বন্ধুর প্রেমিকার সাথে দেখা করার গল্প

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৮-০৬-২০২৩)

couple-6923684_1280.jpg

Source

আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বন্ধুর প্রেমিকার সাথে দেখা করার গল্প । বেশ কয়েকদিন ধরে পরিবেশে একটি দুর্ঘটনার কারণে বেশ ব্যস্ত সময় পার করছি।। আসলে সকালবেলা থেকেই আজকে সারাদিন বেশি ব্যস্ত আছি তাই আপনাদের সাথে কোন সময় যুক্ত হতে পারিনি। সকালবেলায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে অল্প একটু লেখাপড়া করে খাওয়া দাওয়া শেষ করে গোসল শেষ করে পরীক্ষা উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তারপরে আমার এক বন্ধুর সাথে দেখা বন্ধুর সাথে অনেকক্ষণ গল্প করলাম। পরীক্ষা শেষে আবারো বাড়ি ফিরে আসলাম দেখি এখনো বিদ্যুৎ আসে নাই। আসলে বিদ্যুতের জ্বালায় মন পুরো অতিষ্ঠ হয়ে গেছে। ২৪ ঘন্টায় হয়তো ২ থেকে ৩ ঘন্টা বিদ্যুৎ থাকে আমাদের এলাকায়। বাসায় ফিরে গোসল শেষ করে খাওয়া-দাওয়া করে অল্প একটু ঘুমিয়ে ছিলাম তারপর দেখি আবার বিদ্যুৎ চলে গিয়েছে। গা থেকে পানি বের হয়ে বিছানা পুরো ভিজে গিয়েছিল। তারপর উঠে আবার হাত মুখ ধুয়ে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। নামাজ শেষ করে এসে অল্প একটু পড়তে বসেছিলাম। তারপরে আবারো আপনাদের সাথে যুক্ত হয়েছি। তবে চলুন আজকে পোস্ট শেয়ার করা যাক.......


বন্ধু বলতে আমার এক ফুবাতো ভাই এর গল্প শেয়ার করবো। আমি যেই কলেজে লেখাপড়া করি আমার ফুবাতো ভাই ওই কলেজের একটি মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক রয়েছে। সেই মেয়ে আবার আমাদের সাথে লেখাপড়া করে। তাই সেই মেয়ের বেশ ভালো সম্পর্ক আমার সাথে। আমার ফুবাতো ভাই এবং তার প্রেমিকার প্রায় প্রত্যেক দিনই কথা হয়। হঠাৎ করে কয়েকদিন আগে আমার ফুবাতো ভাই আমাকে ফোন দিয়ে বলে আমি তোর মেসে একদিন থাকবো। আমি তখন জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে। ও আমাকে এত কিছু না বলে হঠাৎ করে দেখে আমার মেসে চলে এসেছিল। তারপর রাতে দুজন গল্প করলাম এবং সে আমাকে বলল কালকে ওর সাথে দেখা করতে হবে। আমি তখন বলেছিলাম আচ্ছা ঠিক আছে কালকে কলেজে গিয়ে ওর সাথে দেখা করব। তারপরে কলেজে গিয়ে আমরা তিনজন একসাথে দেখা করি। বেশ কিছুক্ষণ ওরা দুজন এক জায়গায় বসে তখন গল্প করছিল । আমি বন্ধুদের সাথে আনন্দে মেতে উঠেছিলাম। তার কিছুক্ষণ পরে ওরা দুজন আমাকে বলল চল আজকে পার্ক থেকে ঘুরে আসি। তারপরে আমি সহ ওরা দুজন আমরা মোট তিনজন পার্কে ঘুরতে গেলাম। সেখানে যাওয়ার পরে ২০ টাকা করে টিকিট কেটে পার্কের মধ্যে প্রবেশ করেছিলাম বেশ ভালোই সময় কাটিয়েছিলাম। আমার ফুবাতো ভাইয়ের নাম শাহিন এবং তার প্রেমিকার নাম মর্জিনা। এভাবেই তখন বেলা প্রায় দুইটা বেজে গিয়েছিল।


তার কিছুক্ষণ পরে আমরা পার্ক থেকে রওনা দিয়েছিলাম। তারপর আমরা বাজারে এসে একটি হোটেলে প্রবেশ করেছিলাম। আসলে আমার তখন বেশ খিদে পেয়েছিল কিন্তু আমি ওদেরকে বলতে পারছিলাম না। আশেপাশে কোন বাজার এবং দোকান না থাকার কারণে। হোটেলে প্রবেশ করার পরে তিনজন খাবার খেয়েছিলাম। তিনজন খাবার খাওয়ার পরে হোটেলের বিল এসেছিল প্রায় ৬৩০ টাকা। আমার ফুবাতো ভাই বিলটা পরিশোধ করলো। তারপর আমরা তিনজন সেখান থেকে আবারো রওনা দিয়েছিলাম। তারপর সেই মেয়েটি আমাদের কাছ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আমার ফুবাতো ভাই আর আমি আবারও আমার মেসে চলে আসি। তারপর অল্প একটু রেস্ট নিয়ে প্রায় সন্ধ্যার সময় আমার ফুবাতো ভাই আমার কাছ থেকে চলে গেল। আসলে তারা দুজন দুজনকে ভালোবাসা আজ থেকে চার বছর আগে থেকে। আসলে কাউকে ভালো না বাসলে বোঝা যায় না যে ভালোবাসা কতটা মধুর হয়। সিদ্ধান্ত নিয়েছি একবারে বিয়ের পরেই ভালোবাসাবো। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভাগ্নে,একবারে বিয়ের পর ভালোবাসাটাই যথার্থ। তোমার দারুণ এই সিদ্ধান্তের কথাটি আমার খুবই ভালো লেগেছে। ফুফাতো ভাইয়ের প্রেমিকার সাথে দেখা করার গল্পটি তুমি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করেছো।

 3 years ago (edited)

ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64712.05
ETH 1877.99
USDT 1.00
SBD 0.38