রেসিপি : পেঁপে ও আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল // ১০% লাজুক 🦊-কে

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

নমস্কার বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই সুস্থ। আজ আপনাদের সাথে আরো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, পেঁপে ও আলু দিয়ে বাটা মাছের ঝোল। অনেকেই হয়তো ভাবছেন হয়তো আমি পেঁপে খুব ভালোবাসি। আসলে আমি পেঁপে যেমন অপছন্দ করি তেমনি আবার পছন্দ করি, লাভ-হেট রিলেশনশিপ।

গরমে পেটকে অল্প স্বস্তি দিতেই হবে, তাই আমাকে মাঝে মধ্যেই পাতলা ধরনের ঝোল রান্না করতে দেখবেন। আজকে আজ আর কথা বাড়াবো না সোজা মূল রান্নায় চলে যাবো।


উপকরণ

  • বাটা মাছ
  • পেঁপে
  • আলু
  • পাঁচ ফোড়ন
  • হলুদ গুঁড়ো
  • জিরে গুঁড়ো
  • লঙ্কার গুঁড়ো
  • কাঁচা লঙ্কা
  • নুন
  • তেল


উপকরণ


রন্ধনপ্রণালী

ধাপ ১

  • প্রথমে গ্যাসের ওভেন জ্বালিয়ে একটা কড়াই ওভেনে চাপিয়ে গরম করতে নেবো, কড়াই গরম হয়ে গেলে বেশ কিছুটা তেল দিয়ে দেবো। তেল গরম হলে নুন-হলুদ দিয়ে মাখিয়ে রাখা বাটা মাছ গুলোকে এক এক করে কড়াইতে গরম তেলে ছেড়ে দেবো।


ধাপ ২

  • মাছ গুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো।


ধাপ ৩

  • মাছ ভাজার বাকি তেলে পাঁচ ফোড়ন দিয়ে নেবো।


ধাপ ৪

  • ফোড়ন দেওয়া হয়ে গেলে কেটে রাখা পেঁপে আর আলু গুলো কড়াইতে দিয়ে অল্প নাড়াচাড়া করে স্বাদমতো নুন আর ১ চামচ হলুদ দিয়ে পেঁপে ভাজতে শুরু করবো।


ধাপ ৫

  • আলু ও পেঁপে ভাজা হয়ে গেলে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা গুলোকে অল্প করে ভেজে নেবো।


ধাপ ৬

  • মসলা অল্প ভেজে কড়াইতে হাফ কাপ জল দিয়ে সবজি গুলোকে কষতে ছেড়ে দেবো।


ধাপ ৭

  • পেঁপে আর আলু ভালোমতো কষিয়ে নেবো।


ধাপ ৮

  • সবজি ভালো ভাবে কষে গেলে চার কাপ জল কড়াইতে দিয়ে দেবো।


ধাপ ৯

  • ঝোল ফুটে উঠলেই ভেজে রাখা বাটা মাছ গুলোকে ঝোলে দিয়ে দেবো। সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।


ধাপ ১০

  • মিনিট কুড়ি ঝোল ফুটে যেতেই আমাদের পেঁপে ও আলু দিয়ে পাতলা বাটা মাছের ঝোল তৈরী হয়ে গেলো।


বাটা মাছের ঝোল



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  

ভাইয়া পেঁপে ও আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল অনেক খেয়েছি। খুব ভালো লাগে ভাইয়া খেতে। আপনারটা অনেক টেস্ট হয়েছে বুঝি। প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ভাইয়া অবিরাম।

 4 years ago 

খেতে ভালোই হয়ে হয়েছিলো!

 4 years ago 

আলু দিয়ে যে কোন মাছের রেসিপি রান্না করলে অনেক মজা লাগে। আপনি আলু আর পেঁপে দিয়ে অনেক সুন্দর ভাবে মজাদার বাটা মাছের রেসিপি শেয়ার করেছেন। লোভনীয় এই রেসিপি কিভাবে তৈরি করেছেন সেটা পর্যাক্রমে তুলে ধরেছেন তা ছাড়া রেসিপির ছবি দেখে বেশ লোভনীয় মনে হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

 4 years ago 

আলু পরিমানে কম ছিলো, পেঁপে বেশি ছিলো।

 4 years ago 

এই বাটা মাছকে আমাদের এখানে বাডা মাছ বলে।আমাদের আবার কখনোই পেঁপে দিয়ে মাছ রান্না করা হয়না।তাই ভাবছি একদিন রেঁধেই দেখবো কেমন লাগে।

 4 years ago 

বাটা কথাটা অপভ্রংশ করে বাডা হয়ে গেছে। 😆

ভালোই লাগবে, পাতলা ঝোল।

 4 years ago 

অপভ্রংশ ই বটে। 😅😂😂

 4 years ago 

দাদা বাটা মাছ আমার খুব প্রিয় একটি মাছ। বিশেষ করে ভেজে রান্না করলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে আপনার মত পেঁপে দিয়ে কখনো রান্না করে খাই নি কিন্তু দুঃখের বিষয় কি জানেন। আমাদের বাসার কেউ এই মাছটা খেতে চায় না। তাই আমার কপালেও খুব একটা জোটে না। আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ

 4 years ago 

বাটা খেতে তো ভালোই। বাটা মাছের সর্ষে বাটা রান্না করবেন, দারুন লাগবে।

 4 years ago 

খুবই সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন আপনি। খুব ভালো লাগলো। আপনার রেসিপি দেখে তো আমার লোভ লেগে গেলো। কি যে করি এখন। আপনার উপস্থাপনা বেশ ভালো ছিলো। খুবই সুন্দর করে গুছি সব কিছু উল্লেখ করে পোস্ট করেছেন। অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

ধন্যবাদ রাজু ভাই 🤗

 4 years ago 

পেঁপে ও আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল রান্নার খুবই সুন্দর একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। পেঁপে দিয়ে মাছ রান্না করলে সেটি খেতে অনেক সুস্বাদু হয়। আপনার তৈরি করার রেসিপি টা দেখেই বোঝা যাচ্ছে এটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

গরমের দিনে পাতলা ঝোল খেতে ভালোই লাগে।

 4 years ago 

বাটা মাছ আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আসলে দাদা বাটা মাছটা দেখে মনেই হয় না খেতে এরকম টেস্টি। আপনি অনেক সুন্দর করে পেঁপে ও আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল করেছেন। রেসিপিটি দেখে আমার খুব ভালো লাগলো আর খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। বাটা মাছের ঝোল রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

ভেজে খাবেন, ভালো লাগবে।

 4 years ago 

দাদা পেঁপে ও আলুর বাটা মাছ দিয়া দারুন একটি রেসিপি তৈরি করেছেন । আপনার রেসিপি অনেক সুন্দর হয়েছে। আলু পেঁপে ও বাটা মাছ দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন রেসিপি দেখে আমার খুব ভাল লাগছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপি পুরো প্রক্রিয়া আমাদের মাঝে তুলে ধরেছেন। সেইসাথে নিখুঁতভাবে বর্ণনা করেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

ধন্যবাদ দিদি 🤗

 4 years ago 

আলু ও পেঁপে দিয়ে আপনি বাটা মাছের অনেক মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে অনেক লোভনীয় লাগছে। মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু গেছে। রেসিপি তৈরীর প্রতি কিতাব এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

হ্যাঁ দিদি, বেশ ভালোই হয়েছিল।

এই রেসিপি দেখে তে অনেক সুন্দর লাগে। তবে এই রেসিপি সবথেকে ভালো লাগে হচ্ছে সেগুলো। এগুলো খেতে অনেক নরম এবং একটু হালকা মিষ্টি ধরনের হয় এজন্য একটি অনেক মজা লেগে থাকে। আপনার রেসিপিরপ্রত্যেকটা থাক অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

অল্প চিনি দিলে মিষ্টি হয়। আমি চিনি না দিয়ে অল্প লঙ্কা দিয়েছি তাই ঝাল হয়েছিল 😆

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64129.37
ETH 1821.95
USDT 1.00
SBD 0.38