স্টিম এর টাকায় নতুন ফোন কেনার অভিজ্ঞতা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (৩০-০৭-২০২৩)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি স্টিম এর টাকায় নতুন ফোন কেনার অভিজ্ঞতা। আসলে বেশ কয়েকদিন ধরে ভাবছি নতুন একটা ফোন কিনব। তাই অনেকদিন পর স্বপ্ন সত্যি করে আজকে নতুন ফোন কিনে ফেললাম। আসলে আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছিলাম। সকাল বেলায় ঘুম থেকে উঠে খাওয়া-দাওয়া শেষ করে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রাইভেট শেষ করে বাড়িতে এসে বসে ছিলাম। তখনো নিজের মধ্যে কাজ করছিল না যে নতুন ফোন আজকে কিনতে হবে। ফোন কেনার বিষয়ে কালকে মুস্তাফিজুর মামার সাথে একটু কথা হয়েছিল। বাড়িতে এসে কিছু ফোনের রিভিউ দেখলাম ক্রমে। তারপরে ফোন কেনার প্রতি একটু আগ্রহ হলো। তখনই ঠিক করলাম এই ফোন কিনতে হবে। তারপরে একটা খালাতো ভাইয়ের কাছে ফোন দিলাম তখন সে আমার কাছে আসলো। তারপরে দুজন মিলে ফোন কেনার জন্য ম্যাচ থেকে বের হলাম। তবে চলুন আজকের পোস্ট নিচে শেয়ার করা যাক.......
আমি যেই ফোনটি কিনেছি ফোনটির নাম হচ্ছে OPPO F21s Pro . ফোনটি হচ্ছে একদম নতুন একটি ফোন। ২০২৩ সালে ফোনটি বাংলাদেশ বাজারে লঞ্চ করেছে। আসলে ফোনটি আমার কাছ থেকে সব থেকে পারফেক্ট মনে হয়েছে। তাই বেশি কিছু না ভেবে ফোনটি কিনে ফেললাম। সবথেকে বেশি ভালো লেগেছে ফোনটির কালার আমার কাছে। আসলে ফোনটি চমৎকার একটি ফোন। নতুন ফোন কিনার পরে তাও আমি আমার আগের প্রথম ফোন দিয়েই কাজ চালিয়ে যাচ্ছি এখনো। ভাবছি একটু পরেই পুরাতন ফোন থেকে সবকিছু নিয়ে পুরাতন ফোনটা বাড়িতে দিয়ে দেবো। ফোনটির সাইজের দিক থেকেও আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আপনাদের কাছেও যদি পছন্দ হয় ফোনটি তাহলে অবশ্যই কিনতে পারেন।
প্রথমে আমি যখন দোকানের মধ্যে গিয়েছিলাম তখন ফোনের ঢপ আমাদের সামনে রেখেছিল তখন আমরা দেখেছিলাম। আসলে ফোনটির দাম বাংলাদেশ বাজারে এখন ২৯৯৯০ টাকা। প্রথমে আমার ফোন কেনার বাজেট ছিল ২৫০০০ টাকার ভিতরে। কিছু টাকায় কম পড়েছিল তাই মুস্তাফিজুর মামার কাছ থেকে নিয়েছিলাম। আসলে ফোনটা আমি কিনেছি অনেকদিন ধরে যেহেতু স্টিমেটে কাজ করছি সেখান থেকে অল্প কিছু স্টিম করে জমিয়ে আজকে আমি ফোনটি কিনতে সক্ষম হয়েছি। ফোনটি কেনা কেমন হয়েছে আপনারাও ফোনটি রিভিউ দেখে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।
এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ফোনের ডিটেলস আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে এই ফোনটির র্যাম রোম হচ্ছে ৮/১২৮। এই ফোনটি মূলত বাজারে এসেছে ২০২৩ সালের মার্চ মাসে। সব থেকে ভালো বিষয় হচ্ছে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট গ্লাসের উপরে এজন্য আরো ফোনটি আমি সব থেকে বেশি পছন্দ করেছিলাম। ফোনটি কেনার আগেও আমি 7400 টাকার স্টিম বিক্রয় করে ফোনটি কিনেছি। আসলে অনেকদিন ধরে স্টিম বিক্রয় করে টাকাগুলো জমিয়ে রেখেছিলাম। প্রথম স্বপ্ন ছিল স্টিম এর টাকা দিয়ে একটা ফোন কিনবো আজকে সেই স্বপ্ন সত্যি হলো। এখন স্টিমের টাকা দিয়ে আমার দ্বিতীয় স্বপ্ন হচ্ছে r15 বাইক কেন। আশা করি খুব দ্রুত আমি আমার স্বপ্ন পূরণ করতে পারব।
আপনারা এবার দেখতে পারছেন উপরে ছবির দিকে লক্ষ্য করলে আমি এবং আমার ভাইয়া ও দোকানদার তিনজন আমার আগের ফোনে সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছে। আসলে আমার হাতে আগে যে ফোনটি ছিল এই ফোনটি এখনো ভালো তাও ফোন কেনা হলো। আপনারা সকলে এই ফোনটির রিভিউ দেখবেন তারপরে আপনাদের মতামত অবশ্যই জানানোর চেষ্টা করবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন আল্লাহ হাফেজ।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/GKibreay/status/1685601005764005893?t=GDo1a1kJk8im_PVczGKRkw&s=19
অনেক সুন্দর একটি অনুভূতি শেয়ার করলেন ভাইয়া আপনি পড়ে তো অনেক ভালো লেগেছে। আসলে আপনি ফোন কিনলেন স্টিম থেকে টাকা জমিয়ে অনেক আনন্দের বিষয়। এমন আনন্দ আর কি হতে পারে তবে ফোনের কালার টি অসাধারণ ভালো লেগেছে আমার কাছে। দোয়া করি আপনার দ্বিতীয় স্বপ্ন যেন পূরণ হয়। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপু আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার দ্বিতীয় স্বপ্ন অতি দ্রুত পূরণ করতে পারি।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি স্ট্রিম বিক্রি টাকা দিয়ে ফোন কিনেছেন। ব্যক্তিগতভাবে আমার মনে হয় বর্তমান সময়ে সকলেরই একটা ভালো মানের এন্ড্রয়েড ফোন খুবই দরকার। স্ট্রিম বিক্রি করে সেই টাকা জমিয়ে আপনি আরো কিছু টাকা যুক্ত করে ফোন কিনেছেন যেন ভালো লাগলো নতুন ফোন দিয়ে অবশ্যই আপনার পথ চলা আরো বেশি শুগম হবে বলে আমি বিশ্বাস করি। যদিও এই ফোনের রিভিউ এখন পর্যন্ত দেখা হয়নি তবে আপনি যেহেতু কিনেছেন অবশ্যই রিভিউ দেখব। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলে ভাই নিজে ইনকাম করে ফোন কেনা কত বড় আনন্দের আগে জানা ছিল না।আসলে অনেক দিন ধরে স্টিম গুলো জমিয়ে আজকে ফোন কিনে ফেললাম।
প্রথমেই আপনাকে স্বাগতম ভাইয়া নতুন ফোন কেনার আনন্দে।আপনি খুব ভালো কোম্পানির একটি ফোন কিনেছেন।সেটাও এবার স্টিম এর টাকায়।নতুন জিনিস কেনার মজাই আলাদা।আসলে সবারই এমন স্বপ্ন থাকে সেটা পূরণ করাই বড় বিষয়।আপনার দ্বিতীয় স্বপ্নটিও পূরণ হোক সেই প্রত্যাশা করি, ধন্যবাদ ভাইয়া।
দোয়া করবেন আপু আমার জন্য আমি যেন অতি দ্রুত আমার দ্বিতীয় স্বপ্ন পূরণ করতে পারি।
আপনার মতো আমারো নতুন ফোন কিনা দরকার। তবে স্টিম বিক্রি করে ফোন হচ্ছে না। আর আপনার ফোনটা চমৎকার হয়েছে। সত্যি কালারটা দারুণ হয়েছে। দোয়া করি আপনার স্বপ্ন গুলো তারাতাড়ি পূর্ণ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আসলে ভাই সবার পক্ষে সম্ভব কিন্তু স্টিমগুলো ধৈর্য ধরে জমাতে হবে আপনিও একদিন নতুন ফোন কিনতে পারবেন। আপনার জন্য দোয়া রইল যেন অতি দ্রুত নতুন ফোন কিনতে পারেন।
যেকোনো কাজ ধরে রাখলে যে একদিন তার সাফল্য পাবে এটা তার একটা বাস্তব উদাহরণ। ভাগ্নে তুমি এই স্টিমেটে কাজ করে আজকে প্রায় ৩০০০০ টাকা দামের একটা ফোন কিনেছো। তোমারে ফোনে রিভিউটা আমি দেখেছি ফোনটা কিন্তু ভারী সুন্দর এবং সবকিছু ঠিকঠাক ভালই সার্ভিস দিবে। আসলে এভাবে টাকা জমিয়ে ফোন কেনা টা আমার পক্ষে সম্ভব নয়। তুমি যে এত দামে একটি ফোন কিনেছো দেখে বেশ ভালো লাগলো। আর ফোন কেন অভিজ্ঞতা তুমি আমাদের মাঝে শেয়ার করেছো ধন্যবাদ তোমাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ মামা ফোনের রিভিউটি দেখে মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
ছোট থেকে মানুষের স্বপ্ন থাকে। এক এক জন মানুষের স্বপ্ন এক এক রকম । আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পেরেছেন এজন্য আপনাকে জানাই ধন্যবাদ। আরো বেশি ভালো লাগলো যে স্ট্রিম বিক্রি করে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে ফোন কিনেছেন।আশা করছি খুব দ্রুতই আপনার দ্বিতীয় স্বপ্ন পূরণ করবেন।
আপনি একদম ঠিক বলেছেন ভাই প্রত্যেকটি মানুষের ছোট ছোট স্বপ্ন থাকে সেগুলো পূরণ করতে পারলে বেশ ভালোই লাগে।।আমিও আমার স্বপ্ন পূরণ করতে পেরে বেশ আনন্দিত আজকে।
আপনি ফোন কিনেছেন এটা যতটা ভালো লেগেছে তার চেয়ে বেশী বালো লেগেছে নিজের পরিশ্রমের টাকা দিয়ে কিনলেন এ ব্যাপারটি।অনেক ভালো লাগলো জেনে। ফোনটা খুব সুন্দর হয়েছে।আপনার প্রথম স্বপ্ন পূরণ হলো। কিন্তু দ্বিতীয় স্বপ্নটাতে কিছুটা আপত্তি আছে।আসলে বাইক দিয়ে অনেক অনেক দূর্ঘটনার খবর পাওয়া যায়। তাই সতর্ক থাকা জরুরী।ফোন কেনা নিয়ে আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু নিজের ইনকামের টাকা দিয়ে ফোন কেনার দারুন অনুভূতি। আসলে এটা কখনো কাউকে বলে বোঝানো যাবে না। আশা করি দ্বিতীয় স্বপ্ন খুব দ্রুত পূরণ করতে পারব।ধন্যবাদ আপু মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
ব্লগিং এর টাকায় নিজের প্রথম স্বপ্ন পূরণ করতে পারলেন,জেনে খুশি হলাম।ফোনটি সুন্দর হয়েছে।এবার দ্বিতীয় স্বপ্ন বাইক,ইনশাল্লাহ দ্রুত পূরণ হবে এটাও।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু আপনি নিজের প্রথম স্বপ্ন পূরণ করতে পেরে আজকে আমি বেশ আনন্দিত। চেষ্টা করব খুব দ্রুত দ্বিতীয় স্বপ্ন পূরণ করার জন্য। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।