স্বরচিত কবিতা আবৃতি // অন্ধভাবে কাউকে ভালোবাসা উচিত নয়

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো........
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৫-০৯-২০২৩)

20230905_130841_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি করা হয়েছে

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার স্বরচিত কবিতা,অন্ধভাবে কাউকে ভালোবাসা উচিত নয়। আসলে গত কয়েক দিন ধরে বেশ ব্যস্ত সময় পার করছি। আজকে সকাল থেকেই সব থেকে বেশি ব্যস্ত আছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে লেখাপড়ার জন্য প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রাইভেট শেষ করে এসে আপনাদের মাঝে একটা ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করেছিলাম। আসলে সেই পোস্টটি লেখার জন্য অনেক সময় ব্যয় করতে হয়েছে আমাকে। তারপরে ভাবলাম আরেকটা পোস্ট শেয়ার করা যাক। গত কয়েকদিন আগে রাতে পড়তে বসে আর ভালো লাগছিল না প্রায় রাত দুইটা বেজে গিয়েছিল তখন। শেষ রাতের দিকে তখন একটা কবিতা লেখা শুরু করলাম। আসলে আমি কবিতা লিখতে তেমন একটা বেশি পারদর্শী না তাও চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য প্রতি সপ্তাহে একটি করে কবিতা। আশা করি আপনাদের মাঝে কবিতাটি ভালো লাগবে তবে চলুন নিচের শেয়ার করা যাক......


আমি এবার আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কবিতার মূলভাব। গত কয়েকদিন আগে রাতে লেখাপড়া করতে বসে আর সময় কাটছিল না কিন্তু সেই রাতে ঘুমও আসছিল না তাই চিন্তা করলাম কবিতা লেখার জন্য বসে পড়লাম। কবিতা লেখার আগে বেশ কিছুক্ষণ ভেবেছিলাম কি বিষয় নিয়ে কবিতা লিখব। যেহেতু ভালোবাসার মানুষের কাছ থেকে ঠকে গিয়েছি তাই সেই বিষয়ে একটা কবিতা লিখতে বসে গেলাম। তাই আমি মনে করি অন্ধভাবে কাউকে ভালোবাসা বা বিশ্বাস করা উচিত নয়। আমি সেই মেয়েটিকে অন্ধভাবে অনেক বেশি ভালবাসতাম তাই হয়তো আমার সাথে এমনটি হয়েছে। ঘটনাটি অনেকদিন আগে ঘটেছিল আশা করি এখন সবকিছু সামলে নিতে পেরেছি। তবে চলুন কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করা যাক।


স্বরচিত কবিতা // অন্ধভাবে কাউকে ভালোবাসা উচিত নয়
লেখক // কিবরিয়া হোসেন

পৃথিবীতে প্রত্যেক মানুষের প্রেম করার আগ্রহ থাকে,
কিন্তু প্রেমকে ভালোবাসায় রূপ দিতে খুব কম মানুষ পারে,
যারা বাস্তবে রূপ দিতে পারে তারাই আসল ভাগ্যবান মানুষ।
ভালোবাসা দিয়ে পাথরের বুকেও ফুল ফোটানো যায়।
নিজের কপালে যদি সুখ লেখা না থাকে,
সেই কপাল পাথর দিয়ে ঠুকেও কোন লাভ নেই,
এতে কপাল ফেটে রক্ত ছাড়া কিছু বের হবে না।
দুনিয়াতে সবচেয়ে অসহায় সেই ব্যাক্তি,
নিজের রাগ কষ্ট অভিমান কাউকে বুঝতে দেয় না,
এই দুনিয়াতে শুধু চিৎকার করে হাসে।
আমি নিজেকে সবসময় বেশি ভাগ্যবান মনে করি,
কারণ নিজের বাবা-মায়ের কাছ থেকে ছাড়া,
কারো কাছ থেকে কোন কিছুর প্রত্যাশা করি না।
মেয়েরা কখনো পুরুষের ভালো ব্যবহার,
ভালো আচরণ দেখে তাদের প্রতি দুর্বল হয় না,
শুধুমাত্র মেয়েরা দুর্বল হয় পুরুষের অভিমান দেখে।
নিজের জীবনকে ভালবাসতে শেখো,
অপরকে ভালোবাসা দিতে শেখো,
তাহলে নিজের জীবনে ভালোবাসার অভাব হবে না।



Link

ঘুমানোর কিছুক্ষণ আগে আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখি তখন রাত সাড়ে তিনটা বেজে গিয়েছে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। আসলে এত সময় ধরে কবিতাটা লিখে ছিলাম যে অনেক ভাবতে হয়েছিল। নিজের আবেগ দিয়ে কবিতাটা লিখেছি আসলে নিজের ভালোবাসার প্রতি অনেক শ্রদ্ধা রেখে কবিতাটা লেখার চেষ্টা করেছি। তবে আমার কাছে আপনাদের প্রত্যেকের অনুরোধ থাকবে আপনারা যেন কাউকে জীবনে কখনো অন্ধভাবে বিশ্বাস / ভালোবাসবেন না । কারণ যেসব মানুষকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করবেন এবং ভালোবাসবেন তারাই আপনাকে সব থেকে বেশি ঠকাবে। আশা করি কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আপনাদের সকলের মতামত নিচে শেয়ার করবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।


পোস্ট তৈরির বিবরণ
শ্রেণীকবিতা
ডিভাইসoppo F21s pro
লেখক@kibreay001
লোকেশনগাংনী,মেহেরপুর


💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

বিখ্যাত ব্যক্তিরা প্রেমে ব্যর্থ হয়ে তার প্রিয়তমাকে নিয়ে লিখেছেন অজস্র কবিতা। ভালোবাসায় কেউ ঠকে না! শুধু দূরত্বটা বাড়ে কিন্তু প্রিয়তমার প্রতি শ্রদ্ধাবোধটা থেকে যায়। কবিতাটি ভালো হয়েছে 🌼

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 
 3 years ago 

ভাগ্নে দিন দিন কবিতাগুলো খুব সুন্দর ভাবে লিখছো দেখছি। ইচ্ছা করলে অনেক কিছুই পারা সম্ভব যা তোমার দ্বারা সেটা প্রমাণিত। আজকে তুমি খুব সুন্দর কবিতা দেখেছো তোমার কবিতা পড়ে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মামা চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের মাঝে ভালো ভালো কিছু কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আমরা অনেকেই অন্ধভাবে একটি মেয়ের প্রতি অনেক বেশি দুর্বল।অন্ধ ভাবে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা শুরু করে দেয়।কিন্তু পরিশেষে দেখা যায় মেয়েটি আমাদের থেকে খুব সহজেই দূরে সরে যায়।যা খুব বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক।আপনি আপনার কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে এই কথাগুলো তুলে ধরেছেন। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আমরা অনেকেই একটি মেয়ের প্রতি বেশি দুর্বল হই। যাই হোক ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই কাউকে কখনো অন্ধের মতন ভালোবাসতে নেই। কাওকে সবটা দিয়ে ভালোবাসলেই সে তার মূল্য দিতে পারেনা। আপনি তার প্রতি দুর্বল এটা যখন সে জেনে যাবে তখনই আর আপনার মূল্য থাকবেনা আপনার কাছে। এখনকার দিনে এটাই বেশি দেখা যায়।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি সবাই তার আসল ভালবাসার মূল্য দিতে পারে না। ধন্যবাদ এত সুন্দর ভাবে গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার এই কবিতাটি পড়তে পেরে খুবই ভালো লাগলো৷ এই কবিতার প্রত্যেকটি লাইন আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ বিশেষ করে যে লাইনগুলো আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছে সেই লাইনগুলো হলো :

নিজের কপালে যদি সুখ লেখা না থাকে,
সেই কপাল পাথর দিয়ে ঠুকেও কোন লাভ নেই,
এতে কপাল ফেটে রক্ত ছাড়া কিছু বের হবে না।

 3 years ago 

আপনার কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন।অন্ধভাবে কাউকে ভালোবাসা উচিত নয় কবিতাটি অসাধারণ হয়েছে। তবে আপনি ঠিক বলেছেন কাউকে অতিরিক্ত অন্ধ ভালবাসা ঠিক না। এবং সে মানুষগুলো ভালোবাসার মূল্য দিতে পারে না। তবে ভালোবাসার মূল্য না পেয়ে অনেক মানুষ নিজের জীবন পর্যন্ত শেষ করে ফেলেছে। যাইহোক অনেক সময় দিয়ে কবিতাটি রাত জেগে লেখার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাই কবিতাটি পড়ে এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63769.82
ETH 1868.77
USDT 1.00
SBD 0.38