লাইফ স্টাইল // বন্ধুদের সাথে রাতে চিকেন ফ্রাই ও স্পিড খাওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৪-০৮-২০২৩)

IMG20230805220019.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বন্ধুদের সাথে রাতে চিকেন ফ্রাই ও স্পিড খাওয়ার অনুভূতি। আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠেই বেশ ব্যস্ত সময় পার করছি। হাত-মুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রাইভেট থেকে মেসে ফিরে কিছুক্ষন বসে ছিলাম। তারপরে একজন বন্ধু ফোন দিয়ে আমাকে বলল বিমানবাহিনীতে এপ্লিকেশন করতে বাজারে আসছে। বন্ধুকে আমিও বললাম আমিও তো অ্যাপ্লিকেশন করব তাহলে দুজন একসাথে অ্যাপ্লিকেশন করি। তারপরে দুজন বন্ধু অ্যাপ্লিকেশন শেষ করে বাজারে একটু ঘোরাফেরা করেছিলাম। তারপরে রুমে এসে আবারো আপনাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য বসে গেছি। তবে চলুন নিচে ধাপে ধাপে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করা যাক......

IMG20230805215822.jpg

আপনারা প্রথমে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি সেখানে গিয়েই অনেক সুন্দর ভাবে চিকেন ফ্রাই এর ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে চিকেন ফ্রাই খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি মাঝেমধ্যে চিকেন ফ্রাই আপনাদের মাঝে শেয়ার করি। চিকেন ফ্রাই খাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এক বন্ধু টিউশনি করায় একটি ছেলেকে। আজকে সেই টিউশনির টাকা পেয়েছিল তাই আমাদেরকে চিকেন ফ্রাই খেতে দিয়েছিল। একজন ছেলেকে টিউশনি করিয়ে প্রায় সাড়ে চার হাজার টাকা নিয়ে থাকে প্রত্যেক মাসে। প্রত্যেকদিন তার বাড়িতে গিয়ে টিউশনি করে আসে।

IMG20230805215833.jpg

তারপর সেখানে গিয়ে চিকেন ফ্রাই এর দোকানদারের ছবি তুলতে চেয়েছিলাম আমি কিন্তু দোকানদার একটু হুজুর টাইপের তাই ছবি উঠতে রাজি হয়েছিল না। তারপরে আমি দোকানটির পুরো ছবি আপনাদের মাঝে আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে শেয়ার করেছি। আমরা চিকেন ফ্রাই খেতে গিয়েছিলাম প্রায় রাত এগারোটার পরে। আসলে শহরে রাতের বেলায় বাইরে বাড়াতে বেশ ভালো লাগে। আর আমাদের এই শহর রাতের বেলায় বেশ নিরিবিলি থাকে এজন্যই সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে।

IMG20230805215847.jpg

এবার আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন দুটি বতলে দুই রকম সস রয়েছে। একটি সস হচ্ছে তেতুলের আরেকটি সস হচ্ছে সরিষা বাটার। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে সরিষা বাটার সস খেতে। কি আর বলব বেশ মজা করে খেয়েছিলাম সেই দিন। প্রত্যেকটি চিকেন ফ্রাই এর দাম নিয়েছিল ৮০ টাকা করে। আমরা চারজন বন্ধু গিয়েছিলাম চিকেন ফ্রাই খেতে। তাই মোট টাকা নিয়েছিল ৩২০ টাকা। আসলে বাজারে কিনে খাওয়ার থেকে চিকেন ফ্রাইড বাড়িতে তৈরি করে খেতে পারলে বেশ ভালো লাগে।

IMG_20230814_124446.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি চিকেন ফ্রাই অর্ডার দিয়ে আসার পরে দোকানদার অনেক সুন্দর ভাবে চারটি প্লেট নিয়ে এসে আমাদের হাতে দিয়েছিল। তারপরে আমরা বন্ধুরা রাতের বেলায় চিকেন ফ্রাইয়ের প্লেট হাতে ধরে রেখে অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে সকল বন্ধুরা বেশ মজা করে খেয়েছিলাম সেই দিন রাতে চিকেন ফ্রাই।

IMG20230805220101.jpg

খাওয়া শুরু করার আগে আমি অনেক সুন্দর ভাবে বন্ধুদের সাথে নিয়ে আমার মোবাইলে একটি সেলফি তুলেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। রাতের বেলায় অন্ধকারে ছবিটি তোলা হয়েছে তাই ছবিটি দেখতে বেশি ভালো লাগছে না। আসলে যেদিন রাতে আমরা বাইরে খেতে যাই চারজন বন্ধু একসাথে যাই তখন বেশ আনন্দ হয়। সকলে মিলে একসাথে খাওয়ার মজায় অন্যরকম।

IMG20230805221625.jpg

সবার শেষে আমি আমার নিজের টাকা দিয়ে প্রত্যেক বন্ধুকে একটি করে স্পিড খাওয়েছিলাম। চিকেন ফ্রাই খাওয়ার শেষে সবাই আমার কাছে দাবি করেছিল আমার কাছ থেকে স্পিড খাবে তাই আমি খাওয়েছিলাম। স্পিড কিনে নিয়ে আসার পরে অনেক সুন্দরভাবে চারজন চারটি হাতে ধরে রেখে একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আশা করি পোস্টে আপনাদের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

চিকেন ফ্রাই আমারও অনেক প্রিয়। আমিও প্রায় সন্ধ্যায় বাইরে গিয়ে চিকেন ফ্রাই খায়।আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম আপনাদের ওখানে চিকেন ফ্রাইের দাম ৮০ টাকা করে কিন্তু আমাদের এখানে ৬০ টাকা করে। যাইহোক বন্ধুদের সাথে চিকেন ফ্রাই খাওয়ার অনুভূতি এবং স্পিড খাওয়ানোর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

ভাই তাহলে আমাদের এলাকার থেকে আপনাদের এলাকায় চিকেন ফ্রাই এর দাম অনেক কম আপনাদের এলাকায় তাহলে তো চলে যেতে হবে চিকেন ফ্রাই খেতে একদিন দেখছি।

 3 years ago 

বাহ! টিউশনের টাকা গুলো পেয়ে তো তাহলে বেশ খাওয়া দাওয়া করালেন আপনাদেরকে অনেক ভালো একটি মুহূর্ত কাটালেন সব বন্ধুরা মিলে। আসলে মাঝে মাঝে চিকেন খেতে ইচ্ছা করে চিকেন খাওয়ার মজাই আলাদা। সাথে সবাই মিলে স্পিড খেলেন এবং আমাদের সাথে মুহূর্তটি শেয়ার করলেন অসাধারণ একটি মুহূর্ত ছিল। এভাবে সবাই মিলে যদি খাওয়া-দাওয়া করে আড্ডা দেওয়া যায় অনেক সুন্দর সময় যায়।

 3 years ago 

ঠিক বলেছেন আপু টিউশনের টাকাগুলো পেয়ে বন্ধুরা সকলে মিলে ভালোই খাওয়া দাওয়া করেছিলাম। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার বন্ধু তো দেখছি টিউশন পড়িয়ে বেশ ভালো টাকা মাইনে পাই। সেই জন্য আপনাদেরকে সে মাইনে পেয়ে চিকেন ফ্রাই খাওয়ালো । তার সাথে আপনি দেখছি বন্ধুদেরকে শেষে স্পিডও খাইয়েছেন। আপনারা চার বন্ধু মিলে যে অনেক মজা করেছেন তা আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম।

 3 years ago 

জি আপু আমার বন্ধু টিউশনি করিয়ে অনেক টাকা মাইনে পাই। তাই সেই টাকা দিয়ে মাসের প্রথমে আমাদেরকে খেতে দিয়েছিল বেশ ভালো সময় উপভোগ করেছিলাম সেই দিন। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

চিকেন ফ্রাই খেতে আমিও অনেক পছন্দ করি, সেই জন্য আপনার পোস্টটি দেখে জিভে জল চলে এলো। বন্ধুরা মিলে রাতের বেলা নিরিবিলি শহরে খাওয়া-দাওয়া করে খুব মজা করেছেন এর থেকে আর ভালো কি হতে পারে। লাস্টে স্পীডটা খাইয়ে ভালোই করেছেন, কারণ চিকেনের পর একটু ঠান্ডা কিছু না হলে ঠিক জমে না। যদিও আমাদের এখানে ওই রকম কোল্ড ড্রিংকস পাওয়া যায় না।

 3 years ago 

মাই জিভে জল নিয়ে আসার কোন দরকার নেই আমাদের এলাকাতে চলে আসেন অবশ্যই আপনাকে চিকেন ফ্রাই খাওয়ানোর চেষ্টা করব। ধন্যবাদ ভাই মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63463.48
ETH 1879.27
USDT 1.00
SBD 0.37