অতি ব্যস্ততায় দিন পার

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০১-০৭-২০২৩)

dragonfly-8095243_1280.webp

sources

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি অতি ব্যস্ততায় দিন পার । আসলে ঈদের দিন থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। আজকে সকাল বেলায় উঠে পর থেকে বেশ ব্যস্ত সময় পার করছিলাম। সকাল বেলায় দুইজন বন্ধু এসেছিল তাদের সাথে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করেছিলাম আমাদের এলাকাতে। তারপরে বাড়িতে নিয়ে এসে তাদের দুজনের সাথে নিজে সহ খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে দুই বন্ধু এবং আমি আমাদের রুমের মধ্যে বসে অনেকক্ষণ গল্প করেছিলাম। তারপরে দুজন বন্ধু তাদের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তার কিছু সময় পরে আমিও আমার নারীদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বাড়ির পাশে হাওয়াই কিছুক্ষণ পরে পৌছে গিয়েছিলাম। সেখানে গিয়ে তুহিন মামার সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম। মুস্তাফিজুর মামাকে বাড়িতে পাওয়া গিয়েছিল না শ্বশুর বাড়িতে চলে গিয়েছে। তার কিছুক্ষণ পরে পানি হচ্ছিল তাও ভিজতে ভিজে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বাইক নিয়ে। বাড়িতে এসে দেখি আমার দুলাভাই আমার জন্য অপেক্ষা করছে তাদের বাগানের গাছ থেকে আম পাড়বে বলে। তারপরে সেখান থেকে এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে যুক্ত হয়েছি।


ঈদের দিনের ব্যস্ত সুচি। ঈদের দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করেছিলাম এবং রাস্তায় অল্প একটু হাটাহাটি করেছিলাম। তারপরে এসে কুরবানীর ছাগলের গোসল করে এবং নিজে গোসল করে নিয়েছিলাম। রুমের মধ্যে এসে পাঞ্জাবি পায়জামা পড়ে সুন্নতি লেবাস গায়ে দিয়ে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। নামাজে বসে বেশ কিছুক্ষণ সকলের সাথে কথা বলেছিলাম এবং হুজুরের কথা মনোযোগ দিয়ে শুনেছিলাম। নামাজ শেষ করে বন্ধুদের সাথে এবং দাদাদের সাথে ছোট ভাইদের সাথে অনেক আনন্দের কোলাকুলি করেছিলাম। সেখান থেকে এসে অল্প একটু খাওয়া দাওয়া করে কোরবানির ছাগল জবাই করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলাম ছাগল নিয়ে। আসলে আমাদের এলাকার লোকজন সবাই গরুর ব্যবসা করে তাই গরু নিয়ে সবাই ঢাকায় রয়েছে। আমি নিজের হাতে প্রায় দশ থেকে এগারোটি ছাগল ধরেছিলাম এবং হুজুর জবাই করেছিল। তারপরে সেখানে দোষ গুলো অনেক সুন্দর ভাবে বন্টন করেছিলাম। আসলে ঈদের দিন কাজ শেষ করতে চাই সন্ধ্যা লেগে গিয়েছিল তাই কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আবার রাতে আপনাদের সাথে হ্যাংআউটের যুক্ত ছিলাম। এই ছিল আমার ঈদের দিনের কর্মসূচি ।


ঈদের পরের দিনের কর্মসূচি। সকাল বেলায় ঘুম থেকে উঠে অল্প একটু খাওয়া দাওয়া করে আসলে ঢাকা থেকে ছয়টি গরু আব্বু ঘুরিয়ে বাড়িতে নিয়ে এসেছে সেগুলো প্রায় এক কিলোমিটার দূর থেকে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। তারপরে সেগুলো গোয়ালের মধ্যে বাঁধার পরে ওষুধ খেয়েছিলাম এবং তাদের যত্ন নেওয়া শুরু করেছিলাম। তারপরে মাইজাব্বার ছোট ছেলের দুটো ছাগল আকিকার ছিল সেখানে কাজ করেছিলাম। গোষগুলো অনেক সুন্দরভাবে ভাগ করে আবারও পাড়ার মানুষের হাতে পৌঁছে দেওয়ার কাজে অংশগ্রহণ করেছিলাম। আসলে দুদিনে প্রায় ব্যস্ত সময় পার করছিলাম। তারপরেও চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের সাথে যুক্ত থাকার জন্য। পরিবারের সাথে যেমন প্রত্যেকদিনই ব্যস্ততা পার করছি আপনাদের সাথেও ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার চেষ্টা করছি।আসলে সকলে সকলের জায়গা থেকে অনেক ব্যস্ত সময় পার করছে ধর্মীয় উৎসবের কারণে। সকলে আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। সকলের চেষ্টা করবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করা।
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ঈদের শুভেচ্ছা। ঈদে আপনি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঘোরাঘোরি আর খাওয়া-দাওয়া করে ব্যস্ত সময় পার করছেন যেনে ভালো লাগলো। এবং সেই ব্যস্ত সময়ের দিনলিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে আপু ঈদের দিন বেশ ব্যস্ত সময় পার করছিলাম। ধন্যবাদ গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে ঈদের দিন সবাই অনেক বেশি ব্যস্ত ছিল। আপনি তো দেখছি অনেক বেশি ব্যস্ত ছিলেন। সকালবেলায় যদিও বন্ধুদের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করেছিলেন কিন্তু পরে অনেক ব্যস্ত সময় পার করেছিলেন। সন্ধ্যা পর্যন্ত আপনি অনেক বেশি ব্যস্ত ছিলেন তারপরে আবার হ্যাংআউট আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। পরের দিনও বেশ ব্যস্ত সময় পার করেছিলেন। আপনার ব্যস্ত সময় পার করার মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর ভাইয়েরা আপনার গঠনমূলক মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 3 years ago 

প্রথমে আপনাকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক। সচরাচর এটাই হয় বন্ধুদের সাথে আড্ডা এবং তাদের সাথে খাওয়া-দাওয়ায় অনেক ব্যস্ততার মধ্যে সময় অতিবাহিত হয়ে যায় বোঝাই যায় না। কখন সময় অতিবাহিত হয়ে গেছে ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছ মামা ঈদের দিন যে এত ব্যস্ততার মাঝেও বোঝা যায় না যে দিনের সময় গুলো কখন কেটে যায়।

 3 years ago 

ঈদের সময় বলে কথা কেউ শ্বশুর বাড়ি যাবে আবার কেউ মামার বাড়ি যাবে এই হচ্ছে কথা। আবার অনেকে আছেন বন্ধুকে নিয়ে বাইকে করে অনেক ঘোরাফেরা করতেছেন। তবে ব্যস্ততা সব মেয়েদের মধ্যেই মনে হচ্ছে হা হা হা। যাক আপনারও ব্যস্তময় সময় গেল তবে সাথে আনন্দ ছিল অনেক। মুহূর্তটি পড়ে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

আসলে আপু সবাই শ্বশুর বাড়ি গেলে আমাদের ভাগ্যে আর শ্বশুর বাড়ি যাওয়া হয় না। বিয়ের পরে চেষ্টা করবো শ্বশুর বাড়ি যাওয়ার জন্য।

 3 years ago 

উৎসবের দিনগুলো ব্যস্ততায় কাটলেও তা বেশ আনন্দঘন হয়।আপনি আপনার বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করে দারুণ সময় উপভোগ করেছিলেন আশা করি।গরু-ছাগলের স্নান করানো থেকে শুরু করে অনেক ব্যস্ত সময় পার করছেন দেখছি।আপনার এলাকার মানুষ গরুর ব্যবসার জন্য সবাই বাইরে ছিলেন ,যেটা কিছুটা পরিবারের জন্য চিন্তার।যাইহোক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি আমাদের এলাকার সবাই গরুর ব্যবসার জন্য বাইরে ছিল। ধন্যবাদ আপনার কাঙ্খিত মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63547.19
ETH 1834.86
USDT 1.00
SBD 0.38