ফটোগ্রাফি // গ্রামীণ হাটবাজারের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.......
আছসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১২-০২-২০২৪)

IMG20240205154955.jpg

আছসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি গ্রামীণ হাটবাজারের ফটোগ্রাফি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আসলে প্রত্যেকদিনের তুলনায় আজকে কোচিং ছিল একটু দেরি করে। সকালবেলা ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে কিছু সময় লেখাপড়ার জন্য বসে ছিলাম। আজকে কোচিং এ গিয়েছিলাম বাড়ি থেকে খাওয়া দাওয়া করে। আজকে আমাদের কোচিং শুরু হয়েছিল বেলা দশটার দিকে। এবং কোচিং শেষ হয়েছিল বেলা সাড়ে বারোটার দিকে। কোচিং শেষ করে বন্ধুরা বেশ কিছু সময় বাজারে আড্ডা দিয়েছিলাম। পরবর্তীতে আমি মোবাইলে টাকা পোরার জন্য একটি দোকানে গিয়েছিলাম তারপরে আমরা আবারও সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়িতে এসে গোসল শেষ করে আবারো দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে ভাবলাম আপনাদের মাঝে আজকে একটা পোস্ট শেয়ার করা দরকার। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক........


আসলে বামুন্দি বাজারের মধ্যে প্রবেশ করার পরে আমি পকেট থেকে মোবাইল ফোন বের করে সেখানে কিছু ছবি তোলা শুরু করেছিলাম। উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একজন সবজি বিক্রেতা অনেক সুন্দর ভাবে আমার মোবাইল ফোনের দিকে তাকিয়ে ছিল আমি যখন ছবি তুলেছিলাম। আসলে আমি সেখানে বিভিন্ন ধরনের ছবি তুলছিলাম কিন্তু সবজি বিক্রেতা আলা বলছিল ভাই আমার সহ একটা ছবি তোলেন তাই আমি সবজি বিক্রেতার ছবি তুলেছিলাম। আসলে আমি যখন লোকটির ছবি তুলেছিলাম লোকটির মুখে তখন হাসি হাসি ভাব। ছবি তোলার পরে লোকটা আমাকে বলছে দেখি কেমন ছবি হয়েছে তোমার মোবাইল ফোনে। আসলে এই বিষয়ে লোকটির সাথে তখন আরো কথা হয়েছিল আমার।

IMG20240205154751.jpg

IMG20240205154514.jpg

আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে দুইটি সবজির ছবি তুলে শেয়ার করেছি। কিছুদিন আগে আমি সবজি বাজার করার জন্য আমাদের বামুন্দি বাজারে গিয়েছিলাম সেখান থেকে কিছু সবজির ফটোগ্রাফি সংগ্রহ করে রেখেছিলাম তাই সেগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আসলে সিম ভাজি আমার কাছে খেতে বেশ ভালো লাগে। আলু দিয়ে ভাজি করলে সকালবেলায় রুটি দিয়ে খেতে সত্যি বেশ দারুন লাগে। ফুলকপি রান্না মাছ দিয়ে আলু দিয়ে একসাথে রান্না করলে খেতে বেশ মজা। চেষ্টা করছি কিছু ফটোগ্রাফির মাধ্যমে শীতকালীন সবজির পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

IMG20240205155130.jpg

IMG20240205154931.jpg

আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে দুটি ছবি তুলে শেয়ার করেছি। প্রথম ছবিটি হচ্ছে একজন পান বিক্রেতার। আসলে আমাদের বামুন্দি বাজারে অনেক দূর-দূরান্ত থেকে পান বিক্রয় করতে আসে মানুষ। আমি মূলত আমার দাদির জন্য সেখানে পান কিনতে গিয়েছিলাম। এক পোন পানের দাম বলেছিল মাত্র ৯০ টাকা। আমি সেখান থেকে মাত্র আধা পোন নিয়েছিলাম। তারপরে আমি আবারো আমাদের বামুন্দী সবজি বাজারের পুরো ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে আমাদের এলাকার মধ্যে সবথেকে বড় সবজির হাট।

IMG20240205154558.jpg

IMG20240205154636.jpg

এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো আপনাদের মাঝে দুটি ছবি তুলে বেশ দারুন ভাবে শেয়ার করেছি। আসলে দুনিয়ার পাতা আমার আব্বুর বেশ পছন্দ। ধনিয়া পাতা ভর্তা খেতে সবথেকে বেশি পছন্দ করে আমার আব্বু। তবে আমাদের বাড়িতে গাজর কেউ খায় না একমাত্র আমি ছাড়া। তাই সেখান থেকে এক কেজি গাজর কিনেছিলাম বাড়িতে কাঁচা খাওয়ার জন্য। আসলে সেই দিন বাজার করার বেশ দারুন অভিজ্ঞতা হয়েছিল আমার। আশা করি আজকের পোস্টি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।


পোস্ট এর বিবরণ
শ্রেণীগ্রামীণ হাটবাজারের ফটোগ্রাফি
ক্যামেরাoppo f21s pro , 64mp
পোস্ট তৈরি@kibreay001
লোকেশনবামুন্দি বাজার, গাংনী,মেহেরপুর
W3Wlocation
✨💞আমার নিজের পরিচয়💞✨


AirBrush_20231025182645.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ভাই গ্রামীণ তাজা তাজা সবজির ফটোগ্রাফি গুলো দেখে তো খেতে ইচ্ছা করছে। এরকম টাটকা সবজি আসলে ঢাকার শহরে কোনদিনই পাওয়া যায় না। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে ভাই তাজা সবজি প্রত্যেকটা মানুষের খেতে ইচ্ছে করে।

 2 years ago 

বন্ধু তুমি আজকে আমাদের মাঝে শেয়ার করেছ গ্রামীন হাট বাজারে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি। আসলে বন্ধু গ্রামীণ হাট বাজার দেখতে খুবই ভালো লাগে। তুমি দেখছি হাটে গিয়েছো এবং সেখানে ৯০ টাকা ফোন ধরে পান বিক্রি হয়েছিল তাই তুমি সেখান থেকে হাফপোন পান ক্রয় করলে। ধন্যবাদ বন্ধু এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ বন্ধু, মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
পোন বানান একটু ভুল হয়েছে? আশা করি ঠিক করে নিবে।

 2 years ago 

আমার যতদূর মনে পড়ছে, এর আগেও আপনি বামুন্দি বাজার নিয়ে একটা পোস্ট শেয়ার করেছিলেন। সেখানেও বেশ কিছু ফটোগ্রাফি ছিল যেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল। আজকের ফটোগ্রাফি গুলোও বেশ ভালো হয়েছে ভাই। বিশেষ করে আমার কাছে পানওয়ালার ফটোগ্রাফিটা অনেক ভালো লাগলো। আমাদের এখানেও পান পাওয়া যায়, তবে আপনাদের ওখানের থেকে দাম একটু কম মনে হয়। তাছাড়া যে শাকসবজির ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন, সেগুলো বেশ তাজা এবং সুন্দর মনে হচ্ছে ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি এর আগেও আমি বামুন্দি সবজির বাজার নিয়ে আপনাদের মাঝে একটি পোস্ট শেয়ার করেছিলাম।

 2 years ago 

হ্যাঁ ভাই, আমি আপনার সব পোস্ট গুলো পড়ার চেষ্টা করি , এই জন্যই এই বামুন্দি বাজার সম্পর্কে জানি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

গ্রাম বাংলার হাট বাজার থেকে ধারণ করা দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এটা সত্য কথা শীতকাল আসলে গ্রাম বাংলার হাটবাজারে প্রচুর পরিমাণে সবজি দেখতে পাওয়া যায়। যেহেতু বেশিরভাগ সবজিতে কীটনাশক ব্যবহার করা হয় না তাই এগুলো খেতে অনেক সুস্বাদু হয়।

 2 years ago 

ঠিক বলেছেন মামা আসলে সবজিতে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয়।

 2 years ago 

আজকে আপনি বামুন্দি বাজারের কয়েকটি ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। বামুন্দি বাজারের একজন সবজি বিক্রেতা আপনাকে তার ছবি তোলার জন্য অনুরোধ করে, তার অনুরোধে আপনি একটি ছবি তাকে দেখান এতে করে সবজি বিক্রেতা অনেক বেশি খুশি হয়।এই ব্যাপার টা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো।

 2 years ago 

আসলে ভাই সেই সবজি বিক্রেতার ছবি তুলেছিলাম বলে সত্যি বেশ খুশি হয়েছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64741.95
ETH 1873.10
USDT 1.00
SBD 0.38