নাটক রিভিউ // হ্যালো শুনছেন
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৭-১০-২০২৩)
| নাটকের নাম | হ্যালো শুনছেন |
|---|---|
| পরিচালক | মিজানুর রহমান আরিয়ান। |
| অভিনয় | আফরান নিশো, তানজিন তিশা |
| দৈর্ঘ্য | ৩৭ মিনিট ২৯ সেকেন্ড |
| ভাষা | বাংলা |
| মুক্তির তারিখ | ২২ জুলাই ২০২১ ইং |
নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। এমনিতে আমি অবসর সময়ে নাটক দেখতে সব থেকে বেশি পছন্দ করি। বেশিরভাগ সময় দুপুরবেলায় ঘুমানোর আগে নাটক দেখে থাকি। আসলে নাটকটিতে প্রথমেই নায়ক অনেকগুলো চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে কিন্তু এখন পর্যন্ত চাকরি হয়নি। আজকে একটা চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে তারপর একটা চায়ের দোকানে এসেই অনেক পানি শুরু হয়। সেখানেই নায়ক বসে থাকে এবং হঠাৎ করে সেখানেই নায়কাকে দেখতে পায় এবং নায়কাকে বলে হ্যালো শুনছেন। সেখান থেকেই দুজনের মধ্যে অনেক আলাপ শুরু হয় এবং কথাবার্তা শুরু হয়। নায়ক তার বোনের জন্য দোকানে জামা কিনতে গিয়ে একবার অপমান হয়েছিল সেই সব বিষয়ে কল্পনা করতে থাকে আসলেই নাটকটি বেশ ভালো লেগেছিল। তারপর সেখানে বসে দুজন মিলে চা খেতে থাকে। নায়কের মা কিছুক্ষণ পরে ফোন দিয়েছে ইন্টারভিউ কেমন হলো নায়ক বলে এখনো ইন্টারভিউ শুরু হয়নি কিছুক্ষণ পরেই শুরু হবে। কিন্তু সেখানে অনেক পানি হচ্ছিল তাই নায়ক ইন্টারভিউ দেওয়ার জন্য সেই চায়ের দোকান থেকে বের হতে পারছিল না। তাই সেই দোকানে নায়ক এবং নায়কা অনেক সময় বসে গল্প করতেছিল। আসলে আমার কাছে বেশ ভালো লেগেছিল নাটকের কাহিনী গুলো।
এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেকগুলো স্ক্রিনশট আপনাদের মাঝে শেয়ার করেছি। দোকানে একটি লোক কিছুক্ষণ পরে চা খেতে এসেছিল তারপরে নায়ক ছাতিটা নিয়ে ছিল ছেলেদের সাথে কিছুক্ষণ ক্রিকেট খেলার জন্য। নায়কা সেই সময় বাইরের বৃষ্টির পানিতে হাত দিয়ে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে ছিল। তারপর নায়ক ক্রিকেট খেলা শেষ করে এসে বলল আপনার তো ইন্টারভিউ এর জন্য দেরি হয়ে যাচ্ছে। তারপর নায়ক একটা রিকশাওয়ালাকে ডেকে নায়কাকে রিক্সায় তুলে দিয়ে বলল আপনি উনাকে পৌঁছে দিয়ে আমাকে আবার নিয়ে যাবেন। আসলে নাটকের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বেশ দারুণভাবে উপভোগ করেছিলাম।
রিক্সাওয়ালা নায়কাকে নিয়ে যাওয়ার পরে আর নায়কে নিয়ে যেতে আসেনি। পরে নায়ক সেখান থেকে ভিজতে ভিজতেই ইন্টারভিউয়ের জন্য অফিসের দিকে রওনা দিয়েছিল। অফিসে গিয়ে পৌঁছানোর পরে অফিসের একজন কর্মচারী নায়কের একটা ষাট এবং তোয়ালি দিয়েছিল। তারপর নায়ক কিছুক্ষণ পরে ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিয়েছিল। তারপর ইন্টারভিউ রুমের ঢুকার পরেই কিছু প্রশ্ন করেছিল। এখানে মজার ব্যাপার হচ্ছে নায়কার সাথে দেখা হয়েছিল কিন্তু নায়কা কোন ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিল না। নায়কা এখানে এসেছিল তার বাবার অফিসে দেখা করার জন্য। নায়কের একটা খাতা নায়কা কাছে ছিল যেটা নায়কা তার বাবার হাতে দিয়ে গিয়েছিল এবং বলেছিল এখান থেকে প্রশ্ন করবেন। অবশেষে নায়কের চাকরিটা হয়ে গিয়েছিল এবং তার মা এবং বোন বেশ খুশি হয়েছিল।
নায়ক অনেক খোঁজাখুঁজি করেছিল কিন্তু নায়কাকে কোথাও খুঁজে পেয়েছিল না। হঠাৎ করে নায়কা একদিন তার বাবার সাথে অফিসে দেখা করতে যাই তখন নায়কের সাথে দেখা হয়ে যায়। তখন বলে আপনার জন্যই আমার চাকরি হয়েছে দাঁড়ান আপনাকে আমি আজকে মিষ্টি খাওয়াবো। আরো নানান বিষয়ে কথা হয়। নায়ক তখন বলে আপনি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন আপনার চাকরি হয়ে যাবে যান কনফার্ম আমি বসকে বলে একটু অনুরোধ করব। নায়কা তখন বলে আমি এখানে চাকরি খুঁজতে আসিনি আমি শুধু এখানে আপনাকে খুলতে এসেছি। এই বলে নাটকটি শেষ হয়ে যায়। আসলে নাটকের প্রথম থেকে শেষ পর্যন্ত কাহিনী গুলো বেশ দুর্দান্ত ছিল।
আসলে নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বেশ দারুণভাবে উপভোগ করেছিলাম। বেশিরভাগ সময় কলেজ ছুটির দিনে কিছু নাটক দেখা হয়ে থাকে। আসলে আজকের এই নাটকটি থেকে আমি অনেক ভালো একটা শিক্ষা গ্রহণ করতে পেরেছি। ইন্টারভিউ দেওয়ার জন্য নিজের দেরি হয়ে যাচ্ছে তারপরেও নিজে না গিয়ে অন্যকে আগে পাঠিয়েছিল একজন প্রকৃত উপকারের কাজ ছিল। অবশেষে নায়িকা তার বাবাকে বলে সেই অফিসে তাকে চাকরি ম্যানেজ করে দেয় এই বিষয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে যেকোনো নাটক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বেশ ভালো লাগে।
এই নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট দিতে চাই ১০/৮.৫
Video link
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। যদি ও এখনো নাটকটি দেখা হয়নি। তবে পুরো নাটকের রিভিউ পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। সময় করে খুব শীঘ্রই নাটকটি দেখার জন্য চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।
চেষ্টা করবেন আপু খুব দ্রুত নাটক দেখার জন্য আশা করি বেশ ভালো লাগবে।
অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন আজকে। নাটকটি পড়ে বেশ ভালো লাগলো। যদিও নাটকটি আমি দেখিনি। তানজিন তিশার নাটক গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই সময় পেলে অবশ্যই নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ।
ঠিক বলেছেন তানজিন তিশার নাটকগুলো সত্যি সবার কাছেই বেশ ভালো লাগে।
ভাইয়া অনেক সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন।আপনার নাটক রিভিউ পড়ে খুবই ভালো লাগলো।তবে নাটকটি এখনো দেখা হয় নি।সময় পেলে নাটকটি দেখে নিবো।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ভাবে রিভিউ শেয়ার করার জন্য।
চেষ্টা করবেন ভাই খুব দ্রুত নাটকটি দেখার জন্য।
দারুন একটি নাটক রিভিউ করেছেন মামা। বেশ ভালো লাগলো আপনার অসাধারণ এই নাটকটা দেখে। অবশ্যই নাটকটা পূর্বে কোনদিন দেখা হয়নি, আজকে সৌভাগ্য হলো আপনার সুন্দর এর রিভিউ পড়তে গিয়ে।
ধন্যবাদ মামা আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
ভাগ্নে আজকে তুমি চমৎকার একটা নাটক রিভিউ করেছো। হ্যালো শুনছেন এই নাটকটি আমি কখনো দেখিনি তবে নাটকটি রিভিউ করে বেশ ভালো লেগেছে। এতো সুন্দর নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
চেষ্টা করি মামা অনেক নাটক দেখে বেশি ভালো নাটকটি রিভিউ করার জন্য।
আগে প্রচুর নাটক দেখা হতো। কিন্তু বর্তমানে খুব একটা নাটক দেখা হয় না।হ্যালো শুনছেন নাটকের রিভিউটি পড়ে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ সুন্দর এই নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলে মানুষ সংসারের দিকে মনোযোগ দিলে আর নাটক দেখার সময় সুযোগ হয়ে ওঠে না ।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনার সম্পূর্ণ নাটক রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। এই নাটক এখনো দেখা হয়নি তবে সময় পেলে অবশ্যই দেখবো। তানজিন তিশার নাটক দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
যারা পরের উপকার করে তারা নিজেই হঠাৎ করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যায়।পুরো নাটকটি পড়ে বেশ ভালো লাগলো।আসলে বাংলাদেশের নাটকগুলো বেশ মজার ও শিক্ষনীয় হয়ে থাকে।এইকারনে সময় পেলেই দেখা হয় কমবেশি বাংলাদেশের নাটক।ভালো রিভিউ দিয়েছেন যদিও দুই একটি বানান ভুল আছে।যাইহোক ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন আপু আপনি পরের উপকার করতে গিয়ে নিজেই সফলতার প্রান্তে পৌঁছে যায়।
হ্যালো শুনছেন নাটকটি রিভিউ দেখে ভীষণ ভালো লাগলো। আমার পছন্দের অভিনেতা দুজন। দুজনের অভিনয় সব সময়ই ভীষণ ভালো লাগে। নাটকটি আমি দেখেছি। নাটকটির গল্প আমার কাছে বেশি ভালো লেগেছে।
ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।
Twitter link