লাইফস্টাইল // দুই বন্ধু মিলে সকালবেলায় মাঠে মরিচ তোলার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৯-১০-২০২৩)

IMG20231006111438.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি দুই বন্ধু মিলে সকালবেলায় মাঠে মরিচ তোলার অনুভূতি। আসলে আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে ভেবেছিলাম আপনাদের মাঝে কিছু সময় যুক্ত হবো। কিন্তু ঘুম থেকে উঠে দেখি প্রাইভেট এর সময় হয়ে গিয়েছে তাই হাত মুখ ধুয়ে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রাইভেট শেষ করে এসে খাওয়া-দাওয়া করে মোবাইল ফোন চার্জে দিয়েছিলাম। তারপরে ভাবলাম আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করা দরকার। তাই কিছুদিন আগে বন্ধুর সাথে মাঠে গিয়ে মরিচ তোলার জন্য সেই অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তবে চলুন আজকের পোস্ট নিচে ধাপে ধাপে শেয়ার করা যাক........

IMG20231006111355.jpg

IMG20231006104529.jpg

আসলে আমার এই বন্ধুর বাড়ি আমাদের মেসের পাশে কিন্তু বন্ধু আমাদের সাথে মেসে থাকে। তাই আমি এবং বন্ধু দুজন মিলে গিয়েছিলাম মাঠে মরিচ তোলার জন্য। আসলে আমার বন্ধুর নাম মোঃ পারভেজ। আসলে মরিচের জমি বাড়ি থেকে একটু দূরে হওয়ার কারণে দুজন সাইকেলে চড়ে গিয়েছিলাম। প্রায় ১৫ মিনিট থেকে বিশ মিনিট সাইকেলে যাওয়ার পরে আমরা মরিচের জমিতে পৌঁছাই। সেখানে যাওয়ার পরে আমি অনেক সুন্দর ভাবে মরিচের জমির একটি ছবি তুলেছিলাম। আসলে আমার বন্ধুর কাছ থেকে জানতে পারি মরিচের এই জমি প্রায় ১৮ কাঁটা। আসলে এই বছরে মরিচের অনেক দাম। পরে বন্ধুর কাছে আমি জিজ্ঞেস করেছিলাম এই বছরে কত টাকার মরিচ বিক্রয় করা হয়েছে বন্ধু আমাকে বলেছিল প্রায় এক লাখ ত্রিশ হাজার টাকার উপরে। তারপর আমার বন্ধু যখন মরিচের জমিতে অনেক সুন্দর ভাবে মরিচ তোলা শুরু করেছিল তখন আমি একটি ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে।

IMG20231006104747.jpg

IMG20231006105654.jpg

IMG20231006105643.jpg

এবার আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে গাছে থাকা মরিচের ছবি তুলে শেয়ার করেছি। আসলে কিছু দিন আগে গাছ থেকে মরিচ তোলা হয়েছে তাই এখন মরিচের সাইজ আগের তুলনায় অনেকটাই ছোট হয়ে গিয়েছে। আসলে মরিচের দাম অনেক বেশি থাকার কারণে ছোট বড় সব সাইজের মরিচ তোলা হচ্ছে। আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি মরিচ অনেক সুন্দর লাল হয়ে গিয়েছে। ওই লাল মরিচটি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল।

IMG20231006105141.jpg

IMG20231006105129.jpg

এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন মরিচ গাছে কিছু রোগ লেগেছে। আসলে এই জমির মধ্যে প্রায় অনেক মরিচ গাছ নষ্ট হয়ে গিয়েছে। মরিচ গাছ নষ্ট হয়ে যাওয়ার পরেও গাছে অনেক ফুল এসেছে দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আসলে এই রোগের নাম হচ্ছে স্টার্ক। এই রোগ যদি কোন মরিচ গাছে হয় কিছুদিন পরেই মরিচ গাছ একাই মারা যায়। তবে আমাদের এলাকার কৃষকরা অনেক বিশ এবং সার দেওয়ার কারণে মরিচ গাছ এখনো বেঁচে আছে। আসলে এই রোগের কারণে মরিচ গাছের ফুল শুধু পড়ে নষ্ট হয়ে যায়।

IMG20231006111331.jpg

IMG20231006111342.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা দুজন মিলে প্রায় ২ কেজি মরিচ তুলে ফেলেছি। আসলে আমার কাছে মনে হয় মরিচ তোলা অত্যন্ত কষ্টের একটি কাজ। আসলে আমরা মরিচ তুলতে গিয়েছিলাম আমার বন্ধুর বাড়িতে আত্মীয় এসেছে আমার বন্ধুর খালা মরিচ গুলো আমার বন্ধুর খালাকে দেবে বলে। মরিচ তোলা শেষে আমি অনেক সুন্দর ভাবে আমার নিজের একটি সেলফি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি পোস্টি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 
 3 years ago 

আমি অনেক আগে একবার মরিচ তুলতে গিয়েছিলাম। তাই এটার কিছুটা অভিজ্ঞতা আমার আছে। আপনার মরিচ তোলার অনুভূতিটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে আপনি ঠিক বলেছেন এই বছরের মরিচ এর দাম অনেক বেশি যার কারণে ছোট বড় মরিচ সবগুলোই তোলা হয়ে থাকে। যাইহোক ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি সহ দুই বন্ধু মিলে মরিচ তোলার অনুভূতিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার পোস্টটি পড়ে এত সুন্দর ভাবে গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

মাঠে গিয়ে মরিচ তোলার অভিজ্ঞতাটা আমার আজও নেওয়া হয় নাই। দুই বন্ধুর মিলে মরিচ তুলতে গিয়ে ভালোই মজা করেছো মামু। মরিচ তোলার সাথে সাথে মরিচ গাছ এবং মরিচের সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছ। যেগুলো দেখতে খুবই অসাধারণ লাগছে। ধন্যবাদ মামা সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ মামা পোস্টি পড়ে এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

সু স্বাগতম মামু। ভালো থেকো সব সময়।

 3 years ago 

১ লক্ষ ৩০ হাজার টাকার মরিচ বিক্রি করেছে আপনার বন্ধু কথাটি শুনে একটু অবাকই হলাম ভাই। সে তো অনেক অনেক মরিচ হবে। আবার ১৮ কাটা মরিচের জমি যেহেতু মরিচের পরিমাণ বেশি হবে তা বোঝাই যাচ্ছে। যেহেতু এত মরিচ তুলতে হয়েছে সেহেতু পরিশ্রমে অনেক বেশি হয়েছে। যাই হোক ভাই, দুই বন্ধু মিলে সকালবেলায় মাঠে মরিচ তোলার অনুভূতিটুকু খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলে ভাই অবাক হওয়ার কিছু নেই যখন মরিচের দাম ৪০০ টাকা করে তখন থেকে মরিচ বিক্রয় করছে।

 3 years ago 

দুই বন্ধু মিলে সকাল বেলা মরিচ তুলতে গিয়েছেন। মরিচের জমি যেহেতু ১৮ কাটা তাই মরিচের পরিমাণটাও বেশি। গাছে থাকা মরিচগুলো বেশ ভালই লাগছে দেখতে। আপনারা দুই কেজি মরিচ তুলেছেন। গাছ থেকে এরকম মরিচ তোলার অনুভূতিটাই আলাদা। মরিচ তোলার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি আসলে ১৮ কাঠা জমিতে মরিচের পরিমাণটা সত্যি অনেক বেশি ।

 3 years ago 

দুই বন্ধু মিলে সকালবেলায় মাঠে মরিচ তোলার অনুভূতিটা পড়ে খুব ভালো লাগলো। আমিও মনে করি মরিচ তোলাটা আসলেও কষ্টসাধ্য ব্যাপার। যাইহোক, আপনারা দুই কেজি মতো মরিচ তুলেছেন। সত্যিই এবার বাজারে মরিচের দাম অনেক। ভালো লাগলো আপনার অনুভূতিটা পড়ে। অনেক ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি আসলেই মরিচ তোলা খুবই কষ্টের ব্যাপার আমার কাছে মনে হয়।

 3 years ago 

মাশাল্লাহ মরিচ গাছ গুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। তাছাড়া গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণ মরিচ দেখা যাচ্ছে। তবে বন্ধুর সাথে খুব সুন্দর একটি সময় কাটালেন। মরিচ গাছের ক্ষেত এবং আকাশের দৃশ্য সবগুলো যেন একাকার হয়ে গেছে। খুব সুন্দর একটি মুহূর্ত কাটালেন। আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলে আপু এবার মাঠে মরিচ গাছ খুব একটা বেশি নেই তাও যে কয়েকটা জমিতে মরিচ গাছ আসে খুবই ভালো মরিচ ধরছে সেই জমিতে।

 3 years ago 

আপনি ও আপনার বন্ধু মিলে মরিচ তুলেছেন জেনে ভালো লাগলো।আসলে ক্ষেতে মরিচ তুলতে বেশ ভালোই লাগে।তাছাড়া আমি ভেবেছিলাম এটি আপনাদের ক্ষেত কিন্তু পোষ্ট পড়ে বুঝলাম আপনার বন্ধুর ক্ষেত।এক লাখ ত্রিশ হাজার টাকার উপরে মরিচ বিক্রি করেছে তাহলে ভালোই লাভবান হয়েছে মনে হচ্ছে।মরিচ দেখেই খেতে মন চাইছিল,ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে আপু আমাদের খেতে রয়েছে কিন্তু বাড়িতে যাওয়া হয় না তাই বন্ধুদের মরিচের জমিতে মরিচ তুলতে গিয়েছিলাম দুজন বন্ধু মিলে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38