রেসিপি : করলা ও আলু দিয়ে রুই মাছের ঝোল
নমস্কার বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ। আজ আপনাদের সামনে আমি আরো একটি নতুন ও বেশ মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি হলো করলা ও আলু দিয়ে রুই মাছের ঝোল।
করলার সাথে মাছ!! অদ্ভুত কম্বিনেশন। অনেকটা আমার সেই করলা-মিষ্টি কুমড়া ভাজার মতো মনে হলো, তাই না? আসলে আমি মাঝে মাঝে অদ্ভূত ধরনের রান্না বান্না করতে খুব পছন্দ করি। যদিও করলা দিয়ে মাছের ঝোল নতুন কিছু নয় তবে আমার ঠিক যুতসই লাগে না বলে রান্না করার চেষ্টা করি না। করলা যেহেতু তেঁতো তাই আলুও রান্নার সাথে জুড়ে দিলাম। আর যে কাজটা করলাম সেটা হলো করলার দানা গুলো আগেই কেটে ফেলে দিলাম। ব্যাস! নতুন ধরনের পদ রান্না শিখে গেলাম।
- রুই মাছ
- করলা
- আলু
- গোটা জিরা
- তেজপাতা
- জিরে গুঁড়ো
- হলুদ গুঁড়ো
- লঙ্কা গুঁড়ো
- নুন
- তেল
ধাপ ১
- কড়াই চাপিয়ে খানিকটা তেল গরম হতে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর রুই মাছের পিস গুলো কড়াইতে দিয়ে ভাজতে শুরু করে দেবো।
ধাপ ২
- মাছ গুলো ভালো ভাবে ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে রাখলাম।
ধাপ ৩
- মাছ ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে থাকা তেলে গোটা জিরে ও তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম।
ধাপ ৪
- ফোড়ন দেওয়া হয়ে গেলে করলা ও আলু গুলো অল্প ভেজে স্বাদমতো নুন ও অর্ধেক চামচ হলুদ দিয়ে নাড়াচাড়া করতে শুরু করবো।
ধাপ ৫
- ভেজে নিয়ে জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে সবজি গুলো কষাতে শুরু করে দেবো।
ধাপ ৬
- সবজি কষে গেলে দুই কাপ জল দিয়ে ঝোল ফুটতে ছেড়ে দেবো।
ধাপ ৭
- মিনিট পাঁচেক ঝোল ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছ গুলো কড়াইতে দিয়ে দেবো।
ধাপ ৮
- আরো মিনিট দশেক ঝোল টগবগিয়ে ফুটতেই আমাদের করলা ও আলু দিয়ে রুই মাছের ঝোল তৈরী।
||আমার বাংলা ব্লগ & ডিসকর্ড||
Support @heroism by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
|| Join HEROISM ||
করলা যেহেতু তেঁতো এইজন্য আমি এটি সবসময় আলুর সঙ্গে ভাজি খেতে পছন্দ করি।ঝোলে আমার কাছে বেশি তেতো লাগে।যাইহোক আপনার রেসিপিটা তেতো হলে ও উপকারী আছে।ধন্যবাদ দাদা।
করলা দিয়ে মাছের রেসিপি সত্যিই শুনতে খুব অদ্ভুতই লাগছে এভাবে কখনো খাওয়া হয়নি।।
তবে করলা ভাজি আমার খুবই ফেভারেট মাঝে মাঝেই করলা ভাজি আর ডাল অথবা করোলা খন্ড করে খাওয়া হয়।।
তবে অদ্ভুত হলেও রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুব মজাদার হবে করলার তিতো হলেও খেতে কিন্তু ভারি মজা অনেক পুষ্টিগুন সমৃদ্ধ।।
করলা ও আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে রেসিপিটি আমাদের মাঝে পরিবেশন করলেন। দেখে শিখতে পারলাম। শুভকামনা রইল আপনার জন্য দাদা।
করলা আলু দিয়ে মাছের ঝোল অদ্ভুত একটা রেসিপি। তবে এই রেসিপি টি আমি অনেকবার রান্না করেছি ও খেয়েছি। আমার শ্বশুর বাড়িতে এই রেসিপি টি রান্না করে। আর আমার কাছে বেশ মজা লাগে।তবে প্রথম প্রথম শ্বশুর বাড়িতে এ রেসিপি টি দেখে ভেবেছিলাম যে এইভাবে কেউ কি রান্না করে। আপনার কাছে আজ রেসিপি টি দেখে ভালো লাগলো। করলা, আলু গুলো সুন্দর করে ভেজে নিয়েছেন।রেসিপির কালার অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল দাদা।
করলা দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, আমিও মাঝে মাঝে করলা দিয়ে মাছের ঝোল রান্না করি। করলা গুলো আগে একটু তেলে ভেজে নেই তাহলে তেতো ভাবটা অনেক কম মনে হয় আর খেতেও অনেক ভালো লাগে। সরিষা বাঁটা দিয়েও করলার ঝোল করি অনেক মজা লাগে। দাদা আপনি সবসময়ই নতুন নতুন কিছু রেসিপি শেয়ার করেন যা দেখতে খুবই ভালো লাগে। আপনার রান্না আমার কাছে খুবই ভালো লাগে তার কারন হলো আপনার রান্না করার পদ্ধতি এবং আমাদের রান্না একই রকমের তাই অনেক ভালো লাগে দাদা।সবসময়ই ভালো থাকবেন আর ভালো ভালো রেসিপি শেয়ার করবেন দাদা।🙂
আমার সব সময়ের শত্রু করোলা ভাই আপনি যাই বলুন আমি করোলা খাব না হাহাহা।আদার ওয়েস আপনার রেসিপি টা অনেক সুন্দর লেগেছে ভাই করোলা না হলে আমি টেস্ট করে দেখতাম।খুব দারুন ভাবে গুছিয়ে উপস্থপনা করেছেন শুভ কামনা ভাই।
করলা ও আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করলে অনেক সুন্দর হয়। আমার কাছে যত দরকারই দিয়ে মাছ রান্না করা যায় ততই বেশি সুন্দর লাগে। আর সেটা যদি রুই মাছ হয় তাহলে তো অনেক বেশি সুন্দর লাগে। সুন্দর করে ধাপে ধাপে করলা এবং আলু দিয়ে রুই মাছ রান্নার পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা।
করোলার তরকারি আমার কাছে মোটামুটি ভালোই লাগে তবে অনেকেই এই তরকারি খেতে চায় না কারণ এর স্বাদ অনেকটাই তিতা।এই রেসিপির লোভনীয় বলতে ভাজা মাছ গুলোই বেশি লোভ জাগায় 😋 তাছাড়া করোলার সমন্বয়ে তৈরি ঝোল রেসিপি খেতে কেমন হবে সেই স্বাদ একটু টেস্ট করার ও আগ্রহ জেগেছে। আমার মনে হয় বেশ মজার ছিল।
সত্যি দাদা আপনার রেসিপিটি ইউনিক ছিল। আসলে আমি কখনো করলা দিয়ে মাছের রেসিপি দেখে নি বা খায়নি তাও আবার রুই মাছের অদ্ভুত রেসিপি। গোটা জিরে ও তেজপাতা দিয়ে ফোড়ন দিলে স্বাদ দিগুণ বেড়ে যায়।আপনাকে অনেক ধন্যবাদ দাদা ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।
দাদা করলা আর আলু দিয়ে মাছ রান্না করা যায় সত্যি জানা ছিল না।। আপনি খুব সুন্দর ভাবে করলা আর আলু দিয়ে মাছ রান্না করেছেন। এভাবে কখনো খাওয়া হয়নি তার জন্য এর স্বাদ কেমন হবে বুঝতে পারছি না। ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।