রেসিপি : বড়ি ও নতুন আলু দিয়ে পালং শাকের ঘন্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে আমি আরো একটি নতুন ও মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটি হলো, বড়ি ও নতুন আলু দিয়ে পালং শাকের ঘন্ট

PXL_20230206_130926905_copy_1209x907.jpeg


উপকরণ

  • পালং শাক
  • বড়ি
  • আলু
  • হলুদ গুঁড়ো
  • জিরে গুঁড়ো
  • লঙ্কা গুঁড়ো
  • ময়দা
  • তেল
  • নুন

GridArt_20230421_123328986_copy_1228x818.jpg

উপকরণ


রন্ধনপ্রণালী

ধাপ ১

  • প্রথমে উনুনে কড়াই চাপিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে গরম হতে দেবো।

PXL_20230206_123135462_copy_1209x907.jpg


ধাপ ২

  • তেল গরম হয়ে গেলে কাঁচা বড়ি কড়াইতে দিয়ে ভাজতে শুরু করে দেবো।

PXL_20230206_123306579_copy_1209x907.jpg


ধাপ ৩

  • বড়ি গুলো ভালো মতো ভেজে একটা পাত্রে নামিয়ে রাখলাম।

PXL_20220206_123724707_copy_1209x907.jpg


ধাপ ৪

  • বড়ি ভেজে নিয়ে কড়াইতে আরেকটু তেল গরম করে পালং শাক ও নতুন আলু কড়াইতে দিয়ে স্বাদমতো নুন ও পরিমান অনুসারে হলুদ দিলাম। তারপর সবকিছু ভালো ভাবে নাড়াচাড়া করে একটা পাত্র দিয়ে কড়াইটা ঢেকে দিলাম।

PXL_20230206_123402116_copy_1209x907.jpg

PXL_20230206_123538666_copy_1209x907.jpg

PXL_20230206_123659618_copy_1209x907.jpg


ধাপ ৫

  • কিছুক্ষন পর ঢাকনা তুলে ভালোভাবে সবকিছু নাড়াচাড়া করতে থাকলে পালং শাক জল ছেড়ে দিলো।

PXL_20230206_124053541_copy_1209x907.jpg


ধাপ ৬

  • নাড়াচাড়া করতে করতে শাকের জল অল্প কমে গেলে পরিমান মতো জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা কষাতে থাকবো।

PXL_20220206_124424654_copy_1209x907.jpg


ধাপ ৭

  • মশলা কষে গেলে ভেজে রাখা বড়ি গুলো এবং দুকাপ জল দিয়ে সবকিছু ফোটাতে ছেড়ে দেবো।

PXL_20230206_124815632_copy_1209x907.jpg

PXL_20230206_124856704_copy_1209x907.jpg


ধাপ ৮

  • জল কিছুটা ফুটে কমে গেলে হাফ চামচ ময়দা দিয়ে সবকিছু নাড়াতে থাকবো।

PXL_20230206_130311385_copy_1209x907.jpg


ধাপ ৯

  • আর কিছুক্ষন নাড়াচাড়া করে নিতেই আমাদের বড়ি ও নতুন আলু দিয়ে পালং শাকের ঘন্ট তৈরী।

PXL_20230206_130358116_copy_1209x907.jpg

বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  
 3 years ago 

মাষকলাই এর বড়ি ও নতুন আলু দিয়ে পালং শাকের ঘন্ট রেসিপি দেখে তো জিভে জল চলে এলো দাদা। মাষকলাই এর বড়ি খেতে আমার খুব ভালো লাগে। তবে পালংশাক দিয়ে কখনও রান্না করে খাওয়া হয়নি। রেসিপিটা দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছে। এই রেসিপিটা একদিন বাসায় ট্রাই করতে হবে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পালং শাক আমার খুব প্রিয়। খেতে ভীষণ মজা লাগে। পুষ্টিকর খাবার। বড়ি ও নতুন আলু দিয়ে পালং শাকের ঘন্ট রেসিপি দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে দাদা।

 3 years ago 

বরি ও নতুন আলু দিয়ে পালং শাকের ঘন্ট এভাবে কখনো খাওয়া হয়নি দাদা। তাই আমার কাছে রেসিপিটি একদম নতুন এবং ইউনিক মনে হচ্ছে। বিশেষ করে তরকারি রেসিপিতে কখনো ময়দা যোগ করা যায় তাই জানা ছিল না। আপনার তৈরি রেসিপিটি একদম নতুনত্বে ভরপুর। খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

দাদা বড়ি ও নতুন আলু দিয়ে পালং শাকের ঘন্ট খেতে খুবই ভালো লাগে আমার। বেশ সুন্দর একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভালো লাগলো রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। আপনার রেসিপিটা দেখে খেতে ইচ্ছা করছে দাদা।

 3 years ago 

দাদা পালং শাকের ঘন্ট আমি অনেক ভাবে তৈরি করেছি কিন্তু আপনার মত কখনো বড়ি নিয়ে তৈরি করা হয়নি।আপনার কাছ থেকে নতুন একটি রেসিপি শিখলাম। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। একদিন অবশ্যই এভাবে তৈরি করব।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

বড়ি দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। তবে পালং শাক দিয়ে কখনো খাওয়া হয়নি। নতুন আলু এবং পালং শাক দিয়ে তৈরি করা এই মজার রেসিপি খুবই ভালো লেগেছে দাদা। আপনি সবসময় মজার মজার রেসিপি শেয়ার করেন। আজকের রেসিপিটিও দারুন লোভনীয় হয়েছে।

 3 years ago 

দাদা প্রথমেই ঈদের শুভেচ্ছা জানাই।
বড়ি ও নতুন আলু দিয়ে পালং শাকের ঘন্ট লোভনীয় দেখাচ্ছে। আপনি চমৎকার ধাপে ধাপে রেসিপি উপস্থাপন করেছেন, তৈরি করা বেশ সহজ হবে। গতকাল আমরাও পালংশাক খেলাম।

 3 years ago 

বড়ি ও নতুন আলু দিয়ে পালংশাকের ঘন্ট একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।এভাবে নিরামিষ রান্না করলে খেতে ভালো লাগে।আর আপনার রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব ভালো ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রিয় দাদা পালং শাকের সাথে নতুন আলু এবং বড়ি দিয়ে অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন। আপনার এই রেসিপি তৈরি প্রক্রিয়াটি দারুন ছিল। বিশেষ করে আপনার এই রেসিপিতে ময়দার ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কারন আমাদের গ্রাম অঞ্চলে পালং শাক কিংবা কচুর শাক ঘন্ট করার ক্ষেত্রে ময়দা ব্যবহার করা হয়। যাহোক নিশ্চয় আপনার এই রেসিপিটি খেতে অনেক সুস্বাদু এবং মজাদার ছিল।

 3 years ago 

ময়দা দেওয়াটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। আমার মাও পালং শাকের সময় মাঝে মধ্যে বড়ি আর নতুন আলু দিয়ে পালং শাকের ঘন্ট রান্না করে থাকে। যদিও আমি খুব একটা ভালো খাই না ,তাও জোর করে খাইয়ে দেয়। তবে ময়দা দিয়ে কখনো করেনি। রেসিপির প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। নিশ্চয়ই রেসিপিটা অনেক সুস্বাদু খেতে হয়েছিল।

 3 years ago 

ময়দা দিলে গ্রেভিটা একটু মাখো মাখো হয় আরকি। পালং শাক জোর করে খাওয়াতে হয় 😅।

 3 years ago 

ওহ আচ্ছা বুঝলাম।
হ্যাঁ আমার বাবা রোজ পালং শাক আনে শীতের শুরু থেকে শেষ পর্যন্ত 😭😭😭।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63013.72
ETH 1871.80
USDT 1.00
SBD 0.37