স্কুল জীবনের বন্ধুদের সাথে ইফতারের আয়োজন

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২০-০৪-২০২৩)

IMG_20230419_182947.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি স্কুল জীবনের বন্ধুদের সাথে ইফতারের আয়োজন। আসলে আমরা বন্ধুরা এখন আর সবাই একই কলেজে লেখাপড়া করি না স্কুল জীবনের ঠিকই সবাই একসাথে লেখাপড়া করতাম। এখন অনেকে অনেক দূরে লেখাপড়া করার উদ্দেশ্যে চলে গিয়েছে। আবারো রমজান মাসে সবাই বাড়ি ফিরেছে ঈদ কাটানোর জন্য। আমিও বাইরে থাকি আপনারা সবাই জানেন আমিও বাড়িতে এসেছি ঈদ উপলক্ষে। গত কয়েকদিন আগে আমার এক বন্ধু আমাকে বলেছিল এবার ২৭ এর রমজান এর দিনে আমরা বন্ধুরা মিলে ইফতারি করব। আমি তখন তাকে সম্মতি জানিয়ে বলেছিলাম কোন সমস্যা নেই। তারপরে দেখি ২৭ রমজানের দিন আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বলে আজ বিকেলে আমরা সবাই মিলে স্কুল ফিল্ডে ইফতারি করব চলে আসবে আমি বললাম ঠিক আছে। তবে চলুন আজকের পোস্ট শেয়ার করা যাক........

IMG_20230419_181609.jpg

এবার আপনারা দেখতে পারছেন আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে তরমুজ কাটছে আমার বন্ধু আসিফ আহমেদ। আসলে আমার বন্ধু আসিফ রান্নাবাড়া থেকে শুরু করে সব কাজ করতে পারে। তিনি অত্যন্ত ভালো একজন মানুষ। আসলে তরমুজ আপনারা দেখতে পারছেন তরমুজ খেতে কিন্তু বেশ সুস্বাদু ছিল। আসলে প্রচন্ড রোদের কারণে রোজাদার ব্যক্তিদের একটু কষ্টকর হয়ে যাচ্ছে রোজা রাখা। তাও আমরা আল্লাহ্ তালা সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে সবাই রোজা রাখার চেষ্টা করছি।

IMG_20230419_181553.jpg

এবার আপনারা দেখতে পারছেন আমাদের স্কুল ফিল্ড এর পাশে একটি জায়গা রয়েছে আমরা সবাই বন্ধুরা মিলে সেখানে চলে গেছি। আসলে সেখানে যাওয়ার পরে সবাই অনেক সুন্দর ভাবে ইফতারি গোছানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছি। আমি তখন একটি প্লেটের মধ্যে অল্প কিছু পানি নিয়ে আঙ্গুর ফল ধুতে ছিলাম আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করে দেখতে পারবেন।

IMG_20230419_181549.jpg

এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রত্যেকটি প্লেটে প্রায় ইফতার সাজানোর শেষের দিকে আমরা। আসলে বন্ধুদের সাথে ইফতারি করতে মজাই বেশ আলাদা। আসলে অনেক দিন পর সবাই মিলে এক জায়গায় হয়েছিলাম বেশ আনন্দ উপভোগ করেছিলাম আমরা।

IMG_20230419_182850.jpg

এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে আমাদের ইফতারির আয়োজনের আইটেম দেখতে পারবেন। আসলে আমার কাছে ইফতারি খাওয়ার পরে বেশ ভালই লেগেছিল। আসলে এত সুন্দর ভালো লেগেছিল যে বলে বোঝানো যাবে না। আসলে বন্ধুরা তো এমনই হওয়া উচিত একে অপরের পাশে থাকা। এখনো আমাদের কয়েকজন বন্ধু বাদ রয়েছে যারা তাদের ব্যস্ততার কারণে আসতে পারেনাই।

IMG_20230419_182947.jpg

এবার আপনারা সবার শেষে দেখতে পারছেন সবাই ইফতারি সামনে নিয়ে বসে গিয়েছে তখন আমি অনেক সুন্দরভাবে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। ইফতারির কয়েক মিনিট বাকি থাকতে আমরা ইফতারি প্লেট সামনে নিয়ে বসে গিয়েছিলাম এবং দোয়া-দুরুদ পাঠ করতেছিলাম। আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন সকলের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।💞 অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago (edited)

আপনি ঠিক বলেছেন বন্ধুদের সাথে ইফতারি করার মজাই আলাদা। নিশ্চয়ই আপনারা ইফতারি করার মাধ্যমে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছিলেন। আপনার পোস্টটি পড়ে বেশ ভালই লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আর আপনাকেও অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি অনেকদিন পর বন্ধুদের সাথে ইফতারের মাধ্যমে বেশ সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম। ধন্যবাদ এত সুন্দর মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

স্কুল জীবনের বন্ধুরা সবচেয়ে বেশি আপন হয়। আসলে আমরা আমাদের জীবনে অনেক বন্ধু পাব। কিন্তু স্কুল জীবনের বন্ধুদের মত আপন কেউ হবে না। সবাই মিলে একসাথে ইফতারির আয়োজন করেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি স্কুল জীবনের বন্ধুরাই সবথেকে আপন হয়। আর স্কুল জীবনের বন্ধুত্ব অনেকদিন অটুট থাকে। ধন্যবাদ আপু মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

স্কুল জীবনের বন্ধুরা সত্যিই সবসময় কাছে থাকলে ভীষণ ভালো লাগে। স্কুল জীবনের বন্ধুকে কখনো ভুলা যায় না। তাদের স্মৃতি আজীবন থেকে যায়। আপনি আপনার স্কুল জীবনের বন্ধুদের সাথে ইফতার করার খুবই সুন্দর একটা মুহূর্ত ভাগ করে নিয়েছেন আমাদের সকলের মাঝে। যা দেখে এবং পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের মুহূর্তটা ভালোই কেটেছে দেখে বুঝতে পারছি।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি স্কুল জীবনের বন্ধুদের কখনো ভোলা যায় না সব সময় সেই স্মৃতিগুলো ভেসে বেড়াই। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

স্কুল জীবনের বন্ধুদের সাথে দেখা হয়ে ইফতারে মুহূর্তটা সত্যি অসাধারণ ছিল। আমরাও কিছুদিন আগে বন্ধুদের সাথে ইফতারের মুহুর্তে পালন করেছি। এটি সত্যিই অনেক আনন্দের। সকল বন্ধুদের জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনি যে বন্ধুদের সাথে ইফতারি মুহূর্ত কাটিয়েছেন জেনে খুবই ভালো লাগলো। আপনাকে আর বলা লাগবে না মুহূর্তটি কেমন হয় ভাই। ধন্যবাদ মতামত প্রদান করার জন্য।

 3 years ago 

বন্ধুদের সাথে ইফতার করার মজাটাই অন্যরকম। আমি ভীষণ মিস করি ভাই এই দিনগুলো। যদিও আমি রোজা থাকতাম না কিন্তু তারপরেও নিয়মিত অংশগ্রহণ করতাম ইফতার পার্টিতে। এটা এক অন্যরকম ভালোলাগা। সবাই সম্মিলিতভাবে এত চমৎকার একটা আয়োজন করেছেন এটা দেখেই একটা তৃপ্তি পেলাম যেন। শুভেচ্ছা রইল ভাইয়া।

 3 years ago 

রোজা থাকার সাথে ইফতারি করার খুব একটা সম্পর্ক নেই রোজা না থাকলে ইফতারি করা যায় । ঠিক বলেছেন ভাই সবাই সম্মিলিতভাবে ইফতারি তৈরি করলে বেশ চমৎকার ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ্ খুবই সুন্দর একটা পরিবেশে বন্ধুরা মিলে ইফতার এর আয়োজন করেছেন তো। স্কুল জীবনের বন্ধুরা সত্যি খুবই আপন হয় তাদেরকে কখনো ভোলা যায় না। স্কুল জীবনের বন্ধুরা এমন চেয়ে তাদেরকে ছাড়া থাকা একেবারে কষ্টের হয়ে পড়ে তাদের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। আয়োজনটা খুবই ভালোভাবে করেছেন যা পড়ে এবং ফটোগ্রাফি দেখে বুঝতে পারলাম। ভালোই লাগলো দেখে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি স্কুল জীবনের বন্ধুদের স্মৃতিগুলো সব সময় ভেসে বেড়াই আর স্কুল জীবনের বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট করা খুবই কষ্টের একটি বিষয়। আসলে এভাবে ইফতারি আয়োজন করতে বেশ ভালোই লাগে বন্ধুদের সাথে। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

স্কুল জীবনের বন্ধুত্বটা যেন এক অন্যরকম বড় হবার পরেও এই বন্ধুত্বটা কখনোই শেষ হয় না। কলেজ উনিভার্সিটি এই বন্ধুত্বটা ততদিনই থাকে যতদিন আপনি সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী কিন্তু স্কুল লাইফের বন্ধুত্ব টা অনেকদিন পর্যন্ত থেকে যায়। বন্ধুদের সঙ্গে ইফতার পার্টির অনেক সুন্দর একটি আয়োজন করেছিলেন দেখে ভালো লাগলো। আপনার কাটানো সুন্দর মুহূর্তটা আমাদের সকলের মধ্যে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 63578.59
ETH 1897.51
USDT 1.00
SBD 0.37