ট্রন জমানো ও ভোটপ্রদানের দ্বাদশতম সপ্তাহ
নমস্কার বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এখন অনেকটাই ভালো আছি। আজ আপনাদের কাছে আরো ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম।
বেশ কমাস আগে আমাদের প্রিয় ফ্যান্টম দার "কিভাবে ট্রন স্টেকিং করবেন?" ব্লগ পড়ে ট্রন স্টেকিং সম্পর্কে আমি প্রথম জানতে পারি। তারপর আমি ট্রন স্টেকিংয়ের বিষয়ে আরো বিস্তরে পড়াশোনা করি। পড়াশোনা করে ট্রন স্টেকিং সম্পর্কে যা বুঝতে পেরেছি তা আপনাদের সামনে সহজ ভাষায় উপস্থাপন করছি,
ট্রন ব্লকচেইনে মাইনিং proof-of-stake পদ্ধতিতে হয়। অর্থাৎ যে মাইনার যত বেশি ট্রন টোকেন নিজের কাছে মজুত রাখবেন সেই মাইনার তত বেশি ট্রন মাইনিং করতে পারবেন। সহজ ভাষায় বলতে গেলে, ধরুন আপনার TRON ওয়ালেটে কিছু পরিমাণে TRX আছে যা আপনি স্টেক করে রাখলেন। ট্রন স্টেক করার পর স্টেকড ট্রনের সম পরিমান ভোট দানের সুযোগ পেলেন। যা ব্যবহার করে নিজের পছন্দের সুপার রিপ্রেজেন্টেটিভদের ভোট দিলেন। তারপর যখন সেই সুপার রিপ্রেজেন্টেটিভরা যে পরিমাণে TRX মাইনিং রিওয়ার্ড হিসেবে পাবেন তখন তারা ভোটিংয়ের আনুপাতিক হারে সব ভোট প্রদানকারীদের সেই রিওয়ার্ডস গুলি ভাগ করে দেবেন।
ট্রন স্টেকিং সম্পর্কে বিষদে বোঝার পর আমি স্টিমিট থেকে পাওয়া সমস্ত TRX রিওয়ার্ড গুলো স্টেক করতে শুরু করে দিই। আর জুলাই মাসে যখন ফ্যান্টম দা ট্রন স্টেকিং নিয়ে নতুন প্রজেক্ট চালু করলেন, আমিও তাতে অংশগ্রহণ করার অনুপ্রেরণা পেয়ে গেলাম। সে সময়ে স্থির করে ফেললাম যে, প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও TRX ক্রয় করে সেটা স্টেক করবো। সেই সূত্র ধরে আজ আমার ট্রন স্টেকিংয়ের দ্বাদশ তম সপ্তাহ সম্পন্ন হলো।
আমার আজকের ট্রন স্টেক করার ধাপসমূহ:
ধাপ ১ঃ
- ট্রন ডিপোজিট করার পূর্বে আমার ওয়ালেটের ব্যালান্স।
ধাপ ২ঃ
- ট্রন ডিপোজিট সম্পন্ন হলো।
ধাপ ৩ঃ
- ট্রন ডিপোজিটের পরে আমার ওয়ালেটের ব্যালান্স।
ধাপ ৪ঃ
- ট্রন স্টেকিং সম্পন্ন করলাম।
ধাপ ৫ঃ
- ভোট প্রদানের পর।
আজকের মতো এখানেই ইতি। আপনাদের সাথে আবার দেখা হবে, অন্য কোনো ব্লগে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা ট্রন স্টেকিং সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। আপনি এত সুন্দরভাবে ট্রন স্টেকিং নিয়ে লিখেছেন একদম সম্পূর্ণ ধারণা পেয়ে গিয়েছি। আমিও চেষ্টা করব আপনার মত করে পরবর্তীতে ট্রন স্টেকিং করে ভোট দান করার জন্য। আপনার ট্রন স্টেকিং দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। আশা করছি আরও অনেকেই অনুপ্রাণিত হবে। ফ্যান্টম দাদাকে অনেক ধন্যবাদ ট্রন স্টেকিং নিয়ে নতুন প্রজেক্ট চালু করার জন্য। ধন্যবাদ দাদা।
শুরু করে দিন ভাই।
এখন আমার টি আর এক্স আছে ১৬৮। আরো কিছু জমা হলে তারপর টিকেট কেটে নিয়ম জানতে হবে। ধন্যবাদ দাদা।
প্রিয় দাদা আপনার ট্রন জমানো ও ভোটপ্রদানের দ্বাদশতম সপ্তাহের পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। প্রিয় দাদা আপনি ট্রন স্টেকিং করার বিষয়টি অতি চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আমিও কয়েকদিনের মধ্যেই ট্রন স্টেকিং শুরু করব।
ধন্যবাদ বিদ্যুৎ দা। শুরু করেই দিন। যত তাড়াতাড়ি শুরু করবেন ততই ভালো।
আপনাদের দেখাদেখি আমিও অনুপ্রাণিত হয়ে ট্রন স্টেকিং করতে শুরু করে দিয়েছি। ইতিমধ্যে আমি দুইবার ট্রন স্টেকিং করে ফেলেছি। আপনি তো দেখছি ইতিমধ্যেই ১২ বার করে ফেলেছেন। এই কাজটির ফলে ভবিষ্যতে আমরা সকলে অনেক লাভবান হতে পারব বলে আমি মনে করি।
খুব ভালো কাজ করছেন। চালিয়ে যান 🤗
আপনি ট্রন জমানো এমনকি ভোট প্রদান করেছেন এটা দেখে ভীষণ ভালো লাগলো। এটা আমার কাছে অনেক ভালো একটি উদ্যোগ। আপনার মত আমি নিজেও প্রতি সপ্তাহে ট্রন জমানোর চেষ্টা করি। যদিও এই পোস্টটা আমি আমাদের টিএফসি কমিউনিটিতে করি। একটু একটু করে ট্রল জমাতে পেরে বেশ ভালোই লাগছে। আপনার পোস্ট দেখে আজকে অনেক বেশি অনুপ্রাণিত হলাম।
হ্যাঁ। আমি দেখেছি। খুবই উত্তম কাজ করছেন। চালিয়ে যান ম্যাডাম।
দাদা প্রতি সপ্তাহে আপনার ট্রন স্টেকিং পোস্ট টি দেখে অনেক ভালো লাগে ৷ আমাদের প্রিয় ফ্যান্টম দার ট্রন স্টেকিং পোস্ট দেখে অনুপ্রাণিত হয়ে প্রতিনিয়ত ট্রন স্টেকিং করছেন দেখে অনেক ভালো লাগলো ৷ ইতিমধ্যেই আপনি অনেক ট্রন জমিয়েছে ৷ এভাবে প্রতিনিয়ত ট্রন জমালে আশা করি আপনার লক্ষ্য পূরন হয়ে যাবে ৷ এভাবেই এগিয়ে যান দাদা ৷ আপনার জন্য শুভকামনা রইল
যেটুকু কিনতে পারছি সেটাই স্টেক করে দিচ্ছি।