ঈদের পরের দিন নোনার বিল ভ্রমন

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৭-০৭-২০২৩)

IMG_20230702_173559.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। ঈদের পরের দিন নোনার বিল ভ্রমন। ঈদের দিন বেশ ব্যস্ত সময় পার করছিলাম। সারাদিন ব্যস্ত থাকার পরেও সকাল বেলার দিকে আমার ফুবু এসে আমাকে বলল আজকে বিকালে নোনার বিলে যেতে হবে। আমি ঠিক ঈদের পরের দিন দুপুরবেলায় তখন ঘুমিয়ে ছিলাম। আমি ঘুমের ঘোরে বলেছিলাম বিকেলের দিকে যেতে পারবো। তারপরে ঠিক আসরের আজানের সময় সবাই যখন রেডি হয়ে আমাকে ডাকতে এসেছিল। আমি তখনো ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে রেডি হয়ে নিয়ে রুম থেকে বাইক বের করে তাদের সাথে রওনা দিয়েছিলাম। আসলে বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়িতে অনেক আত্মীয় ছিল। অনেক ছেলে মেয়ে ছিল সবাই বলছে আমি যাব আমি যাব তাই ওদেরকে রেখে আমি চলে এসেছিলাম। তবে চলুন আজকের পোস্ট নিচে শেয়ার করা যাক........

IMG_20230702_173517.jpg

আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে বাইকের উপরে বসে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি তখন নোনার বিলে এসে পৌঁছে গিয়েছিলাম। বাইক থেকে নেমে অনেকেই ঘোরাফেরা শুরু করে দিয়েছে। আসলে এখানে প্রায় প্রত্যেকদিন বিকালে আমি ও এলাকার ছেলেপেলে মিলে ঘুরতে আসি। আমাদের বাড়ি থেকে প্রায় ১৫-১৮ কিলোমিটার দূরে এই নোনার বিল। তারপরে এসে সেখানে পৌঁছানোর পর বাইক আমি স্ট্যান্ড করে এক জায়গায় রাখলাম। তারপরে বাইক থেকে নেমে আমিও একটু আশেপাশে ঘোরাফেরা শুরু করলাম। আসলে ঈদের পরের দিন বলে কথা অনেক মানুষ এসেছে এখানে ঘুরতে। আসলে বিকেল বেলার বাতাস এখান কর বেশ ভালো লাগে। এখানে বিকেল বেলায় বেশ সুন্দর বাতাস প্রবাহিত হয়।

IMG_20230702_173955.jpg

এবার আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে নোনার বিলের ছবি তুলে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে নোনা বিলটি দেখতে অনেক বড়। প্রায় ৩০০ বিঘা জমি রয়েছে এখানে। পুরো জমি মিলে নোনার বিলে। আসলে আমাদের এলাকার অনেক বিখ্যাত একটি বিল। আসলে এর আগের বছর এই বিলের মধ্যে আমি নৌকা চলতে দেখেছি কিন্তু এই বছর আর এই নৌকা দেখা যাচ্ছিল না। এই বিলে প্রায় অনেকদিন পরে এসেছি তাই দেখতে পেয়েছি বিলের মধ্যে নেট দিয়ে অল্প কিছু অংশ ঘেরা হয়েছে। আসলে এই জমিগুলো হয়তো মালিকানাধীন বা বিক্রি করে দিয়েছে তাই নেট দিয়ে ঘিরে নিয়েছে।

IMG_20230702_173729.jpg

আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে একটি বট গাছের ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে এই বটগাছটি হচ্ছে নোনার বিলের সাথে। তাই নোনার বিল দেখতে গেলে এই বটগাছটিও দেখতে বেশ ভালো লাগে। আসলে এই বট গাছ থেকে বট গাছের বিভিন্ন শাখা-প্রশাখা বেরিয়েছে। এই বট গাছের কিছু শাখা প্রশাখা রোডের উপরে চলে এসেছে আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে ভালোভাবে দেখতে পারবেন।

IMG_20230702_173652.jpg

এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার ছোট্ট খালামণির ছবি আমি অনেক সুন্দর ভাবে তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে আমি আমার মামণিকে সহ নিয়ে গিয়েছিলাম নোনার বিল দেখতে। আসলে আমি বাড়িতে আসলে প্রায় সময় আমার সাথে থাকে। আমি বাইক নিয়ে যেখানে ঘুরতে যাই প্রায় সব সময় আমার সাথে যাওয়ার চেষ্টা করে। আমিও তাকে আমার কাছাকাছি রাখতে বেশ ভালো লাগে।

IMG_20230702_174159.jpg

আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন বিভিন্ন এলাকা থেকে অনেক ছেলেপেলে এসে গিটার হাতে করে অনেক সুন্দর ভাবে তারা সেখানে গান বলছিল এবং ভিডিও করেছিল। প্রত্যেকটি গান ভিন্ন ভিন্ন দৃশ্য তারা গান বলছিল। আসলে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম প্রত্যেকটি গান ভিন্ন ভিন্ন জায়গায় গাওয়ার কারণ কি। তারা আমাকে বলেছিল তারা গানগুলো ইউটিউবে পাবলিস্ট করবে তাই ভিন্ন ভিন্ন দৃশ্য নিচ্ছে। সেখানে তারা অনেক সুন্দর সুন্দর গান গেছিল গানগুলো বেশ আমার ভালো লাগছিল।

IMG_20230702_173628.jpg

IMG_20230702_173611.jpg

আপনার এবার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে নোনার বিলের সাথে আমার সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে নোনার বিলে থেকে আমরা যখন বাড়ির দিকে রওনা দেব তখন একটি নৌকা দেখতে পাচ্ছিলাম নোনার বিলে। আসলে সেই নৌকাটিতে মানুষ বহন করে না। সেই নৌকাটি শুধুমাত্র রাখা হয়েছে মাছের খাবার দেওয়ার জন্য। তাই সেখানে আর নৌকায় চড়া হয়নি। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।

পোস্ট বিবরণ

শ্রেণীনোনার বিল ভ্রমন
ডিভাইসRedmi not 8
লেখক@kibreay001
লোকেশনগাংনী, মেহেরপুর
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ঈদের পরদিন ঘুরতে গিয়ে খুব চমৎকার সময় অতিবাহিত করেছেন এবং ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে অনেক ভালোই সময় কেটেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার গঠনমূলক মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রাকৃতিক পরিবেশে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। নিশ্চয়ই প্রাকৃতিক সৌন্দর্য খুব চমৎকার ভাবে উপভোগ করেছেন। আপনার নোনার বিল ভ্রমণের অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। ঈদের সময় ঘুরতে না গেলে কেমন যেন মনের মাঝে শূন্যতা মনে হয়। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি ঈদের সময় ঘুরতে না গেলে নিজের মাঝেই কেমন শূন্যতা কাজ করে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65676.82
ETH 1927.88
USDT 1.00
SBD 0.38