোর এই পোস্টটি পড়ে অনেক কিছুই জানতে পারলাম। দাদা প্রত্যেকটা প্লাটফর্মেই আমাদের জন্য অনেক সুযোগ তৈরি করে দিয়েছে। যদিও আমি অন্য কোন প্রজেক্টে কাজ করার মত সুযোগ কখনো করতে পারবোনা। তবুও আজকে আপনার এই পোস্ট থেকে অনেক কিছুই জানলাম। টিআরএক্স ট্রান্সফার করে জমানো ক্ষেত্রে দারুন লাভবান হওয়া যায় এটা বুঝতে পেরেছি। আমাদের মাঝে ট্রন স্টেকিং পোস্ট শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল দাদা।

 4 years ago 

দাদা আজকের পোস্টটি পড়ে ট্রন সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। দেখতে দেখতে 18 টি সপ্তাহ পার করে দিলেন। আসলে এই জন্য দাদাকে অনেক বেশি ধন্যবাদ দেওয়া প্রয়োজন। কারণ আমাদের জন্য দাদা অনেক প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36