ফটোগ্রাফি পোস্ট // কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.......!!
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৮-০৯-২০২৪)

1000069430.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ফটোগ্রাফি পোস্ট // কয়েকটি রেনডম ফটোগ্রাফি। আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে প্রথমে বেশ কিছু সময় ল্যাপটপ নিয়ে বসেছিলাম কিছু টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য। ভিডিও গুলো দেখার পরে মাছের খাবার দেওয়ার জন্য পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মাছের পুকুরে খাবার দেওয়া শেষ করে বাড়িতে এসে আবারো মাঠে গিয়েছিলাম বাড়ির জন্য অল্প কিছু মরিচ তুলতে। তারপর বাড়িতে এসে হাতমুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে। বসে গেলাম আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য। আসলে আজকে নারীদের বাসায় যেতে হবে মোস্তাফিজুর মামা এবং তুহিন মামার সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এবং আমরা সেখানে পিকনিকের একটা আয়োজন করেছি রাতে তাই মূলত আজকের কাজ আমি সকাল সকাল আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তবে চলুন আজকের ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক......
ফটোগ্রাফি-১

IMG_20240928_103527.jpg

IMG20240909164430.jpg

প্রথমে আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছি। বেশ কিছুদিন আগে আমি বিকেল বেলায় আমাদের পুকুরে গিয়েছিলাম মাছের খাবার দেওয়ার জন্য। সেখান থেকে আমি মূলত এই দুইটা ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম। আসলে আমাদের পুকুর হচ্ছে আমাদের মাঠে বিলের মধ্যে। সেখানে অনেক মানুষের পুকুর রয়েছে সেখানে দাঁড়িয়ে আমি মূলত ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছিলাম। আমাদের এলাকার কৃষকরা আমাদের এলাকার মাঠে অনেক ধান চাষ করছে আশা করা যায় প্রত্যেক কৃষকের বেশ ভালো পরিমানে ফসল ফলাবে। আসলে প্রথম ছবিটা তোলা হয়েছিল দুপুর বেলার দিকে। এবং দ্বিতীয় ছবিটা তোলা হয়েছিল সন্ধ্যা মুহূর্তে। মনে হচ্ছে আকাশ আস্তে আস্তে মাটির দিকে নেমে আসছে সত্যি ছবিটা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আশা করি আপনাদের সকলের কাছেই এই দুইটা ছবি দেখতে বেশ ভালো লাগবে। চেষ্টা করছি আমি আমার জায়গা থেকে প্রতিনিয়ত আপনাদের মাঝে সুন্দরভাবে ফটোগ্রাফি পোস্টগুলো শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি-২

IMG20240529104624.jpg

আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি চমৎকারভাবে একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফুল আমি এর আগে কখনোই দেখেছিলাম না। বেশ কিছুদিন আগে আমি আমার মোবাইলের ক্যামেরা বন্দী করে রেখেছিলাম এই ফুলের ফটোগ্রাফিটি। আপনারা যদি এই ফুলের নাম জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে।
ফটোগ্রাফি-৩

IMG20240525181717.jpg

আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি অনেক সুন্দর ভাবে একটি ঘাসের আলোকচিত্রার ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। বেশ কিছুদিন আগে আমি মাঠে গিয়েছিলাম সেখানে গিয়েই নতুন একটি ঘাস দেখতে পেয়েছিলাম তাই ফটোগ্রাফি ধারণ করেছিলাম। আসলে এটি হচ্ছে ভাদাল ঘাস। ছাগল গরু খুবই ভালো পছন্দ করে এই ঘাস খেতে। সেইদিন আমি বেশ কিছু ঘাস তুলেছিলাম মাঠ থেকে আমাদের ছাগলের জন্য।
ফটোগ্রাফি-৪

IMG20240525181619.jpg

আপনারা এবার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি খুবই চমৎকারভাবে একটি পেপাল গাছের ফটোগ্রাফি শেয়ার করেছি। এখানে দুইটি পেপাল ফল রয়েছে দেখতে বেশ দারুন ছিল। আসলে এই পেপাল ফল গাছ যেখানে সেখানে হয়। এই পেপাল ফল যখন পাকে তখন ছোট্ট ছেলে মেয়েরা খেতে বেশ পছন্দ করে। আমিও ছোটবেলায় এই ফল অনেক খেয়েছি। আশা করি আপনারাও কম বেশি সকলেই ফটোগ্রাফিটি সাথে বেশ পরিচিত।
ফটোগ্রাফি-৫

IMG20240302134412.jpg

এবার আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে একটি সূর্যমুখী ফুলের বীজের ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে এই সূর্যমুখী ফুল গাছটি মারা গিয়েছিল তারপরে এখনো গাছে রয়ে গিয়েছিল সেখান থেকে আমি ফটোগ্রাফি সংগ্রহ করেছি। আসলে এই বীজ গুলো বাড়িতে রেখেছি আবারো নতুন যখন চাষ শুরু হবে তখন যদি মাটিতে ছিটিয়ে দেওয়া যায় অনেক গাছ হবে সেখান থেকে। দেখতে আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আপনাদের মতামত জানাবেন।
ফটোগ্রাফি-৬

IMG20240302134334.jpg

সবার শেষে আমি আপনাদের মাঝে খুবই চমৎকারভাবে একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি ক্যামেরা বন্দি করে শেয়ার করেছি। আসলে আমার সবথেকে পছন্দের ফুল হচ্ছে গোলাপ ফুল। প্রত্যেকটা মানুষ এই ফুলের সাথে কমবেশি বেশ পরিচিত। লাল কালারের গোলাপ ফুল দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। আসলে গোলাপ ফুলের বিভিন্ন রকমের কালার রয়েছে তার মধ্যে সবথেকে চমৎকার একটি কালার । আশা করা যায় আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচের কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।


পোস্ট তৈরির বিবরণ
শ্রেণীরেনডম ফটোগ্রাফি
ডিভাইসoppo f21s pro
লেখক@kibreay001
লোকেশনগাংনী
✨💞আমার নিজের পরিচয়💞✨

IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার করা কয়েকটি রেনডম ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। আকাশের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। আশা রাখছি আপনার কাছে আগামীতে আরো চমৎকার চমৎকার ফটোগ্রাফি দেখতে পাব।

 2 years ago 

চেষ্টা করবো আমি আমার জায়গা থেকে প্রত্যেক সপ্তাহে চমৎকার কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি মানেই এক নতুন নতুন দৃশ্যের আগমন। আপনি দেখছি আজকে বেশ কয়েকটি ফুল এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফী গুলো একটু বেশি ভালো লেগেছে।

 2 years ago 

চেষ্টা করেছি ভাই প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

বন্ধু তুমি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছ। তোমার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি দারুন ছিল। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ বন্ধু সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

কি সৌভাগ্য মামা খালের উপর ওই পানি নিয়ন্ত্রণ করা সুইচগেট বা পুলের ওখানে আজকে আমি ছবি উঠেছি। যাইহোক ভালো লাগলো খুব সুন্দর ভাবে রেনডম ফটোগ্রাফি ধারন করে শেয়ার করেছে দেখে। ফুলের ফটোগ্রাফি তো অসাধারণ হয়েছে।

 2 years ago 

চেষ্টা করেছি মামা অসাধারণ ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

দোয়া করি মামা ভাগিনার এমন আনন্দঘন মূহূর্তগুলো আনন্দেই কাটুক। তবে আপনার ফটোগ্রাফির প্রশংসা না করে কিন্তু পারছি না। দারুন ছিল আপনার প্রতিটি পটোগ্রাফি। যেন কেউ সুন্দর করে অঙ্কন করে ফটোগ্রাফিগুলো শেয়ার করেছে। ধন্যবাদ এমন সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফটোগ্রাফির সাথে পরিচিত হতে পারলাম। খুব সুন্দর ভাবে প্রতিটি ফটো উপস্থাপন করেছেন ভাইয়া। দেখে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি আপনাদের মাঝে সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপনা করার জন্য।

 2 years ago 

আপনার তোলা এতসব রেনডম ফটোগ্রাফি দেখে মনটা একেবারে ভালো হয়ে গেলো। অনেক সুন্দর ভাবে করা হয়েছে সবগুলো ফটোগ্রাফি। প্রথম ফটোগ্রাফি ছিল অনেক বেশি দারুন। এরকম দৃশ্য আমার নিজের কাছে অনেক ভালো লাগে। তবে ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে দেখতে।

 2 years ago 

আপনার কাছে ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে দেখতে জেনে সত্যি খুবই খুশি হলাম আপু।

 2 years ago 

আমার কাছে ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে, আর ফটোগ্রাফি দেখতেও খুব ভালো লাগে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আমি সব থেকে বেশি পছন্দ করি। যে কোন ফুলের ফটোগ্রাফি দেখলে ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকি। কারণ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে সেগুলোর দিক থেকে আর চোখ ফেরাতে ইচ্ছা করে না। একেবারে মন ছোঁয়া ছিল আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি। প্রত্যেকটা ফটোগ্রাফির প্রশংসা করা লাগতেছে। ধন্যবাদ সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো করার জন্য।

 2 years ago 

আমিও ভাই ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে ফটোগ্রাফি পোস্ট রাখার জন্য।

 2 years ago 
 2 years ago 

বাহ আপনি তো বেশ চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি দেখলেও অন্যরকম ভালো লাগে। তবে আপনার গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং সূর্যমুখী ফুলের বীজের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। এবং প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফিও চমৎকার হয়েছে। সত্যি বলতে আপনি এমনিতে বেশ চমৎকার ফটোগ্রাফি করেন। সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

চেষ্টা করেছি নিজের জায়গা থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি সংগ্রহ করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.14
ETH 1940.09
USDT 1.00
SBD 0.37