জেনারেল রাইটিং // নিজের চোখের সামনে ঘটে যাওয়া মর্মান্তিক একটি দুর্ঘটনা ।
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১২-১০-২০২৩)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি নিজের চোখের সামনে ঘটে যাওয়া মর্মান্তিক একটি দুর্ঘটনা। প্রথমে আমি বলে রাখি আমি আজকে যেই ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে গতকালকের একটি ঘটনা। আসলে গতকাল বাড়ির কাজের জন্য একটু বাইরে বের হয়েছিলাম। আমার গন্তব্য স্থানে যাওয়ার পথেই আমি মর্মান্তিক একটি গাড়ি দুর্ঘটনা দেখতে পেয়েছিলাম আমার চোখের সামনে। সত্যি ঘটনাটি আমার চোখের সামনে ঘটে যাওয়ার পরে আমি সেখানে অনেক ভয় পেয়েছিলাম। তবে চলুন আপনাদের মাঝে আজকে ঘটনাটি পর্যায়ক্রমে শেয়ার করা যাক........
ঘটনাটি ঘটেছিল গতকাল বেলা বারোটার দিকে। তখন আমি আমার কাজের উদ্দেশ্যে গন্তবোর দিকে রওনা দিয়েছিলাম। মূলত আমাদের শহরে রাস্তা পুরো ভেঙে আবার নতুন করে চার লেনের রাস্তা তৈরি করছে তাই গাড়ি ঘোড়ার চাপ একটু বেশি রাস্তায়। আবার রাস্তার দুই সাইট দিয়ে পানি বের করার হাউজ তৈরি করা হচ্ছে পৌরসভার পানি বের করার জন্য সব মিলিয়ে বেশ দুর্ভোগ অবস্থা গাংনী শহরের। একজন বৃদ্ধ লোক আনুমানিক বয়স হবে ৫০ থেকে ৬০ বছর। লোকটি সাইকেলে চড়ে সেই সময় রাস্তা দিয়ে যেতে ছিল । আসলে একজন ট্রাকের ড্রাইভার ট্রাক নিয়ে সাইকেল ওয়ালার পেছনে আসতেছিল। রাস্তা অত্যন্ত ভাঙ্গা থাকার কারণে সাইকেল ওয়ালা সেখানে পড়ে যাই সাইকেল নিয়ে। তারপর ট্রাকের ড্রাইভার বুঝতে না পেরে সেই সাইকেল ওয়ালার এক হাতের উপর দিয়ে টাক চালিয়ে দেয় তখনই ঠিক মর্মান্তিক এই ঘটনাটি আমার চোখের সামনে ঘটে যায় দেখতে আমার কাছে বেশ ভয়ংকর লেগেছিল।
ট্রাকের ড্রাইভার এক্সিডেন্ট হয়ে যাওয়ার পরেও ট্রাক চালিয়ে সেই পথ দিয়ে পালিয়ে যায়। তারপরে সবাই চারি সাইট থেকে মানুষ দৌড়েয়ে এসে দেখে লোকটির এক হাত কেটে পড়ে গিয়েছে। আসলে ঘটনাটি দেখার পর আমি বেশ ভয় পেয়েছিলাম। ঘটনাটি যেখানে ঘটেছিল পাশে একটি পুলিশ ক্যাম্প ছিল সেখান থেকে পুলিশ এসে লোকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। আসলে এই ঘটনাটি দেখার পরে আমি বাড়িতে এসে ঘুমাতে গেলেই শুধুমাত্র চোখের সামনে সেই ঘটনাটি ভাসতে ছিল। রাস্তাঘাটে চলাফেরা করার সময় আমাদের খুব সাবধানতা অবলম্বন করা উচিত। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আমাদের কারো সাথে না ঘটে মহান আল্লাহতালার কাছে সব সময় প্রার্থনা করি। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে । সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন । সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Twitter link
ঠিক এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা আমার চোখের সামনে ঘটেছিল মামা। যেটা আজ পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তবে চেষ্টা করব আপনাদের মাঝে সাটা তুলে ধরার। ২০১৩ সালে আমার চোখের সামনে এমন একটা ঘটনা ঘটেছিল যা স্মরণ করলে গা শিউরে ওঠে।
আশা করি আপনি সেই ঘটনাটি খুব দ্রুত আমাদের মাঝে শেয়ার করবেন।
খুব মর্মাহত একটি ঘটনা ছিল। চোখের সামনে এমন ঘটনা দেখলে আসলে নিজেকে সামলানো মুশকিল। যদিও ট্রাক ড্রাইভার মোটেও ভাল কাজ করলো না। এমন অমানবিক একটি কাজ করল ট্রাক ড্রাইভার। যদিও ড্রাইভার নিজে দেখে করে নাই। কিন্তু তার থেমে যাওয়া উচিত ছিল। ওই ব্যক্তির জন্য অনেক বেশি খারাপ লাগতেছে আল্লাহ সহায় হোক।
ঠিক বলেছেন আপু আপনি এক্সিডেন্ট হওয়ার পরে আসলে ট্রাক ড্রাইভার সেখানে থেমে যাওয়া উচিত ছিল।
আহারে ভাই, ভয়াবহ মর্মান্তিক ঘটনা আপনার চোখের সাম৯নে ঘটে গিয়েছে। এখন এমন একটা সময়, যখন মানুষের জীবনের কোন দাম নেই, কোন নিরাপত্তা নেই। লোকটিরও যে কী অবস্থা এখন তাই বা কে জানে। তবুও তার জন্য দোয়া রইলো
ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।
আহারে ভাই, ভয়াবহ মর্মান্তিক ঘটনা আপনার চোখের সাম৯নে ঘটে গিয়েছে। এখন এমন একটা সময়, যখন মানুষের জীবনের কোন দাম নেই, কোন নিরাপত্তা নেই। লোকটিরও যে কী অবস্থা এখন তাই বা কে জানে। তবুও তার জন্য দোয়া রইলো
একই পোস্টে দুইবার কমেন্ট করে ফেলেছেন আপু ধন্যবাদ।