গাড়ি চালানোর প্রথম অভিজ্ঞতা
নমস্কার বন্ধুরা,
গাড়ি চালানোটা শুরু করে দিলাম। ঠিক গাড়ি চালানো না, শিক্ষানবিস হিসেবে গাড়ি চালানো শেখা। বহুদিন ধরেই চিন্তা ভাবনা করছিলাম যে, গাড়ি চালানোটা শিখতে হবে। কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে উঠছিলো না। বার দুই এক মটর ট্রেনিং স্কুলে কথা বলে এসেও শেষ পর্যন্ত সেখানে ভর্তি হওয়া হয়নি। কিন্তু এইবার এক প্রকার জোর করেই ভর্তি হয়ে গেলাম এমনকি ভর্তি হয়ে লার্নারস লাইসেন্স করে নিলাম। বাকি শুধু ছিল আমার গাড়ি চালানোর শুরুটা। আর এখন কোনো চিন্তাও নেই। পুলিশের চোখ রাঙানো খাবার চাপ নেই, গাড়ি চালানোর জন্যও যে সমস্ত নিয়ম মেনে চলা উচিত সেগুলোও মোটামুটি জানা হয়ে গেছে। দুই মিলিয়ে গাড়ি চালানোয় হাত খড়িটা দিয়ে দিলাম।
লারনার্স লাইসেন্স পেয়ে যাওয়ার পর অপেক্ষায় ছিলাম যে কবে গাড়ি চালানো হবে আর সে সুখবর তাড়াতাড়ি চলে এলো। যদিও সপ্তাহের দিনগুলোতে গাড়ি চালাতে পারবো না সেটা আগেই মোটর ট্রেনিং সেন্টারে জানিয়ে রেখেছিলাম কাজকর্মের জন্য সপ্তাহের প্রতিদিনই ব্যস্ততার মধ্যে কাটে শুধুমাত্র রোববার বাদ দিয়ে। ঘরেই থাকা সেই জন্য রোববার দিনকে গাড়ি চালানো শেখার কথা বলেছিলাম আর ২৪ তারিখে পাশ করার পরে যখন লারনার্স লাইসেন্সটা তুলতে পরে তারাই আমাকে বিকেলে গাড়ি শিখতে যাওয়ার কথা বললেন।
আমিও না করিনি কারণ ওই দিনটা আমি ঘরেই ছিলাম যেহেতু লারনার্স লাইসেন্সের পরীক্ষা ছিল। সেজন্য বিকেলের অপেক্ষা করতে থাকলাম কিন্তু সময় যেন কিছুতেই শেষ হচ্ছিলো না। একটা একটা করে মিনিট গুনতে থাকলাম কতক্ষণে সে সময় আসে। সময় এলো বটে গেলো তবে চলেও গেলো। বিকেলের পরে আমার মটর ইন্সট্রাক্টরের থেকে ফোন এলো তখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে। হুড়মুড় করে কোনোমতে চলে গেলাম। গাড়িতে বসে সোজা রাজারহাট নিউটাউনের দিকে।
আমার আগে একজন ছিলেন তার চালানো আমি দেখছিলাম। মিনিট ৩০ পরে আমার সুযোগ এলো। বসে পড়লাম চালকের সিটে। বসেই চাবিটা ঘুরিয়ে দিলাম। ইঞ্জিন যেন গর্জন করে উঠলো। ক্লাচ পা সরিয়ে দিতেই গাড়ি চলা শুরু করলো। তারপর ৩০ মিনিট আঁকা বাঁকা ভাবে চালিয়ে নিলাম। শুভস্য শীঘ্রম।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
লার্নাস লাইসেন্স পাওয়ার পর জীবনের প্রথম গাড়ী চালানো অভিজ্ঞতা কেমন ছিল সে বিষটি নিয়ে বশ সুন্দর করে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। আপনার পোস্ট পড়ে বুঝাই যাচেছ যে আপনি গাড়ী চালানোর জন্য অনেক উৎসাহিই ছিলেন। শুভ কামনা রইল ভাইয়া আপনার প্রতি।
দারুন একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়ে নিয়েছো দাদা গাড়ি চালানো শুরু করে দিয়ে। গাড়ি চালানোয় হাত খড়িটা দেওয়া হয়ে গেছে এবার নতুন একটা গাড়ি কিনে নেও দাদা। অনেক অনেক শুভকামনা রইল , খুব সাবধানে গাড়ি ড্রাইভ করো দাদা।
লার্নাস লাইসেন্স পাওয়ার অনুভূতি খুব সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। শিখবেন করে করে শেষ পর্যন্ত শিখেই নিয়েছেন গাড়ি চালানো। আমারও খুব শখ গাড়ি চালানো শেখার কিন্তু সময় করে উঠতে পারছিনা। আপনার পোস্ট পড়ে ভালো লেগেছে। ধন্যবাদ দাদা।
প্রিয় দাদা, গাড়ি চালানো শেখা খুবই ভালো একটি কাজ। আপনার ৩০ মিনিট আকাবাকা ভাবে গাড়ি চালানোর কথাটি জানতে পেরে আমার খুবই ভালো লেগেছে। দাদা আপনি এভাবেই চেষ্টা চালিয়ে যান, খুব তাড়াতাড়ি একজন দক্ষ ড্রাইভার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন। প্রিয় দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।