বিভিন্ন ধরনের মসলা দিয়ে পান খাওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..........
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৭-০৩-২০২৩)

IMG_20230320_211538.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বিভিন্ন ধরনের মসলা দিয়ে পান খাওয়ার অনুভূতি । বেশ কিছুদিন আগে আমাদের গ্রামে একটি মাহফিল হয়েছিল। আমি মেসে থেকে বাড়িতে গিয়ে ছিলাম মাহফিল সোনার জন্য। সেখানে গিয়ে দেখি বিভিন্ন ধরনের মসলা দিয়ে পান বিক্রয় করা হচ্ছে। তাই আমি এবং আমার এক বন্ধু সেখান থেকে পান কিনে খেয়েছিলাম। তবে চলুন আজকের পোষ্টের বিষয়ে নিচে শেয়ার করা যাক.....

IMG_20230320_211532.jpg

আসলে যে সকল জিনিস পাতি দিয়ে পান তৈরি করে বিক্রয় করা হচ্ছে আমি সেখানে গিয়ে সব জিনিসের ছবি তুলেছিলাম আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আসলে এখানে অনেক ধরনের মসলা রয়েছে এত মসলার নাম মনে রাখা অসম্ভব। আপনারা দেখতে পারছেন সেখানে কিছু পান বানিয়ে রাখা হয়েছে আসলে দেখতেই নিজের কাছে অনেক ভালো লাগছে।

IMG_20230320_211549.jpg

এবার দেখতে পারছেন এক বাটি সুপারি কাটা রয়েছে সেখানে আমি যাওয়ার পরে সুপারির ছবি তুলেছিলাম অনেক সুন্দরভাবে তুলে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আসলে পানের সাথে সুপারি প্রত্যেকটা মানুষই খায়। যে ব্যাক্তি পান খায় সুপারি খায় না এমন লোক খুবই কম খুঁজে পাওয়া যায়। বাংলাদেশে এখন সুপারের দাম আকাশচুম্বি। প্রায় ৬০০ টাকা কেজি দরে বিক্রয় করা হয় সুপারি।

IMG_20230320_211615.jpg

এবার আপনাদের উপরের ছবি দেখে লক্ষ্য করলে দেখতে পারবেন সেখানে লোকটি বসে আমাদের জন্য পান বানাচ্ছে। যখন লোকটি পান বানাতে ছিল আমি খেয়াল করেছিলাম লোকটির হাত খুব দ্রুত চলে। বলার সাথে সাথেই দুটো পান বানিয়ে আমাদেরকে দিয়েছিল। প্রত্যেকটি পানের দাম নিয়েছিল ১৫ টাকা করে।

IMG_20230320_211602.jpg

সবার শেষে আপনারা দেখতে পারছেন আমি এবং আমার বন্ধু পানের দোকানের সামনে দাঁড়িয়ে অনেক সুন্দরভাবে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আপনাদের সকলের মতামত নিচে কমেন্ট বক্সে মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
💞আমার নিজের পরিচয়💞


IMG-20220817-WA0000.jpg

আমি কিবরিয়া ব্লগ। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমান একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

সাধারণত মেলায় গেলে এইরকম মশলা পান দেখা যায়। তবে আমি কখনো খাইনি। পান আমার খুব একটা পছন্দ না। মশলা পানগুলো অধিকাংশ মানুষই শখের বসে খেয়ে থাকে। আপনার পান খাওয়ার পোস্ট টা ভালো লাগল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি সাধারণত মেলা বা মাহফিলে এই ধরনের মসলা দিয়ে পান বিক্রয় করতে দেখা যায়। প্রত্যেক মানুষের মত আমিও শখের বসে পান খেয়েছিলাম ভাই।

 3 years ago 

আপনি মেস থেকে বাড়ি মাহফিল শুনতে গিয়ে বেশ মজার পান খেয়েছেন। পান আর মসলা দেখে আমারও খুব পান খাওয়ার ইচ্ছা হচ্ছে। আমিও মিষ্টি পান খেতে পছন্দ করি। আমি মিষ্টি পান হিসেবে ফায়ার পান বেশি খেতে পছন্দ করি। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

যদি বেশি ইচ্ছা জাগে ভাই তাহলে যে কোন জায়গা থেকে কিনে খেয়ে নেবেন। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

গ্রামের মাহফিলে গিয়ে অনেক মজার পান খেয়েছেন দেখে ভালো লাগলো ভাইয়া। বিভিন্ন প্রকারের মসলা দিয়ে বানানো পান খেতে অনেক ভালো লাগে। যদিও খুব একটা পান খাওয়া হয় না তবে এরকম সাজানো মসলাগুলো দেখে লোভ জেগে যায়। তাই মাঝে মাঝে এগুলো খেতে ইচ্ছে করে।

 3 years ago 

আপু আমিও মনে হয় আমার জীবনে পান খুব একটা খাই না। ভুল ভবিষ্যতে হয়তো খেয়েছি কিছু পান। তবে মাহফিলে পান আমাকে আমার বন্ধু জোর করে খাইয়েছিল। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

সব ধরনের মসলা দিয়ে পান খাওয়ার আমার একদিনের অভিজ্ঞতা রয়েছে।। ভালোই লেগেছিল অন্যরকম একটা অনুভূতি ছিল এতে।। তবে ভালোলাগাটা বেশি সময় কন্টিনিউ করতে পারছিলাম না মাথা খুব করে ঘুরছিল।।
যা হোক আপনার অনুভূতি জানতে পেরে ভালো লাগলো।।

 3 years ago 

তাহলে তো ভাই আপনি আমার থেকেও পান কম খেয়েছেন। যদি কোথাও মেলা হয় তাহলে আমি সেখান থেকে অনেক ধরনের মসলা দিয়ে পান তৈরি করে খেয়ে থাকি।

 3 years ago 

মাহফিলে বা মেলায় গেলে মিষ্টি জর্দার পান খাওয়া হয়! মাঝে মাঝে মিষ্ট জর্দা দিয়ে পান খেতে ভালোই লাগে। তবে যে হারে দাম বাড়ছে! তবে মানুষের শখ বলেও একটা কথা আছে! দাম বাড়ুক, একটা পানের খিলি না খেলে কি হয়! আপনারা দুজন মিলে তাহলে পান খাওয়াটা উপভোগ করলেন

 3 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাই আপনার কথা আমি একদম একমত। আমিও যদি কোথাও যায় তাহলে মিষ্টি জদ্দা ও বিভিন্ন ধরনের মসলা দিয়ে পান খেয়ে থাকি।

 3 years ago 

বিভিন্ন ধরনের মসলা দিয়ে পান খাওয়ার অনুভূতি পড়ে ভালো লাগলো। এধরনের পান গুলো খেতে ভীষণ মজা লাগে। আমি তো যে কোন মেলায় ঘুরতে গেলে এগুলো খাই। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি এই ধরনের বিভিন্ন মসলা দিয়ে পান তৈরি করে খেতে সবার কাছে অনেক মজা লাগে।

 3 years ago 

বিভিন্ন মসলা দিয়ে মিষ্টি পান খেতে খুবই ভালো লাগে। বিভিন্ন মেলায় গেলে আগে খুঁজি মিষ্টি পানের দোকান আছে কিনা। কারণ আমার মিষ্টি পান খেতে খুব ভালো লাগে। আমাদের এদিকে দশ টাকা করে মিষ্টি পান বিক্রি করে। আপনি মনে হয় খুব মজা করে পান খেয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভাই তাহলে আমাদের এদিকে থেকেও তো আপনাদের ওইদিকের জিনিসের দাম অনেক কম। আমাদের এদিকে প্রত্যেকটি পান ১৫ টাকা পিস নিয়েছিল।

 3 years ago 

এই পান দেখেই তো লোভ লেগে গেল।কারণ এই পানের মধ্যে এক্সট্রা যে মসলাগুলো থাকে সেগুলোই আকর্ষণীয় আর খেতেও অসাধারণ লাগে।আর ওয়াজ মাহফিলের মধ্যে মেলার মতই যেন সবকিছু উঠেছে।আর এমন একটা পোস্টে পূর্বে মনে হয় পড়েছিলাম অন্য কারো।তবে বর্তমান সময়ে এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে অনেক দোকানপাট বসে যায়।যাইহোক অনুভূতিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনার যদি বেশি লোভ লেগে যায় তাহলে আমার বাড়িতে দাওয়াত নিতে হবে আর না হয়তো কোথায় থেকে কিনে খেয়ে নিবেন। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

হাহাহা,,না ভাই আপনার বাসায় দাওয়াতই নিব 🤣🤣ধন্যবাদ ফিডব্যাক দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38