ভ্রমণ পোস্ট // সিলেট ভ্রমণের ৭ তম পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো.......
আছসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৬-০২-২০২৪)

IMG20231025102606.jpg

আছসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সিলেট ভ্রমণের ৭ তম পর্ব। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে অল্প একটু খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে ঘরের কাজ চলছে তাই কিছু জিনিস কেনার জন্য বাইরে বের হয়েছিলাম। গতকাল পরীক্ষা শেষ হয়েছে তাই শনিবার পর্যন্ত সকল প্রাইভেট কোচিং ছুটি রয়েছে। তাই এই কয়দিন বেশ ফ্রি থাকবো কিন্তু বাড়ির কাজের জন্য ব্যস্ত থাকতে হচ্ছে। তারপর বাড়িতে এসে বন্ধুদের সাথে বেশ কিছু সময় আড্ডা দিয়েছিলাম তারপর আবারও আমাদের পাশের গ্রামে গিয়েছিলাম খেজুরের গুড় কেনার জন্য। সেখান থেকে বাড়িতে আসার পথেই যোহরের আযান দিয়ে দেয়। বাড়িতে এসে গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে বসে গেলাম আপনাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক....


আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আমার বন্ধুদের সাথে একটি গ্রুপ ফটো আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে সিলেট ভ্রমণ হয়তো আমি আমার লাইফে কখনো ভুলতে পারবো না। কারণ কলেজ থেকে কোথাও ঘুরতে গেলে সেটি প্রত্যেকের মনে থাকে। কিন্তু আমরা কলেজ থেকে ঘুরতে গিয়েছিলাম চার দিনের ট্যুরে। উপরের ছবিটি আমরা তুলেছিলাম রাতারগুল থেকে। আসলে রাতারগুল দেখতে আমাদের সকলের কাছে বেশ অসাধারণ লেগেছিল। নৌকা ভ্রমনে খাল পাড়ি দিয়ে রাতারগুল যেতে হয়েছিল। আমরা এখানে যে কয়জন বন্ধু রয়েছে সবাই প্রায় মানবিক শাখার। আসলে আমাদের মধ্যে আবার গ্রুপ ভাগ ছিল। আমরা যেখানেই ঘুরতেছিলাম তিন গ্রুপ তিন ভাগে বিভক্ত হয়ে ঘুরতে ছিলাম। সত্যি আমরা বেশ মজা করেছিলাম সিলেট ভ্রমণে।

IMG20231025134525.jpg

IMG20231025134032.jpg

এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে মাধবকুণ্ডর নদীর ছবি শেয়ার করেছি। আসলে সেখানে গিয়ে আমাদের বেশ কিছু সময় বিপাকে পড়তে হয়েছিল। আমরা বন্ধুরা ছিলাম মোট ১৩ জন কিন্তু সেখানে একটি নৌকাতে ১০ জনের বেশি চড়া নিষিদ্ধ ছিল। তাই আমাদের তিনজন দল বিভক্ত হইতে হয়েছিল। সেখানে বেশ কিছু নদীপথ পাড়ি দিয়ে মাধবকুণ্ড সাদা পাথর দেখতে যেতে হয়েছিল। আপনারা উপরে ছবির দিকে আরো লক্ষ্য করলে দেখতে পারবেন আমি যখন নৌকার উপরে বসে বেশ কিছু ছবি তুলেছিলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি।

IMG20231025133640.jpg

IMG20231025092005.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে লালাখাল গিয়েও সেখানে কিছু ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে লালাখাল দেখতে বেশ সুন্দর ছিল। সেখানে খালের পাশে অনেকগুলো নৌকা রাখা ছিল আপনারা ছবির দিকে লক্ষ্য করলে সেগুলো বেশ ভালোভাবে দেখতে পারবেন। এখানে দেখার মত কিছু ছিল না কিন্তু নৌকায় চড়ে খালের মধ্যে ঘুরতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। সব থেকে বেশি ভালো লেগেছিল সেখানকার পানি কিছুটা লালচে রঙের। আশা করি আপনারা যদি কখনো যান সিলেটে সকল কিছু দেখতে পারবেন।

IMG20231024131742_BURST001.jpg

আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি একটি পাথরের ঝর্ণার উপরে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে জাফলং পাথরের ঝর্ণা ছিল সেখানে দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আসলে এই ঝর্ণার বয়ে অনেক উপরে উঠতে পেরেছিলাম আমরা। পরবর্তী ঝর্ণার মাঝ বরাবর গিয়ে যেখান থেকে পানি আসতেছে সেখানে বেশ কিছু ছবি তুলেছিলাম। আসলে পাথর গুলা বেশ পিছলা ছিল মনে হচ্ছিল কখন যেন পা পিছলায়ে পড়ে যাব। তবে সবকিছু বেশ সুন্দরভাবে উপভোগ করেছিলাম।

IMG_2712.JPG

আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি এবং আমার বন্ধু পারভেজ দুজন মিলে অনেক সুন্দর ভাবে গ্রুপ ফটো তুলেছিলাম। আসলে কলেজ লাইফে আমার সব থেকে কাছের বন্ধু হচ্ছে পারভেজ। বেশিরভাগ সময় আমার চেষ্টা করি কলেজ থেকে যদি কোথাও যাওয়া হয় তাহলে দুজন একই সাথে যাওয়া আবার যদি কখনো কলেজে যায় দুজন একই সাথে যায়। এই ছবিটি জাফলং থেকে তোলা হয়েছিল ডিএসএলআর ক্যামেরা দিয়ে। ছবিটি তোলা হয়েছিল বিজিবি ক্যাম্পের সামনে যে জায়গা রয়েছে সেখানে। তখন হালকায় ফিরফির করে বৃষ্টি হচ্ছিল তাই বিজিবি ক্যাম্পে আমরা আশ্রয় নেওয়ার জন্য গিয়েছিলাম পানি হচ্ছে বলে। আজকের পোস্ট লেখা এখানেই শেষ করছি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।


পোস্ট তৈরির বিবরণ
শ্রেণীসিলেট ভ্রমণ
ডিভাইসoppo f21s pro / ডিএসএলআর
লেখক@kibreay001
লোকেশনসিলেট


✨💞আমার নিজের পরিচয়💞✨


AirBrush_20231025182645.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

সিলেট ভ্রমনের সুন্দর একটি পর্ব আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আজকের এই সুন্দর পর্ব দেখে কিন্তু আমার মন ভরে গেল। আমরা তিন বন্ধু মিলে সুন্দরবনে ঠিক এমনি একটা জায়গায় ভ্রমণ করেছিলাম। যেন সেই সুন্দর স্মৃতিগুলো ভেসে উঠল বহুদিন পর। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন সিলেটের এই বন্ধুদের সাথে ভ্রমন করা মুহূর্তটা।

 2 years ago 

ধন্যবাদ মামা এত সুন্দর মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

বন্ধু তুমি আজকে আমাদের মাঝে শেয়ার করেছ সিলেট ভ্রমণের সপ্তম পর্ব। তোমার এর আগের পর্বগুলো আমি দেখেছিলাম। খুবই আনন্দ ভালো একটা মুহূর্ত পার করেছেন সেখান থেকে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছ দেখে বেশি ভালই লাগলো। আর একসাথে সব বন্ধু পিকনিকে যাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ বন্ধু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছ বন্ধু তুমি সবাই মিলে পিকনিকে যাওয়ার মজাই সত্যি বেশ আলাদা।

 2 years ago 

সিলেটের সাদা পাথর এবং জাফলং ভ্রমণের বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো ভাই। আমিও গত বছরে এসব জায়গাতে ভ্রমণ করে এসেছি সত্যি অনেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলাম। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে সিলেটের মধ্যে সব দেখে জাফলং আমার কাছে বেশি ভালো লেগেছিল।

 2 years ago 

বন্ধুরা মিলে কোথাও গেলে মজাই আলাদা। আর আমি তো মাধবকুণ্ডে গিয়েছিলাম তবে সেখানে সাদা পাথর বা নদী আছে সেই বিষয়ে আমার ধারনা ছিল না। আবার যেতে হবে মনে হচ্ছে। ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

সিলেট ভ্রমণের সপ্তম পর্ব টাও বেশ দারুন লাগলো। বন্ধুদের সঙ্গে দারুন একটি সময় অতিবাহিত করেছ ফটোগ্রাফির মাধ্যমেই বোঝা যাচ্ছে। আশা করছি পরবর্তী পর্বটি ও দারুন হবে। এরকম সুন্দর মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেলে সত্যি বেশ দারুন মুহূর্ত কাটানো হয়।

 2 years ago 

সিলেট ভ্রমণের আজকের পর্ব দেখে খুব ভালো লাগলো। আসলে এমন পরিবেশে ঘুরতে গেলে নিজের কাছে খুব ভালো লাগে। বন্ধুরা সবাই মিলে খুব দুর্দান্ত মুহূর্ত অতিবাহিত করেছেন। ফটোগ্রাফির মাধ্যমে কিছু মুহূর্ত আমাদের তুলে ধরেছেন। এত অসাধারণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

চেষ্টা করেছি ভাই ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে সুন্দর কিছু তথ্য উপহার দেয়ার জন্য।

 2 years ago 

বেশ কয়দিন ধরে তুমি তো দেখছি ভ্রমণের উপরেই আছো মামু। সিলেটের বিভিন্ন স্থানে তুমি ঘুরে বেড়িয়েছো এবং কিছু ফটোগ্রাফি ও করেছো দেখছি। রাতারগুল দেখতে আমার কাছেও অনেক ভালো লেগেছে সাথে পানির রঙ কেমন যানি খেজুরের রসের মত। বেশ ভালোই লাগছে দেখতে।

 2 years ago 

আসলে যে কোন জায়গায় ভ্রমণ করা সত্যি আমার বেশ কয়েকটি শখের মধ্যে অন্যতম তাই চেষ্টা করি বেশ কিছু জায়গা ঘোরাঘুরি করার জন্য।

 2 years ago 

ওহ আচ্ছা। বিষয়টা জেনে ভালো লাগলো মামু।

 2 years ago 

সিলেট ভ্রমনের খুব সুন্দর আরেকটি পর্ব আজকে শেয়ার করেছেন আপনি৷ আজকের এই পর্বের মাধ্যমে সিলেটের আরো কিছু সৌন্দর্য দেখতে পেলাম। একইসাথে আপনি খুব সুন্দরভাবে ফটোগ্রাফিও করেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি ভ্রমণের পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

আমি দেখতে দেখতে সিলেট ভ্রমণের সপ্তম পর্ব আমাদের মাঝে তুলে ধরেছেন। তবে এটি ঠিক কলেজ জীবনে বন্ধুদের কথা এবং ভ্রমণের কথা কখনো ভুলা যায় না।রাতারগুল জায়গাতে একসাথে সব বন্ধু মিলে সুন্দর একটি ফটো তুলেছেন। তবে অবাক করা বিষয় হচ্ছে নদীতে আপনারা দশ জন নৌকায় উঠলেন তিনজন পৃথক হয়ে গেল। যদিও পরে পোস্ট পড়ে বুঝতে পারলাম যে নৌকার মধ্যে ১০ জনের উপর ওঠা যাবে না। এবং আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম সিলেট ভ্রমণ করে খুব মজাই করেছেন এবং ভালো সময় কাটিয়েছেন। যাই হোক খুব সুন্দর করে সিলেট ভ্রমণের পর্বটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আপনি দশ জনের উপরে নৌকায় ওঠা নিষেধ ছিল।

 2 years ago 

আপনার ভ্রমণ পোস্টগুলো দেখলে মন চাই সিলেট ভ্রমণ করতে যেতে। দেখতে দেখতে সব সাততম ভ্রমণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে সিলেট জায়গাকে এমনিতে বেশ চমৎকার। আপনি আপনার কলেজের বন্ধুদের নিয়ে খুব মজাই করতেছেন। বাস্তব অর্থে কলেজের স্মৃতিগুলো ভুলা যায় না। আর আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে খুব ভালোই সময় কাটিয়েছেন ভ্রমণ করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি সিলেটে জায়গা গুলো দেখতে সত্যি বেশ চমৎকার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64659.87
ETH 1856.65
USDT 1.00
SBD 0.38