শিক্ষা জাতির মেরুদন্ড

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৫-০৫-২০২৩)

IMG_20221119_092021.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছে শিক্ষা জাতির মেরুদন্ড। আমি গত কয়েকদিন আগে নানীদের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে গিয়েছিলাম। আপনারা সবাই জানেন আমি যদি নানীদের বাড়িতে যাই সব সময় মুস্তাফিজুর মামা না হয় তুহিন মামার সাথেই থাকি। যেদিন আমি নানীদের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে তার পরের দিন মুস্তাফিজুর মামার স্কুলে অনুষ্ঠান ছিল। তাই মুস্তাফিজুর মামা আমাকে বলল কালকে আমার সাথে আমাদের স্কুলে যেতে হবে অনুষ্ঠান আছে। আমি তখন বলেছিলাম কোন সমস্যা নেই। কিন্তু মুস্তাফিজুর মামা আবার যে স্কুলে চাকরি করে ওই স্কুলটি হচ্ছে আমার মামার। তাই সব মিলিয়ে স্কুলের এসেছিলাম অনুষ্ঠান দেখার জন্য। আসলে এই অনুষ্ঠান প্রতি বছর হয়ে থাকে। আমি এই অনুষ্ঠানে প্রায় প্রত্যেকবার অংশগ্রহ। অনুষ্ঠানগুলো দেখতে বেশ ভালই লাগে। তবে চলুন আজকের পোস্ট নিচে শেয়ার করা যাক.........

IMG_20230505_144856.jpg

প্রথমেই আপনার ওপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন অনুষ্ঠানের জন্য যেই জায়গা নির্ধারণ করা ছিল সে জায়গার ছবি তুলে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে শেয়ার করেছি। আপনার দেখতে পারছেন এবং পিছনে অনেকগুলো চেয়ার সাজানো রয়েছে এবং উপরে সামিয়ানা দিয়ে অনেক সুন্দর ভাবে বসার একটি ব্যবস্থা করা হয়েছে। আসলে আমি এবং মুস্তাফিজুর মামা এসেছিলাম অনেক সকালে যখন কোন লোক ছিল না। মুস্তাফিজুর মামা ও আমি আসার পরে সেখানে অনেক লোক আসতে থাকে। আসলে অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক বছরে স্কুলে ছেলেমেয়েরা কেমন লেখাপড়া করে এই উদ্দেশ্যে মানুষকে জানানোর জন্য। যাতে তাদের ছেলেমেয়েকে এই স্কুলে লেখাপড়া করার জন্য পাঠায়। আসলে স্কুলটি হচ্ছে ক্যাডেট স্কুল। আসলে এই স্কুলটি নিয়ে এলাকার অনেক মানুষের স্বপ্ন রয়েছে।

IMG_20221119_091716.jpg

এবার আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন । আসলে অনুষ্ঠানে যে সমস্ত কাজকর্ম হবে সম্পূর্ণ ডিএসএলআর ক্যামেরা দ্বারা ভিডিও করা হবে। আসলে ডিএসএলআর ক্যামেরার আমি এবং মোস্তাফিজুর মামা ঠিক করেছিলাম। অনুষ্ঠান প্রায় অল্প কিছুক্ষনের মধ্যে শুরু হবে তার আগে আমরা সেখানে সবাই আড্ডা দিতেছিলাম। ডিএসএলআর ক্যামেরা আসতে একটু দেরি করেছিল। সকাল বেলায় সর্বপ্রথমে স্কুলের একটি পরীক্ষা ছিল সেই পরীক্ষা ভিডিও করা বাদ দিয়েছে। এজন্য মামা একটু রাগ করেছিল।

IMG_20221119_121715.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন । এই গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠাতা উপরে দাঁড়িয়ে তিনি অনেক সুন্দর ভাবে বক্তব্য দিচ্ছে। তখন আমি অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। তিনি হচ্ছেন বাংলাদেশ পাসপোর্ট অফিসার পদে চাকরি করে। তার বক্তব্য হচ্ছে তিনি গ্রামের দরিদ্র পরিবার থেকে লেখাপড়া শিখে অনেক বড় হয়েছে। কিন্তু ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলেছিল এখন আর তোমরা কেউ লেখাপড়ার থেকে বঞ্চিত হবে না সবাইকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে হবে। আসলে মামার কথাগুলো আমার কাছে ভালো লেগেছিল।

IMG_20221119_092016.jpg

এবার আপনারা দেখতে পারছেন অনুষ্ঠানে কিছুক্ষণ আগে পরীক্ষা হয়েছিল প্রত্যেক ক্লাসের এমসিকিউ। প্রত্যেক ক্লাস থেকে তিনজন করে পুরস্কার দেওয়া হবে। প্রথম তিনজনকে। আগে থেকেই পুরস্কার গুলো নিয়ে এসে মঞ্চের সাজিয়ে রাখা হয়েছিল। তখন আমি অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলে নিয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে সেখানে অনেকেই অনেক রকম বক্তব্য রেখেছিল। অনেক দূর দুরান্ত থেকে অনেক মানুষ এসেছিল। সবার জন্য খাবারের আয়োজন করেছিল। সেখানে দুজন বিসিএস ক্যাডার ছিল মামার বন্ধু ছিল। সেখানে তিনি অত্যন্ত সুন্দর সুন্দর কিছু কথা বলেছিল কথাগুলো বেশ ভালো লেগেছিল। আশা করি পোস্টে আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন । সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

স্কুলের শিক্ষনীয় অনেক সুন্দর একটি অনুষ্ঠান দেখতে পেলাম ভাইয়া আপনার মাধ্যমে। আজকের এই স্কুলের অনুষ্ঠান দেখে আমারও স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। ‌ ধন্যবাদ আপনাকে শিক্ষা জাতির মেরুদন্ড সুন্দর একটি অনুষ্ঠান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দরভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61923.74
ETH 1755.88
USDT 1.00
SBD 0.38