গাংনী উপজেলা মডেল মসজিদ ভ্রমণ
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৮-০৬-২০২৩)
আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি গাংনী উপজেলা মডেল মসজিদ। আসলে আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে ভেবেছিলাম বাইক সার্ভিসিং করতে যাব কিন্তু পানির কারণে আর যাওয়া হয়ে ওঠেনি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম কোরবানির ছাগল নিয়ে আসি। আসলে বাড়ির থেকে প্রায় দশ কিলোমিটার দূর থেকে কোরবানির ছাগল কিনেছি সেখান থেকে ছাগল নিয়ে এসেছি। তারপরে গোসল ছেড়ে খাওয়া দাওয়া শেষ করে ছোট ভাইকে নিয়ে বাজার করার উদ্দেশ্যে গিয়েছিলাম। বাজার থেকে পোশাক কিনে নিয়ে এসে বসে আছি এখন। তারপরে ভাবলাম আজকে এখনো পোস্ট করা হয়নি তবে চলুন আজকের পোস্ট শেয়ার করা যাক......
আমি যেহেতু মেসে থাকি তাই প্রায় সময় যাওয়া হয় এই মসজিদে নামাজ আদায়ের জন্য। আসলে আমার মেসে থেকে এই মসজিদটা প্রায় এক কিলোমিটার দূরে। তাই খুবই কম যাওয়া হয় এই মসজিদে। মেসের পাশে আরেকটি মসজিদ আছে বেশিরভাগ সময় সেখানে যাওয়া হয়। আসলে এই মসজিদটার কাজ কিছুদিন আগে শেষ হয়েছে। আসলে মসজিদটা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আমি মসজিদে গিয়েছিলাম দুপুরবেলায় জোহরের নামাজ আদায় করার জন্য সেখান থেকে কিছু ছবি তুলে নিয়ে এসেছিলাম।
জোহরের নামাজের প্রায় আধা ঘন্টা আগে আমি মসজিদে গিয়ে পৌঁছে গিয়েছিলাম। সেখানে বেশ কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করেছিলাম এবং মসজিদের চারপাশ বেশ সুন্দরভাবে দেখেছিলাম। মসজিদের আঙ্গিনায় প্রবেশ করার আগে অনেক দূর থেকে আমি এই ছবিটি তুলেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে এই জায়গাটি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আপনারা দেখতে পারছেন গেটের সামনে একটি বাইক দাঁড় করা রয়েছে। আসলে মসজিদটার চারপাশ আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছিল।
আসলে মসজিদটা কালার গুলো আমার কাছে দেখতে সবথেকে বেশি ভালো লেগেছিল। আসলে মসজিদের বিভিন্ন রকমের কালার দেওয়া রয়েছে এখানে প্রত্যেকটি কালার আমার কাছে তখন বেশ ভালো লেগেছিল। আসলে নিচতলা থেকে প্রায় তিন তলা পর্যন্ত অনেকগুলা এসি রয়েছে মসজিদের ভিতরে। আমি নামাজ পড়েছিলাম মসজিদের দ্বিতীয় তালে। আসলে অনেক গরমের সময় থাকলেও তখন ভিতরে প্রবেশ করার পর অনেক ঠান্ডা অনুভব করছিলাম এসি থাকার কারণে।
এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি মসজিদের ছবি অনেক সুন্দর ভাবে তুলে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে রাস্তা থেকে মসজিদ পর্যন্ত পুরো টাইলস পাড়া রয়েছে। এবং মসজিদের সামনে কিছু খালি জায়গা রয়েছে সেখানে দুবলা ঘাস রয়েছে দেখতে বেশ ভালো লেগেছিল। মসজিদের সামনে দুইটা পতাকা স্ট্যান্ড হয়েছিল এটাও দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। সব মিলিয়ে মসজিদটি অনেক সুন্দর ভাবে তৈরি করা হয়েছিল।
এবার আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একজন লোক মসজিদের নিচ তলায় মোটরবাইক নিয়ে ঢুকে যাচ্ছে। আসলে মসজিদের নিচ তলায় গ্যারেজ বিভিন্ন ধরনের গাড়ি রাখার জন্য ফাঁকা রাখা হয়েছে। সেখানে অনেক মাইক্রো মোটরবাইক রাখা হয়। আসলে এই কারণে এই জায়গায় কোন মোটর বাইক বা মাইক্রো গাড়ি দেখতে পারছেন না। আসলে এই জায়গাটিতে আমাদের এলাকার অনেক মানুষ নামাজ পড়ে। এই মসজিদের পাশে রয়েছে উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স। বিভিন্ন জায়গা থেকে এখানে চিকিৎসা নিতে আসা মানুষ ও এখানে নামাজ পড়ে আসলে অনেক মানুষ হয় প্রত্যেক ওয়াক্ত। আসলে আমার কাছে বেশ ভাল লেগেছিল এই জায়গাটি।
আপনার এবার দেখতে পাচ্ছেন সবার শেষে আমি আমার নিজের সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে যেকোন পোস্টে এর সাথে আমি আমার নিজের ছবি দিতে অনেক বেশি পছন্দ করি। আমি বেশিরভাগ পোষ্টের সাথেই আমার ছবি দিয়ে থাকি। আপনারা যদি কেউ কখনো গাংনী উপজেলায় কোন কাজের জন্য আসেন অবশ্যই এখানে নামাজ পড়বেন আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। অবশ্যই আপনারা সকলে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
পোস্ট বিবরণ
| শ্রেণী | গাংনী উপজেলা মডেল মসজিদ |
|---|---|
| ডিভাইস | Redmi not 8 |
| লেখক | @kibreay001 |
| লোকেশন | গাংনী, মেহেরপুর |
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/GKibreay/status/1673993473643667458?t=2BUn52-wFQdzUofhhMhR-Q&s=19
মডেল মসজিদ ভ্রমণ করেছেন খুব ভালো করেছেন। ভাইয়া মসজিদ দেখতে কিন্তু অনেক সুন্দর। এধরনের মসজিদ গুলোতে নামাজ পড়তে গেলে একটু বেশি ভালো লাগে। আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো।
ঠিক বলেছেন ভাই আপনি এই ধরনের মসজিদে নামাজ পড়তে গেলেও নিজের কাছে অনেক বেশি ভালো লাগে।
ভাইয়া মসজিদটি আসলে খুব সুন্দর। ঠিক বলেছেন বিভিন্ন রঙের রং দিয়ে মসজিদ কালার করেছে দেখে বেশি ভালো লাগছে ।তাছাড়া মসজিদটির ডিজাইনও খুব সুন্দর। আপনার ফটোগ্রাফিতে বেশ ভালো লেগেছে। এবং গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা জায়গা রেখেছে এটা একটা ভালো দিক।
ঠিক বলেছেন আপু আপনি আসলে মসজিদ ভিন্ন ধরনের কালার করার কারণে দেখতে সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছেও।
আপনি অনেক সুন্দর জায়গা ভ্রমণ করেছেন অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।গাংনী উপজেলা মডেল মসজিদ ভ্রমণ। এই মসজিদ টা দেখে আমি মুগ্ধ হয়েছি। আসলে এখন মসজিদ গুলো সুন্দর কিন্তু মোরছল্লি তেমন পাওয়া যায় না। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।
ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।
মডেল মসজিদে নামাজ পড়ে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। মসজিদটি দেখতে সত্যি খুব সুন্দর । মসজিদের ডিজাইন খুবই অসাধারণ । মসজিদে প্রকৃতির অপরের সৌন্দর্য চমৎকার উপভোগ করেছেন । এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ঠিক বলছেন ভাই আপনি মসজিদে চমৎকারভাবে ডিজাইন এর মাধ্যমে তৈরি করা হয়েছিল আসলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য বেশ উপভোগ করেছিলাম।
বাহ্ আপনাদের গাংনী উপজেলার মডেল মসজিদ খুব সুন্দর দেখতে।চমৎকার এককথায়।ডিজাইন খুব সুন্দর লাগছে দেখতে মসজিদের।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আসলে আপু মসজিদের ডিজাইনটি দেখতে আমার কাছেও বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ পোস্টি পড়ে এত সুন্দর ভাবে মূল্যবান মতামত করার জন্য।