প্রতিযোগিতা-৪০ // বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৪-০৭-২০২৩)

IMG_20221007_132356.jpg

Device-Redmi not 8-C48mp
Location
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি। আসলে বেশ কয়েকদিন ধরে খুবই ব্যস্ত সময় পার করছি। আসলে লেখাপড়ার জন্য কয়েকদিন ধরে বেশ চাপের মধ্যে আছি। আগের তুলনায় এখন লেখাপড়ার সময়সূচী আরো বাড়িয়ে দিয়েছি যাতে নিজের উপকার আসতে পারে। এত ব্যস্ততার মাঝেও চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের সাথে খুবই ভালোভাবে যুক্ত থাকার জন্য। আসলে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রাইভেট থেকে মেসে ফিরে খাওয়া-দাওয়া শেষ করে অল্প একটু লেখাপড়া করেছিলাম। লেখাপড়া শেষ করে হঠাৎ মনে পড়ে গেল প্রতিযোগিতার একটা পোস্ট লেখা লাগবে। তাই চলে আসলাম আজকে আপনাদের মাঝে বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি শেয়ার করতে। তবে চলুন আজকের পোস্ট নিচে ধাপে ধাপে শেয়ার করা যাক........

IMG_20230724_102434.jpg

Device-Redmi not 8-C48mp
Location
আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন বেশ কিছু ছেলেরা অনেক সুন্দর ভাবে ব্যাডমিন্টন খেলা খেলছিল। আসলে ছেলেগুলো হচ্ছে আমাদের গ্রামের। অনেকদিন আগের তোলা ছবি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আসলে তখন আমি বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমিও ছেলেদের সাথে ব্যাডমিন্টন খেলায় মেতে উঠেছিলাম। ব্যাডমিন্টন খেলা শেষ করে দেখি ঠিক সন্ধ্যার কিছুক্ষণ আগ মুহূর্তে প্রাকৃতিক সুন্দরের সাজে মেতে উঠেছে। তখন আমি ছেলে গুলোকে সাথে নিয়ে আমাদের বাড়ির পাশে একটি মাঠ রয়েছে সেখানে গিয়ে অনেক সুন্দর ভাবে কিছু ছবি তুলেছিলাম। সাথে আমার একজন বন্ধু ছিল সে এবং আমি দুজন মিলে ছবিগুলো অনেক সুন্দরভাবে তুলেছিলাম। কিছুক্ষণ পরপর প্রকৃতি এক এক সময় এক এক রকম রূপ নিচ্ছিল। সেগুলো দেখতে আমার কাছে বেশ ভালোই লেগেছিল।

IMG_20230723_174352.jpg

Device-Redmi not 8-C48mp
Location
কয়েকদিন আগে আমি গ্রামে বেড়াতে গিয়েছিলাম। আপনারা সবাই জানেন আমি লেখাপড়া করার উদ্দেশ্যে বাইরে থাকি তাই গ্রামে খুব একটা থাকা হয় না। গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েই গ্রামের ছেলেদের সাথে খুবই আড্ডা দেওয়া হয়। প্রত্যেক দিনের ন্যায় গ্রামে গেলে বিকেল বেলায় রাস্তায় সকলে মিলে হাঁটতে যাওয়া হয়। আসলে বর্ষাকাল আসলেই প্রকৃতি একেক দিন এক এক রকম রূপ ধারণ করে। আসলে সেগুলো দেখতে বেশ ভালই লাগে সবার কাছে। গ্রামে রাস্তায় যখন হাঁটতে বের হয়েছিলাম আশেপাশে সাইডে সোনালী ফসল বেড়ে উঠছিল তখন দেখতে বেশ ভালই লেগেছিল। আসলে পাট গ্রামে অনেক বড় হয়ে গিয়েছে। তখন দেখতে পেলাম আকাশ অনেক সুন্দর একটি রূপ ধারণ করেছে আমি তখন অনেক সুন্দর ভাবে আমার মোবাইলের ক্যামেরাবন্দি করে রেখে দিয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে অনেক সুন্দর ভাবে দেখতে পারবেন। আসলে বিকেল বেলায় যদি গ্রামে একটু ঘোরাফেরা করা যায় তাহলে অনেক সুন্দরভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়।

IMG_20220621_120615.jpg

IMG_20220621_120610.jpg

Device-Redmi not 8-C48mp
Location
আসলে আমার কাছে সব সময় গ্রামে বসবাস করতে বেশি ভালো লাগে। গ্রাম আমার অত্যন্ত প্রিয়। কয়েকদিন আগে বাড়িতে গিয়ে দুপুর বেলার দিকে আমি ঘুমিয়ে ছিলাম। তার কিছুক্ষণ পরেই দেখি হঠাৎ জোরে বৃষ্টি এসেছে। আসলে বর্ষাকালে কখন রোদ এবং কখন বৃষ্টি হয় কিছুই বুঝে ওঠা যায় না। কিন্তু বর্ষাকাল উপভোগ করতে আমার কাছে বেশ ভালই লাগে। ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। আপনারা উপরের ছবির দিকে ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন । আমি আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে রেখেছিলাম কয়েকটি ছবি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে বর্ষাকালে বৃষ্টি হলে নদী-নালা খাল বিল পানিতে ভরে ওঠে। নদী নালার মাছ তখন বেশ আনন্দ উপভোগ করে। কয়েকটি ছবি তোলার পরে আমি সেই বৃষ্টির পানিতে ভিজে গোসল করেছিলাম আসলে সে কি মজার অনুভূতি বলে বোঝানো যাবে না। বর্ষাকালে প্রাকৃতিক উপায়ে গোসল করতে আমার বেশ ভালই লেগেছিল।

IMG_20230723_173424.jpg

Device-Redmi not 8-C48mp
Location
ব্যস্ততম গাংনী শহর। কালকে আসরের নামাজ শেষ করে আমি যখন রুমে আসছিলাম তখন দেখি প্রকৃতি অনেক সুন্দর রূপ নিয়ে মেতে উঠেছে। তার কিছুক্ষণ পরেই দেখতে পায় আকাশে অনেক মেঘ। তারপরে সেখান থেকে চলে আসলাম মেসে। ছাদের উপরে উঠে প্রাকৃতিক বাতাস গায়ে যখন লাগছিল মন প্রাণ সবকিছুই জুড়িয়ে যাচ্ছিল। সেই সময় আমার হাতে আমার মোবাইল ফোন ছিল। আমাদের মেসের ছাদ থেকে অনেক সুন্দরভাবে একটি ছবি তুলে রেখেছিলাম শেয়ার করব বলে। আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন বৃষ্টিতে পানি হবার কিছুক্ষণ আগেই মানুষজন সেখান থেকে অনেক তাড়াহুড়া করে তাদের জিনিসপত্র গুছিয়ে এক জায়গায় রাখছিল। কিন্তু তার কিছুক্ষণ পরেই মেঘ চলে যায় আর বৃষ্টি হয় না। আসলেই বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালই লাগে।

IMG_20230724_102256.jpg

Device-Redmi not 8-C48mp
Location
আমি কিছুদিন আগেই কুষ্টিয়াতে থাকতাম আপনারা সবাই জানেন। সেখানে থাকাকালীন আমি কুষ্টিয়া হরিপুর ব্রিজ দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি নদীর পাড়ে নেমেছিলাম আসলে প্রকৃতি অনেক কাছ থেকে দেখতে আমার বেশি ভালো লাগে। সেখানে গিয়েছিলাম আমি এবং আমার ছোট মামা। সেখানে আমি যখন নদীর পানিতে হাত দিয়েছিলাম তখন আমার মামা অনেক সুন্দর ভাবে আমাকে ছবি তুলে দিয়েছিল। আসলে প্রকৃতির সাথে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। আসলে মন খারাপ থাকলে সব সময় প্রকৃতির সাথে সময় কাটাতে মন চায় আমার। সেই দিন মজার কিছু অনুভূতি আমার নিজের ভিতর অনুভব করতে পেরেছিলাম আমি।

IMG_20221007_132449.jpg

Device-Redmi not 8-C48mp
Location
আপনারা এবার দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর ভাবে আমাদের পুকুরের ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম এবং বিকেল বেলায় পুকুরে মাছ ধরার জন্য। সেখানে যাওয়ার পরে দেখতে পারি অনেক সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য দেখা যাচ্ছে। তাই আমি পকেট থেকে আমার মোবাইল ফোন বের করে অনেক সুন্দরভাবে আমি আমার ক্যামেরাবন্দি করলাম একটি ছবি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে বর্ষাকালে প্রকৃতি এক এক সময় এক এক সৌন্দর্যের রূপ নিতে থাকে সেগুলো গ্রামের মানুষ সব থেকে বেশি উপভোগ করে থাকে। আকাশ এবং পুকুরের পানি দুইটা যদি একসাথে দেখা যায় তাহলে বেশ ভালো লেগেছে দেখতে। আসলে বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের কোন তুলনা হয় না। আমাদের দেশ ছয় ঋতুর দেশ। এই ছয় ঋতুর মধ্যে বর্ষাকাল সব থেকে আমার কাছে বেশি ভালো লাগে। আসলে বর্ষাকালে প্রকৃতি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে এই কারণে। আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
পোস্ট এর বিবরণ
শ্রেণীবর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি
ক্যামেরাredmi note 8 , 48mp
পোস্ট তৈরি@kibreay001
লোকেশনগাংনী, মেহেরপুর
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

বর্ষাকালের অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির দৃশ্য ফটোগ্রাফি করেছেন। এই প্রকৃতির দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগলো মএত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করে সাথে থাকার জন্য।

 3 years ago 

ভাই আপনি বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছে বর্ষাকালের এই প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লাগে। খুব সুন্দর আকাশের ফটোগ্রাফি করেছেন ঝুম বৃষ্টির ফটোগ্রাফি করেছেন। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে ছেলেরা ব্যাডমিন্টন হাতে দাঁড়িয়ে থাকার ফটোগ্রাফি টি।আপনাকে ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে ছেলেরা যখন ব্যাডমিন্টন হাতে নিয়ে দাঁড়িয়েছিল সেই ফটোগ্রাফিটি আমার কাছে বেশ ভালো লেগেছিল আপু।

 3 years ago 

বাহ্ বেশ সুন্দর কিছু বর্ষাকালের প্রকৃতির ফটোগ্রাফি নিয়ে তো দেখছি আপনি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলেন। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি কি অসাধারন ভাইয়া। সতি বলতে ভর্ষ কালের প্রকৃতি কিন্তু অনেক সুন্দর রূপে আমাদের মাঝে উপস্থিত হয়। আর সেই প্রকৃতির সাথে সাথে আমাদের মনেও বয়ে চলে নানা রকমের রং এর খেলা। শুভ কামনা রইল আপনার প্রতি।

 3 years ago 

চেষ্টা করেছি আপু কিছু বর্ষাকালীন ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

আপনি বর্ষাকালে প্রকৃতির বেশ কিছু ফটোগ্রাফি করেছেন এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে আকাশের ভিউ টা আমার কাছে বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আপু আমার কাছেও দেখতে বেশ ভালো লেগেছিল আকাশের ফটোগ্রাফিটি। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখতে জাস্ট অসাধারন লাগতেছে। ফটোগ্রাফির চমৎকার বর্ননা করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।বর্ষা কালীন সময়ে প্রাকৃতিক রূপ দেখতে কার না ভালো লাগে। বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে বিশেষ করে আকাশের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনাকেও আমি অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

বর্ষাকালে প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে। তাই বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বেশি ভালো লাগে। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি। খুবই সুন্দর ভাবে আপনি সবগুলো ফটোগ্রাফি করেছেন ।বৃষ্টি পড়ার দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি আমার কাছে বর্ষাকালের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালোই লাগে।

 3 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আপনি এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন। যেখানে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর সুন্দর চিত্র তুলে ধরেছেন এই পোস্ট এর মাঝখানে। লক্ষ্য করে দেখলাম মেঘের দৃশ্য বৃষ্টি হওয়ার দৃশ্য সহ আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপস্থাপন করেছেন আপনি। অনেক সুন্দর ছিল আপনার আজকের এই পোস্ট।

 3 years ago 

ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আপনি দারুণ কিছু বর্ষা কালীন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে বর্ষাকালের ফটোগ্রাফি গুলো দেখলেই যেন মন প্রাণ জুড়িয়ে যায়।

 3 years ago 

ঠিক বলেছেন মামা আপনি আসলে সত্যি বর্ষাকালীন ফটোগ্রাফি গুলো দেখলেই মনো প্রাণ জুড়িয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64670.05
ETH 1868.19
USDT 1.00
SBD 0.38