ঝালের জমি থেকে ঘাস পরিষ্কারের অভিজ্ঞতা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৭-০৫-২০২৩)
আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ঝালের জমি থেকে ঘাস পরিষ্কারের অভিজ্ঞতা । গত কয়েকদিন বাড়িতে আসার পর থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে খাওয়া দাওয়া করে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম। তারপরে দেখি হঠাৎ করে পানি নামলো। বাড়িতে একটু বসে ছিলাম তারপরে তুহিন মামার সাথে আড্ডা দিয়েছিলাম। তারপর ভাবলাম আজকের দিনের আবহাওয়া খুব একটা ভালো যাবে না তাই সকাল সকাল পোস্ট শেয়ার করে আসি। তবে চলুন আজকে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করা যাক......
আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে ঝালের জমি দেখতে পারবেন। ছোট ছোট ঝালের চরের মধ্যে অনেক বড় বড় ঘাস হয়েছে আপনার উপরে ছবির দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারবেন। বাড়ি থেকে বলেছিল ঘাস গুলো পরিষ্কার করার কথা। কিছুদিন আগে সকাল সকাল চলে গিয়েছিলাম ঘাস পরিষ্কার করার জন্য। তখন কিছু ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। রোদের কারণে অল্প একটু পরিষ্কার করার পরে আবারো বাড়িতে চলে এসেছিলাম।
এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি নিড়ানি এবং কাটারি। বাড়ি থেকে ঘাস পরিষ্কার করার জন্য এগুলো সাথে নিয়ে গিয়েছিলাম। আসলে এগুলো দিয়ে ঘাস পরিষ্কার বেশ ভালো হয়। আমি এর আগে কখনো এভাবে ঘাস পরিষ্কার করে ছিলাম না। বাড়িতে বসে থাকার কারণে নিজের বাবার জমি দেখাশোনা করতে গিয়েছিলাম।
আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি যখন বসে ঘাস পরিষ্কার করতে ছিলাম তখন আমার ছোট ভাই একটি ছবি তুলে দিয়েছিল আমার ফোন দিয়ে। সে ছবিটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। একা একা যেতে ভালো লাগছিল না বলে ছোট ভাইকে সাথে নিয়ে গিয়েছিলাম দুজন ঘাস পরিষ্কার করার জন্য। দুজন বেশ ঘন্টা দুয়েক মতো ঘাস পরিষ্কার করে আবারো বাড়িতে চলে এসেছিলাম। আসলে বাবার কাজে একটু সাহায্য করার জন্যই গিয়েছিলাম।
এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ঝালের জমির মধ্যে বিভিন্ন জায়গায় ঘাস পরিষ্কার করে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে ঘাসগুলো আমি এবং আমার ভাই মিলে এক জায়গায় রেখেছিলাম। এবার আপনার উপর ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আগের থেকে ঝালের জমি কিছুটা হলেও পরিষ্কার দেখা যাচ্ছে। এবার জমিতে সার দিলে ঝাল গাছ আরো বড় হয়ে যাবে খুব দ্রুত। অল্প একটু জমিতে লাগিয়েছিলাম শুধুমাত্র বাড়িতে খাওয়ার জন্য।
এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ঘাসগুলো সব পরিষ্কার করে ফেলা হয়েছে। এবার জমি পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আকাশ থেকে হালকা পাতলা পানি হলে ঝাল গাছে সার দেওয়া হবে। এই জমিতে তেমনভাবে পানি দেওয়ার কোন সিস্টেম নাই তাই বাড়ি থেকে মোটরের পানি দেওয়া হয়। যদি আকাশ থেকে পানি না হয় তাহলে মোটার দিয়ে পানি দিয়ে এই জমিতে সার দেওয়া হবে। জমিতে সার দেওয়ার কারণে ঝাল গাছ দ্রুত বেড়ে যাবে এবং দ্রুত ঝাল ধরবে।
এবার আপনার সবার শেষের লক্ষ্য করলে দেখতে পারবেন ঘাসগুলো আমি সব গুছিয়ে এক জায়গায় রেখেছি। তারপরে অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। বাড়িতে দুইটি ছাগল পালন করা হয়ে থাকে ঘাসগুলো ভেবেছিলাম হাতে করে নিয়ে যায় ছাগলে খাবে। তাই আমি ঘাসগুলো মাঠে ফেলে না দিয়ে হাতে করে বাড়িতে নিয়ে এসেছিলাম ছাগলের জন্য। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/GKibreay/status/1662342600534425600?t=wPjcHK4zled4jam0diaGUw&s=19
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
বাবারে ভাগ্নে তুমি যে বিরাট মাপের কৃষক হয়ে গেছো। এটা অবশ্য তুমি ঠিক করেছ ঝালে যে দাম বর্তমানে তাতে নিজের চাষ করে খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। ঝাল ঝালের জমিতে ঘাসগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে ঝাল কে ঘাস মুক্ত রাখার উদ্যোগটি অনেক ভাল ছিল। তোমার মত কঠোর পরিশ্রমী ছেলেরা বাংলাদেশ ঘরে ঘরে হোক।
কৃষক না হলে কি আর হবে। বর্তমান সময়ে ঝালের দামের কারণে ঝাল বাড়ির পাশেই চাষ করা হচ্ছে মামা।