স্বরচিত কবিতা // কখনো যদি হারিয়ে যাই

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো........
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৭-০৮-২০২৩)

20230827_172441_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি করা হয়েছে

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার স্বরচিত কবিতা, কখনো যদি হারিয়ে যাই। আসলে সব মিলিয়ে আজকে বেশ ব্যস্ত সময় পার করলাম। সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি মোস্তাফিজুর মামা আমার মোবাইলে ফোন দিয়েছে। মোস্তাফিজের মামা ঢাকাতে যাবে বাড়ি থেকে বাইক নিয়ে এসেছিল বাইক আমার কাছে রেখে ঢাকাতে গিয়েছে। তারপরে আমি প্রাইভেট শেষ করে এসে আপনাদের সাথে কিছুক্ষণ যুক্ত হয়েছিলাম। তারপরে আমি আবারও বাইক মোস্তাফিজুর মামা দের বাড়িতে দিতে গিয়েছিলাম। তারপরে এসে গোসল করে খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ লেখাপড়া করলাম। তারপরে বিকেল বেলায় বন্ধুদের সাথে অল্প একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম। তারপরে আবারও বসে গেলাম আপনাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য। তবে চলুন গতকালকের লেখা কবিতাটি আজকে আপনাদের মাঝে শেয়ার করা যাক.......


গতকালকে রাতে যখন লেখাপড়া শেষ করে ভাবলাম একটা কবিতা লিখব তখন রাত প্রায় বারোটা বাজে। তখন ভাবছি কি বিষয় নিয়ে কবিতা লিখব কোন কিছু মাথায় আসছিল না। তারপরে ভাবলাম নিজেকে নিজের ভালোবাসাকে নিয়ে একটা কবিতা লেখা যাক। তারপরে মাথায় আসলো আমি যখন পৃথিবীতে থাকবো না ভালোবাসার মানুষ কিভাবে দিন পার করবে এই নিয়ে একটা কবিতা লিখলাম। আসলে কবিতাটি লেখার জন্য আমাকে বেশ কিছুসময় টেবিলে বসে ভাবতে হয়েছিল তারপরে কবিতাটি লেখা শুরু করেছিলাম। তবে চলুন কবিতাটি শেয়ার করা যাক..


স্বরচিত কবিতা // কখনো যদি হারিয়ে যাই
লেখক // কিবরিয়া হোসেন

কখনো যদি হারিয়ে যাই না ফেরার দেশে,
আমার কথা কখনো কি তুমি ভাববে বসে।
কখনো যদি তুমি খবর পাও,
আমার না ফেরার দেশে চলে যাওয়ার কথা,
তোমার হৃদয়ে হবে নাকি একটুখানি ব্যথা।
তোমার হাতের শেষ চিঠিতে,
তুমি আমার কাছে লিখে ছিলে।
মন যে আমার আনচান আনচান করে,
দিশে হারা এই হৃদয়।
যদি তুমি যাও চলে পরপারে ঠিকানাতে,
থাকবো তোমার স্মৃতি নিয়ে বেঁচে আমি।
পাথরে যেমন কখনো ফুটবেনা ফুল,
তুমি চলে গেলে আমার এই হৃদয়েও,
বাঁচবে না ভালোবাসার বাশির সুর।
আমার এই পাগলি হৃদয় ❤️,
শুধু তোমাকেই চাই শুধু তোমাকেই চাই,
তুমি ছাড়া অন্য কেউ নয়।


কবিতাটি যখন লেখা আমি শেষ করেছিলাম তখন রাত দেড়টা বাজে। তারপরে আমি বিছানায় এসে ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম সকালে পোস্ট করব। কিন্তু সকালে বিছানা থেকে উঠতে মন চাচ্ছিল না তাই মোবাইলে থাকা রেসিপি পোষ্টটি শেয়ার করে দিয়েছিলাম। সন্ধ্যার দিকে খাতা থেকে মোবাইলে লেখাগুলো লিখে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করলাম। আসলে নিজে যদি পৃথিবীতে না থাকা যায় ভালোবাসার মানুষ কখনোই আর নিজের জন্য অপেক্ষা করবে না আমার কাছে এটুকুই মনে হয়। আশা করি কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।


পোস্ট তৈরির বিবরণ
শ্রেণীকবিতা
ডিভাইসoppo F21s pro
লেখক@kibreay001
লোকেশনগাংনী,মেহেরপুর
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 
 3 years ago 

ভাইয়া আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগল। আসলে ভাইয়া হারিয়ে যাওয়া নিয়ে সবারই অনেক ভয় কাজ করে। সত্যি প্রিয় জন যত দূরেই যাক না কেনো প্রিয়জনকে ভুলা অনেক কষ্টের। আর তাকে হারানোর ভয় থাকে সব সময়। আপনার কবিতাটি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি নিজের প্রিয়জন হারিয়ে যাওয়া নিয়ে সবার মনের মাঝে অনেক ভয় কাজ করে। ধন্যবাদ মতামত প্রদান করার জন্য।

 3 years ago 

আপনার কবিতাটি পড়ে আমার বেশ ভালো লেগেছে।কবিতার লাইনগুলো চমৎকার ছিল।অনেকটাই বাস্তবিক ছিল কবিতাটি ।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আপু আমি বাস্তবতাকে কেন্দ্র করে কবিতাটি লেখার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনার মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ পড়াশেষ করে তো আপনার মাথায় খুব সুন্দর একটি কবিতা চলে এসেছে। সত্যিই বলেছেন আমরা যখন থাকবো না তখন ভালোবাসার মানুষ আর আমাদের জন্য অপেক্ষা করবে না। তখন সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হয়ে যায়।যাই হোক আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। প্রতিটা লাইন পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি নিজে যখন পৃথিবীতে আর থাকবো না সময়ের সাথে সাথে ভালোবাসার মানুষও অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাগ্নে তুমি তো দেখছি খুব সুন্দর একটি কবিতা লিখেছো।তোমার লেখা কবিতাটি পড়লাম বেশ ভালো লাগলো। কবিতার নাম আমার কাছে খুব ভালো লেগেছে কখনো যদি হারিয়ে যাই। তুমি নিজে হারিয়ে যাওয়ার কথাগুলো কত সুন্দর করে কবিতার মধ্যে তুলে ধরেছে। সব মিলে খুব দারুণ লিখেছো ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে বেশ খুশি হলাম মামা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64827.65
ETH 1893.40
USDT 1.00
SBD 0.38