স্বরচিত কবিতা // প্রেম ছন্দের কবিতা

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো........
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২০-০৮-২০২৩)

Green and White Watercolor Floral Wedding Ceremony Poster_20230820_004859_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি করা হয়েছে

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার স্বরচিত কবিতা, প্রেম ছন্দের কবিতা। গতকাল রাতে লেখাপড়া শেষ করে এবং স্টিমেট এর কাজ শেষ করে ভাবছিলাম যে একটা কবিতা লিখব। কবিতা লিখতে বসেছিলাম রাত সাড়ে বারোটার দিকে। কবিতা লেখা শেষ করতে প্রায় রাত দেড়টা বেজে যায়। তারপরে হাতমুখ ধুয়ে এসে প্রত্যেকদিনের মত ঘুমিয়ে পড়ি। আবারো অনেক ভোরবেলায় ঠিক পেয়ে যায় গিয়ে দেখি এখনো প্রাইভেটের অনেক সময় আছে। তাই খাতা সামনে নিয়ে পোস্ট লেখা শুরু করে দিলাম। গত কয়েক সপ্তাহ হলো প্রায় ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করি। আসলে ভিন্ন ধরনের পোস্ট করতে নিজের কাছেও বেশ ভালো লেগেছে। আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সকাল সকাল প্রেম ছন্দের কবিতা নিয়ে। তবে চলুন পোস্ট নিচে ধাপে ধাপে শেয়ার করা যাক.........


গতকাল রাতে হঠাৎ করে পড়া শেষ করেই মোবাইলের নেট অন করে দেখি পুরনো স্মৃতি মনের মাঝে ভেসে উঠেছে। সেই মনের মানুষ আবারও পুরনো ফেসবুক আইডিতে কমেন্ট করেছে তাই আজকে এই কবিতাটি লিখেছিলাম তাকে স্মৃতি হিসেবে মনের মাঝে রেখে। আসলে তাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালবাসতাম। আসলে সেও আমাকে ভালোবাসতো তাতে কোন সন্দেহ ছিল না আমার। কিন্তু একজন মেয়ে হিসাবে তারও কিছু করার ছিল না। তার জীবনের ওই জায়গায় যদি আমিও সেই সময় থাকতাম হয়তো এমনটাই করতাম। যাইহোক পুরনো স্মৃতি নিয়ে আর বেশি ভাবতে চাচ্ছি না।
স্বরচিত কবিতা // প্রেম ছন্দের কবিতা
লেখক // কিবরিয়া হোসেন

তুমি যদি কখনো যাও দূরে
হারিয়ে যাব আমি।
ভালবাসি আমি তোমায়
বোঝোনি কেনো কখনো তুমি।
বিশাল এই পৃথিবীতে
একটি মাত্র চাওয়া আমার
তোমাকেই শুধু আপন করে পাওয়া।
আমি হলাম তোমার হৃদয়
তুমি হলে আমার হৃদয়ের স্পন্দন।
চুপিচাপি করবো দুজন প্রেম
জানবেনা তো এই জগতের কেউ।
লাল গোলাপের পাপড়ি দিয়ে
লিখবো আমি তোমার নাম।
হাজারো পাখির সুরে গাইবো
আমি তোমারি নামের গান।
তুমি আমার প্রাণ, তুমি আমার জান।

পোস্ট তৈরির বিবরণ
শ্রেণীকবিতা
ডিভাইসoppo F21s pro
লেখক@kibreay001
লোকেশনগাংনী,মেহেরপুর
কবিতা লেখা শেষেই সেই গভীর ঘুমে চলে গিয়েছিলাম আমি। সকালে উঠে আবারো মোবাইলে পোস্ট লেখা শুরু করে দিলাম। আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটি আমার নিজের ভিতরেই ক্রিয়েটিভিটির জন্ম দিয়েছে। আমি আগে কখনো এভাবে কবিতা লিখতে পারতাম না এখানে জয়েন করার পর থেকেই বিভিন্ন ধরনের জিনিস শিখতে পেরেছি। আশা করি আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভালোবাসার মানুষকে নিয়ে আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন। সত্যি এমন অনেক পরিস্থিতি আছে,যেখানে দুজনের ভালোবাসা থাকলেও পাওয়া সম্ভব নয়। আসলে ভালোবাসা মানে শুধু পেতে হবে তা কিন্তু নয়। ভালোবাসার মানুষকে নিয়ে দারুণ কবিতা লিখেছেন। আপনার কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি দুজনের ভালোবাসা থাকলেও অনেক সময় আছে একে অপরকে পাওয়া কোনমতে সম্ভব হয় না। ধন্যবাদ গঠনের মতামত প্রদান করার জন্য।

 3 years ago 

হারিয়ে যাওয়া এবং ভুলে যাওয়া সে মনের মানুষকে নিয়ে কবিতা লিখলেন আপনি আবারো। প্রথম প্রেম কখনো ভুলার মত নয়। সময় হাতে নিয়ে খুব সুন্দর কবিতা লিখলেন। আসলে পোষ্টের ভিন্নতা আনার জন্য ভিন্ন ধরনের পোস্টের কোন বিকল্প নেই। আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করতেছেন। আজকের কবিতাটিও খুবই ভালো লেগেছে পড়ে।

 3 years ago 

আমি আপনার কথা একদম একমত আপু সত্যি প্রথম প্রেম কখনো ভোলা যায় না। এখনো আমার মাঝে সেই স্মৃতিগুলো ভেসে বেড়। ধন্যবাদ মতামত প্রদান করার জন্য।

 3 years ago 

পড়া শেষে রাতে ঘুমানোর সময় ভালোবাসার অনুভূতি মনে পড়ে ।এখনো দেখছি প্রেমের জলে হাবুডুবু খাচ্ছে তোমার মন।🤩🤩 সে অনুভূতি থেকে কবিতার লাইনগুলো ভালোই আয়ত্ত করাটাই বড় সার্থকতা। কবিতার মাধ্যমে সেটাই খুজে পেলাম ভালোবাসার অনুভূতি অনেক সুন্দর ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে ভাই পড়া শেষ করে তখন বেশ আনন্দে ছিলাম তাই অনেক স্মৃতি মনে পড়েছিল তাই কবিতাটি লিখেছিলাম। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে ভালোবাসার মানুষটা আমাদের সবার জন্যই একেবারে অন্যরকম হয়ে থাকে। আর সেই মানুষটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। আপনার সেই ভালোবাসার মানুষটির স্মৃতিকে তুলে ধরেই আপনি এই কবিতাটা লিখেছেন, আপনার লেখা কবিতাটা পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। প্রেম ছন্দের কবিতাটি আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। এত সুন্দর করে লিখেছেন দেখে অনেক ভালো লাগলো।

 3 years ago 

ঠিক বলেছেন আপু সবার জীবনেই তার ভালোবাসার মানুষ সব থেকে বেশি স্পেশাল। আর এই ভালোবাসা কখনো ভোলা যায় না আপু আমি মনে করি। ধন্যবাদ আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ্ ভাগ্নে তুমি তো দারুণ কবিতা লেখা শুরু করে দিয়েছো। তাও আবার প্রেমের ছন্দের কবিতা। কি ব্যাপার ভাগ্নে এত পরিবর্তন। প্রেমে পড়ে গেলে নাকি। মানুষ প্রেমে পড়লে কিন্তু এত সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। লেখা কবিতাটি আমার কাছে দারুন লেগেছে। ভালোবাসার রং নিয়ে খুব সুন্দর করে কবিতাটি লিখেছ এবং আমাদের মাঝে শেয়ার করেছে ধন্যবাদ তোমাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মামা প্রেমেতে পড়ছিলাম অনেক আগে কিন্তু এখন তো আর প্রেমে পড়িনি আগের প্রেম কাহিনী কে কেন্দ্র করে কবিতা লিখে শেয়ার করেছি। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

আরে বাহ পুরনো প্রিয় মানুষের কমেন্ট দেখে খুব সুন্দর কবিতা লিখেছেন। মাঝেমধ্যে অনুভূতি আসলে কবিতাগুলো লিখলে খুব সুন্দর হয়। তবে আপনার একটা কথা শুনে খুব ভালো লাগলো একটা মানুষ যখন একজনকে ভালোবাসে। তখন ওই মেয়েটি অনেক সময় ফ্যামিলির মধ্যে হাত-পা বাঁধা থাকে। এবং প্রিয় মানুষকে ছেড়ে অন্য জায়গা বিয়ে করতে হয়। যাইহোক আপনার কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। খুব সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখেছেন।

 3 years ago 

সত্যি আপু এতদিন পরে প্রিয় মানুষের কমেন্ট দেখে আমি একটু অবাক হয়েছিলাম। তাই সেই রাতে লেখাপড়া শেষ করেই প্রিয় মানুষকে নিয়ে কবিতা লেখা শুরু করে দিয়েছিলাম। ধন্যবাদ আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65702.12
ETH 1927.31
USDT 1.00
SBD 0.38