বন্ধুর মোবাইল ফোন কেনার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০১-০৪-২০২৪)

IMG20240321095759.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বন্ধুর মোবাইল ফোন কেনার অনুভূতি। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথমেই নানীদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। নানীদের বাসায় যাওয়ার পরে বেশ কিছু সময় সেখানে বসে ছিলাম। তারপরে নানীদের বাসা থেকে আবারও কোচিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কোচিং এ যাওয়ার পরে কোচিং শেষ করেছিলাম তারপরে দুই বন্ধু মিলে মোবাইল ফোন কিনতে চলে গিয়েছিলাম। আসলে আমার বন্ধুরা সকলেই জানে আমার মোবাইলের দোকানদারের সাথে বেশ ভালো সম্পর্ক রয়েছে তাই সবাই মোবাইল কিনতে গেলে আমাকেই সাথে নিয়ে যাই। আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম বন্ধু তোমার কি কোন পরিচিত মোবাইলের দোকান আছে। সে বলেছিল আমার কোন পরিচিত মোবাইলের দোকান নেই তারপর আমি চপল মোবাইল সেন্টারে নিয়ে গিয়েছিলাম। গাংনী বাজারে আমার সবথেকে ভালো পরিচিত এই মোবাইলের দোকানদারের সাথে। সেখান থেকে আমি আমার বন্ধুর পছন্দ মতো মোবাইল ফোন কিনে দিয়েছিলাম।

IMG20240321094115.jpg

আমার বন্ধুর পছন্দ ছিল রেডমি নোট ১৩ মোবাইল ফোনটি। আসলে আমারও বেশ পছন্দের মোবাইল ফোন এটি। কিন্তু মোবাইল ফোনটিতে ভিতরে প্রসেসর হালকায় কম দেওয়া আছে মোবাইল ফোনটির দামের তুলনায়। তবে এমনিতেই মোবাইল ফোনটি ইউজ করে প্রত্যেকে বেশ মজা পাবে। তাই আমি আমার বন্ধুকেও সাজেস্ট করেছিলাম এই মোবাইল ফোনটি নেওয়ার জন্য। আসলে এই মোবাইল ফোনটিতে র‍্যাম রম সবকিছুই বেশ পারফেক্ট দেওয়া ছিল। ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম। আসলে একটি সাধারণ মোবাইল ইউজার এর জন্য বেশ ভালো প্রসেসর। তবে ২০ হাজারের হালকা একটু উপরের বাজেটের মধ্যে এটি সব থেকে ভালো মোবাইল আমার কাছে মনে হয়েছিল।

IMG20240321094044.jpg

IMG20240321094106.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন মোবাইলটি অনেক সুন্দর ভাবে ঢপ থেকে কেটে যখন বের করা হয়েছিল তখন আমি একটি ছবি তুলে ছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে আমার বন্ধুর পছন্দ ছিল গ্রীন কালারের মোবাইল ফোনটি। কিন্তু আমরা গ্রীন কালারের মোবাইল ফোনটি পছন্দ মত পেয়েছিলাম। আসলে এই মোবাইল ফোনটিতে এমুলেট ডিসপ্লে এবং ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিলাম। অল্প বাজেটের মধ্যে এটিতেই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া রয়েছে। তাই আমার বন্ধুর কাছেও বেশ ভালো লেগেছিল এই মোবাইল ফোনটি। মোবাইল ফোনটি কেনার পর আমরা দুই বন্ধু দুইটি গেঞ্জি গিফট পেয়েছিলাম দোকানদারের কাছ থেকে। আসলে ঈদ উপলক্ষে দোকানের স্পন্সরের জন্য গেঞ্জি গিফট করেছিল। নিঃসন্দেহে আমাদের গাংনী বাজারের সবথেকে বড় মোবাইলের দোকান এবং সবথেকে ভালো মোবাইলের দোকান।

IMG20240321095720.jpg

IMG20240321100059.jpg

আসলে মোবাইল ফোন কেনার জন্য আমার বন্ধুর বাবা আমার বিকাশে টাকা গুলো বিদেশ থেকে পাঠিয়েছিল। টাকাগুলো চপল মোবাইল সেন্টার থেকেই তুলেছিলাম এবং তারপরে আমরা হাতে ধরে অনেক সুন্দরভাবে একটি সেলফি তুলে ছিলাম। মোবাইল ফোন এর দাম নিয়েছিল আমাদের কাছ থেকে মাত্র ২১ হাজার ১০০ টাকা। টাকাগুলো পরিশোধ করার পরে দোকানদারের হাত থেকে আমি ফোনটি নিয়ে আমার বন্ধুর হাতে দেওয়ার পরে অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলেছিলাম। আসলে আমার বন্ধু এবার প্রথম মোবাইল ফোন হাতে পেয়েছে এবং তার অনুভূতি সত্যি বেশ দারুন। এমনিতেই প্রথমে কোন কিছু যদি পাওয়া যায় সত্যি সেই বিষয় সম্পর্কে প্রত্যেকের নতুন নতুন কিছু অভিজ্ঞতা থাকে। আশা করি আজকের লেখা পোস্টি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল ।
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বন্ধু তুমি আজকে আমাদের মাঝে শেয়ার করেছ তোমার বন্ধুর ফোন কেনার অনুভূতি। হ্যাঁ আমাদের গাংনীতে সুপরিচিত একটি মোবাইলের দোকান হচ্ছে চপল মোবাইল সেন্টার। আমি যে ফোনটি ব্যবহার করছি এই ফোনটিও আমি এই চপল এর কাছ থেকে নিয়েছি। তখন চপল ভাইয়ের নেট ফাস্টে থাকতো এখন তখন ভাইয়া নিজেই একটা দোকান দিয়েছে। আরে চপল ভাইয়ের সাথে আমার সম্পর্ক খুবই ভালো তবে কম বাজেটের মধ্যে ২১,১০০ টাকা দিয়ে খুব দারুন একটা ফোন কিনেছ দেখছি। ফোনটার কালার সহ মডেলটি খুবই দারুন লাগছে। এছাড়াও তোমাদের দুই বন্ধুর দুইটা গেঞ্জি দিয়েছে জানতে পেরে ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ বন্ধু পোস্টটি পড়ে এত সুন্দর ভাবে তোমার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার বন্ধুর ফোন কেনার কিছু অনুভূতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া ।আসলেই আপনিও আপনার বন্ধু মিলে অনেক সুন্দর একটি ফোন চয়েজ করে কিনেছেন ।ফোনটি আমার কাছেও অনেক পছন্দ হয়েছে। ফোনটি কেনার জন্য আপনার বন্ধুর বাবা বিদেশ থেকে বকাসে টাকা পাঠিয়ে দিয়েছিল। ধন্যবাদ এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ পোস্টটি পড়ে এত সুন্দর ভাবে গঠনমূলক মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 2 years ago 

দুই বন্ধু মোবাইল কিনতে গিয়ে দুটো গেঞ্জি গিফট পেয়ে গেলেন, এটা বেশ দারুন ব্যাপার! তবে ২১ হাজার ১০০ টাকা দাম হিসেবে ফোনটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। বিশেষ করে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং অ্যামুলেট ডিসপ্লে থাকাটা বেশ ভালো ফিচার ফোনের জন্য। যদিও রেডমি ফোন আমি ব্যবহার করতে ভয় পাই, তবে এই ফোনটার কালারটা কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই অল্প দামের মধ্যে বেশ ভালো মানের একটি ফোন পেয়েছিলাম।

 2 years ago 

বর্তমান বাজারে রেডমি আর রিয়েলমি ফোন গুলো বেশি চলছে। আপনার বন্ধু ও আপনারদের চয়েজ দেখে ভালো লাগলো। আপনারা ভালো জিনিষ চয়েজ করেছেন। মোবাইলটি আমার কাছেও পছন্দ হয়েছে। রেডমি অনেক ভালো মোবাইল। ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে মোবাইলটি পছন্দ হয়েছে জানতে পেরে বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাই।

 2 years ago 

মামু তুমি যে ফোন সম্পর্কে এত ভালো জানো আগে জানতাম না তো৷ আর দোকানী সাথে ভালো সম্পর্ক হওয়াটা অনেক ভালো। কারন এতে করে অনেক সুবিধা পাওয়া যায়। ২১ হাজার টাকায় এই ফোনটা বেস্ট চয়েচ বলে আমি মনে করি৷ অনেক ভালো ভালো ফিচার আছে এতে। ধন্যবাদ মামু নতুন ফোন কেনার সুন্দর অনুভূতি শেয়ার করে নেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

সু স্বাগতম মামু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 65412.92
ETH 1965.40
USDT 1.00
SBD 0.37