ট্রন জমানোর ৪৩ তম সপ্তাহ
নমস্কার,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। আপনাদের সামনে আমি আজ আরো একটি ট্রন স্টেকিং সম্পর্কিত ব্লগ নিয়ে হাজির হয়েছি।
ট্রন স্টেকিং সম্পর্কে আমি প্রথম জানতে পারি RME দার "কিভাবে ট্রন স্টেকিং করবেন?" ব্লগ পড়ে। তারপর ট্রন স্টেকিং সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করে ট্রন স্টেকিং সম্পর্কে আমি যা বুঝেছি তা উপস্থাপন করছি,
ট্রন ব্লকচেনে মাইনিং proof-of-stake পদ্ধতিতে হয়। অর্থাৎ যে মাইনার যত বেশি ট্রন টোকেন নিজের কাছে মজুত রাখতে পারবে সেই মাইনার তত বেশি ট্রন মাইনিং করতে পারবে। সহজ ভাষায় বলতে গেলে আপনার TRON ওয়ালেটে থাকা TRX টোকেন গুলো স্টেক করলেন। স্টেক করার পর আপনাকে স্টেকড ট্রনের পরিমানে ভোট প্রদানের সুযোগ দেওয়া হলো, যা ব্যবহার করে নিজের পছন্দের সুপার রিপ্রেজেন্টেটিভদের ভোট দিলেন। তারপর ভোট পাওয়া সুপার রিপ্রেজেন্টেটিভরা যখন TRX রিওয়ার্ড হিসেবে অর্জন করবে তারা তখন ভোটিংয়ের সমানুপাতিক হারে সেই TRX রিওয়ার্ডস গুলো আপনার সাথে ভাগ করে নেবে। ট্রন স্টেকিং সম্পর্কে বোঝার পর আমি স্টিমিট থেকে পাওয়া সমস্ত TRX রিওয়ার্ড গুলো ধীরে ধীরে স্টেক করা শুরু করি।
২০২২ সালের জুলাই মাসে RME দা আমার বাংলা ব্লগে ট্রন স্টেকিংয়ের নতুন প্রজেক্ট চালু করার পর অনুপ্রেরণা নিয়ে স্থির করলাম, প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও কিছুটা TRX ক্রয় করে সেগুলো স্টেক করতে থাকবো। সেই সূত্র ধরে আজ আমি ট্রন স্টেকিংয়ের ৪৩ তম সপ্তাহ সম্পন্ন করে ফেলেছি।
আমার আজকের ট্রন স্টেক করার ধাপসমূহ:
ধাপ ১ঃ
- ট্রন ডিপোজিট করার পূর্বে আমার ওয়ালেটের ব্যালান্স।
ধাপ ২ঃ
- ট্রন ডিপোজিট সম্পন্ন করলাম।
ধাপ ৩ঃ
- ট্রন ডিপোজিটের পরে আমার ওয়ালেটের ব্যালান্স।
ধাপ ৪ঃ
- ট্রন স্টেকিং সম্পন্ন করলাম।
ধাপ ৫ঃ
- স্টেকড TRX দিয়ে ভোট প্রদানের পর
আজকের মতো বিদায় নিলাম। আবার দেখা হবে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ৩০ ট্রন জমিনে শেয়ার করেছেন। এরই মাধ্যমে আপনি ট্রন জমানো ৪৩ তম সপ্তাহ শেষ করে ফেলেছেন। আশা করি ভবিষ্যতে এগুলোর দাম এখনকার থেকে অনেকটাই বৃদ্ধি পাবে। এভাবে নিজের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।
দারুন একটা উদ্যোগ গ্রহণ করেছেন দাদা। যদিও বর্তমান সময়ে এটার দাম অনেক কম রয়েছে কিন্তু ভবিষ্যতে এটা ভালো একটা অবস্থানে চলে যাবে বলে আমি বিশ্বাস করি।
প্রিয় দাদা, দেখতে দেখতে আপনি ট্রন জমানোর ৪৩ তম সপ্তাহ অত্যন্ত সাফল্যের সাথেই সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। আপনার এই ট্রন জমানোর পোস্টটি পড়ে অনেকেই ট্রন জমাতে উৎসাহিত হবে। আমি আশা করি, আপনি আগামী দিনেও আপনার এই ট্রন জমানোর ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবেন।