ট্রন জমানো ও ভোটপ্রদানের পঞ্চম সপ্তাহ
নমস্কার বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ। আজ আপনাদের সামনে আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম।
আমাদের সকলের প্রিয় ফ্যান্টম দা আমার বাংলা ব্লগে নতুন আরো একটি প্রজেক্ট চালু করেছেন, সেটি হলো TRON Staking। যদিও আমি ট্রন স্টেকিং সম্পর্কে কয়েকমাস আগে ফ্যান্টম দার "কিভাবে ট্রন স্টেকিং করবেন?" ব্লগ পড়েই প্রথমে জানতে পারি, তারপর ট্রন স্টেকিংয়ের ব্যাপারে আরো বিস্তরে পড়াশোনা করি। ট্রন স্টেকিংয় সম্পর্কে যা বুঝেছি তা আপনাদের সামনে সহজ ভাষায় উপস্থাপন করছি।
ট্রন ব্লকচেইনে মাইনিং proof-of-stake পদ্ধতিতে হয় অর্থাৎ যে মাইনার যত বেশি ট্রন টোকেন নিজের কাছে মজুত রাখবেন সে মাইনার তত বেশি মাইনিং করতে পারবেন। সহজ ভাষায় ধরুন আপনার TRON ওয়ালেটে কিছু পরিমাণে TRX আছে যা স্টেক করে রাখলেন। স্টেক করার পর স্টেকড ট্রনের সম পরিমান ভোট প্রদানের সুযোগ দেওয়া হবে যা ব্যবহার করে নিজের পছন্দের সুপার রিপ্রেজেন্টেটিভদের ভোট দিলেন। ভোট দেওয়ার পর ভোট প্রদান করা রিপ্রেজেন্টেটিভরা যে পরিমাণে TRX মাইনিং রিওয়ার্ড হিসেবে অর্জন করবেন তারা সেই রিওয়ার্ডস গুলি আপনার ট্রনের ভোটিংয়ের আনুপাতিক হারে আপনার সাথে ভাগ করে নেবে।
স্টেকিং সম্পর্কে বোঝার পর থেকেই আমি স্টিমিটের রিওয়ার্ড হিসেবে পাওয়া সমস্ত TRX গুলোকে স্টেক করতে থাকি। যখন জুলাই মাসের ১৬ তারিখে দাদা ট্রন স্টেকিংয়ের নতুন প্রজেক্ট চালু করলেন আমিও তাতে অংশগ্রহণ করার অনুপ্রেরণা পেলাম। আর সেই সময়ে স্থির করলাম, সপ্তাহে অন্তত একবার হলেও TRX কিনে তা স্টেক করবো। সেই সূত্র ধরেই আজ আমি স্টেকিংয়ের পঞ্চম সপ্তাহ সম্পন্ন করলাম।
আজকের ট্রন স্টেক করার ধাপসমূহ:
ধাপ ১ঃ
- ট্রন ডিপোজিট করার পূর্বে আমার ওয়ালেটের ব্যালান্স।
ধাপ ২ঃ
- ট্রন ডিপোজিট সম্পন্ন হলো।
ধাপ ৩ঃ
- ট্রন ডিপোজিটের পরে আমার ওয়ালেটের ব্যালান্স।
ধাপ ৪ঃ
- ট্রন স্টেকিং সম্পন্ন করলাম।
ধাপ ৫ঃ
- ভোট প্রদানের পর।
আজকের মতো এখানেই শেষ। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সুস্থ থাকুন। ভালো থাকুন। ধন্যবাদ।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা আপনি ট্রন জমানোর খুবই ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছেন। আজ আপনি ট্রন জমানোর পঞ্চম সপ্তাহ সম্পন্ন করলেন। দাদা আপনার পোস্টটি পড়ে ট্রন জমানোর বিষয়টা বুঝতে পারলাম। এখন আমি চিন্তা করছি যে আমিও এই উদ্যোগ গ্রহণ করব কিনা।
আপনিও তাড়াতাড়ি শুরু করে দিন।
আশা করি দাদা এভাবে আপনি বিরাট এমাউন্ট এর একটি ট্রন জমাতে পারবেন। যা আপনার ভবিষ্যতে অনেক কাজে দিবে।
খুবই ভাল একটি উদ্যোগ দাদা। ভোটের পাশাপাশি রিওয়ার্ড ও পাওয়া যায়। আর ক্রিপ্টোকারেন্সি জগতে ট্রন বেস্ট আমার কাছে মনে হয়। ট্রানসেকশন ফি অনেক কম।
দাদা আপনি অনেক সুন্দর ভাবে ট্রন জমিয়েছেন তা আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন। আপনি ট্রন জমানোর সপ্তাহ পঞ্চম আপনাদের মাঝে আপনি অনেক সুন্দরভাবে শেয়ার করেছেন। এভাবে ধারাবাহিকতা বজায় রাখলে এক সময় অনেক ট্রন জমিয়ে ফেলবেন দাদা। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
30 ট্রন স্ট্রেক করেছেন দেখে ভালো লাগল। আমি তো একেবারে 600 স্ট্রেক করেছি। ট্রন এর এই প্রজেক্টটা বেশ ভালো এবং কার্যকরি। এটার সম্পর্কে আরও জানতে হলে ট্রন ফ্যান ক্লাবের ক্লাস করতে হবে।
দাদা আজ আপনাকে পঞ্চম বারের মত ট্রন সঞ্চয় করতে দেখে অনেক ভালো লাগলো। আমাদের বড় দাদা হতে অনুপ্রাণিত হয়ে চমৎকার এই উদ্যোগ গ্রহণের জন্য আপনাকে অনেক অভিনন্দন। আপনার এই যাত্রা অব্যাহত থাকুক এই কামনা করছি।
প্রথমে অভিনন্দন ও শুভকামনা রইল আপনার জন্য। ট্রন জমানো ও ভোটপ্রদাননের পোস্টটি পড়ে নতুন একটি অভিজ্ঞতা পেলাম। সেই সাথে আগামীতে শরিক হওয়ার জন্য চেষ্টা করব।
আপনি ও ট্র্ন জমাচ্ছেন এটি খুবই ভালো উদ্যোগ নিয়েছেন দাদা।আমার মনে হয় এটি কিছুটা সঞ্চয়ের মতো যেটি ভবিষ্যতে কাজে দেবে।আপনার লেখা পড়ে অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ আপনাকে।শুভকামনা রইলো দাদা।