গ্রাম বাংলার ঐতিহাসিক গাদন খেলা

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৯-০৫-২০২৩)

IMG_20221020_164135.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহাসিক গাদন খেলা । বেশ কিছুদিন আগে আমাদের গ্রামের পাশের গ্রামে গাদন খেলা হয়েছিল। আমি এবং মোস্তাফিজুর মামা গাদন খেলা দেখতে গিয়েছিলাম। প্রথম দিন আমরা গাদন খেলা দেখতে এসে আবারো বাড়িতে ফিরে গিয়েছিলাম। আসলে সেই দিন গাদন খেলা ছিল না। তারপরের দিন আবারো আমি আর মুস্তাফিজুর মামা গাদন খেলা দেখতে এসেছিলাম। আসলে এই খেলা অনেক পুরনো একটি খেলা মানুষের মুখ থেকে শুনেছিলাম এবং আমিও ছোটবেলায় খেলছি। কিন্তু এমন ভাবে আয়োজন করে কখনো গাদন খেলা দেখা হয়নি। তাই মোস্তাফিজুর মামার কথা শুনে দুজন মিলে চলে এসেছিলাম খেলা দেখতে। সেখানে দুজন অনেক কিছু খেয়েছিলাম এবং গাদন খেলা দেখতে ছিলাম। আসলে গাদন খেলা দেখতে বেশ ভালই লাগে। তবে চলুন আজকের পোস্ট নিচে শেয়ার করা যাক.........

IMG_20221020_172225.jpg

প্রথমে আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে দুই টিমের প্লেয়ার মাঠে নেমে অনেক সুন্দর ভাবে তারা আলোচনা করে নিচ্ছে। তখন আমি অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আসলে বিকেল বেলায় মনোরম পরিবেশে খেলা হয়েছিল। খেলা দেখার জন্য অনেক মানুষের ভিড় ছিল। আমার কাছেও খেলা দেখতে বেশ ভালই লেগেছিল।

IMG_20221020_164350.jpg

এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। দুই টিমের দুইজন ক্যাপ্টেন এসেছে তারা টস করার জন্য। আসলে একদিকে অংশগ্রহণ করেছিল ধানখোলা লাইন ক্লাব অপরদিকে অংশগ্রহণ করেছিল ঝোড় পাড়া কিং ক্লাব। টস করার পরে ঝোড় পাড়া কিং ক্লাব টসে উইনার হয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল প্রথম দিকে তারা ঠেকাবে।

IMG_20230509_104716.jpg

এবার আপনার ছবির দিকে লক্ষ্য করে দেখতে পারবেন। খেলা শুরু হয়ে গিয়েছে। খেলা শুরু হওয়ার পরে আমি আর মোস্তাফিজুর মামা বেশ কিছুক্ষণ হেসেছিলাম। কেননা সেখানে খেলার প্রথম থেকেই একজন লোক খুবই ভালো খেলা উপহার দিতেছিল। সেই লোকটি শুধুমাত্র গড়া মেরে দাগ পার হচ্ছিল এজন্য দুইজন খুব হেসেছিলাম। আসলে খেলাটি আমার কাছে খুবই ভালো লেগেছিল।

IMG_20221020_164132.jpg

এবার আপনারা দেখতে পারছেন আসলে দুইজন প্লেয়ার খুবই ভালো খেলা উপহার দিতে ছিল আমাদের মাঝে। সব ঘর পাকা হয়ে গিয়েছে। এবার শুধুমাত্র গাদি দিলেই হয়ে যাবে। কিন্তু মুরুব্বির মতো চাচা অনেক সুন্দর ভাবে লম্বা মত প্লেয়ারদের মারি দিয়ে গিয়েছিল। এই যাত্রায় আর কোন গাদি হয়েছিল না। মাঠের চারি সাইডে দড়ি দিয়ে রাউন্ড দেওয়া আছে আসলে প্লেয়ার ব্যথিত অন্য কাউকে দড়ির ভেতরে প্রবেশ করা নিষেধ।

IMG_20221020_164356.jpg

এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন সবাই আবারও এক জায়গায় হয়েছে। আসলে খেলায় কোন ফলাফল না হওয়ার কারণে। এবার শুধুমাত্র তিনটি করে পেনাল্টি দেওয়া হবে। আসলে এই খেলায় যে পেনাল্টি হয় আমি আগে জানতাম না। তাই পেনাল্টি দেখার আগ্রহ খুবই বেশি ছিল আমার। নিচের ছবির দিকে লক্ষ্য করতে পারবেন।


ভিডিও লিংক

আপনারা উপরের ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে পেনাল্টি হয়। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে সকলের মতামত নিচে কমেন্ট বক্স মাধ্যমে জানাবেন । আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।
💞আমার নিজের পরিচয়💞

IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই খেলাগুলো সত্যিই অনেক মনোমুগ্ধকর ছিল। ওই দিনের খেলাটা আসলেই খুবই ভালো লেগেছিল। দুজনে মজার সাথে খেলা দেখেছিলাম।

 3 years ago 

ঠিক বলেছেন মামা আপনি এখন খুবই কম দেখা যায় গ্রামবাংলার এই খেলা। বড়দের মুখ থেকে শুনেছি আগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ছিল এই গাদন খেলা।

অনেকটা দাঁড়িয়াবান্দা খেলার মত আর কি। উপরের দিকে পোস্টটা পড়ার সময় মনে হচ্ছিল যে একটা ভিডিও দিলে হয়তো ভালো হতো। তবে শেষের দিকে এসে দেখলাম যে ভিডিওটা দিয়ে দিয়েছেন। যদিও খেলার একটা সামান্য অংশ দেখতে পেলাম, তারপরও বেশ ভালো লাগলো আর কি।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আমি এই গাদন খেলা প্রথম দেখলাম। শুরুতেই খেলার বিষয়টি বুঝতে না পারলেও ভিডিওটা দেখে বেশ বুঝতে পারলাম এটা দারুন একটা খেলা। অনেক ধন্যবাদ ভাই এই ঐতিহ্যবাহী খেলা আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
দোয়া রইল।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি খেলাটি যদি কেউ বুঝতে না পারে ভিডিওটি দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ মূল্যবান মতামত প্রদান করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি যেটা কে বলছেন গাদন খেলা সেটাকে আমরা বলি কাবাডি। আপনার সাথে তো দেখছি আমাদের মোস্তাফিজুর ভাই ও আছে। তবে আপনার ভিডিও কভার করা খেলাটি কিন্তু একটি ঐতিহ্যবাহী খেলা। আমার তো বেশ মজা লেগেছে ভাইয়া।

 3 years ago 

ভাই এটা হচ্ছে গাদন খেলা কাবাডি খেলা হচ্ছে আলাদা কাবাডি খেলা আমিও অনেক খেলছি।

 3 years ago 

এই খেলা আগে অনেক দেখতাম। আগে তো আমাদের এদিকেও এই খেলার বড়সড় আয়োজন করা হতো। আর ছোটবেলার আমরাও এই খেলা খেলতাম। তবে আমরা এটাকে গাদন বলতাম না গাদি খেলা বলতাম। আগে এসব খেলা অনেক দেখা গেলেও এখন আর দেখা যায় না বললেই চলে। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

তাহলে তো আপনি বিষয়টি জানেন যেহেতু এই খেলা খেলেছেন। ধন্যবাদ এত সুন্দর মতামত প্রদান করার জন্য।

 3 years ago 

এই খেলাটা কুষ্টিয়া অঞ্চলের মানুষের একটি বিখ্যাত খেলা।অনেকটা আনন্দের সাথেই গ্রামের মানুষ এই খেলায় অংগ্রহণ করে থাকেন।তাছাড়া দর্শক ও অনেক হয়।হাসার ই তো ব্যপার,লোকটি যেভাবে দাগ পার করছিল।আপনি আর মোস্তাফিজুর ভাইয়া মিলে বেশ উপভোগ করেছেন বলা যায় খেলাটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু এই খেলাটি কুষ্টিয়া অঞ্চলের মানুষের কাছে অনেক জনপ্রিয় একটি খেলা। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

গাদন খেলা দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে ভাই। ছোটবেলায় প্রচুর পরিমাণে গাদন খেলতে আমার বাড়ি থেকে বোকা শুনতাম। গাদন খেলার সামান্য একটা অংশ দেখতে পেলে বেশ ভালো লাগছে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

যেহেতু আপনার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। তাই আশা করি পোস্টে আপনার কাছে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

গ্রাম বাংলার ঐতিহাসিক গাদন খেলা। এই খেলা প্রায় বিলুপ্তর দেখে এই খেলা অনেক আগে খেলেছি। কিন্তু বর্তমানে আর দেখা যায় না অনেক মিস করি এই খেলা গুলো। আপনি অতীতের স্মৃতি মনে করে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপনি এই খেলা ঠিক বিলুপ্ত পথে। আর খুব একটা দেখা যায় না এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38