স্বরচিত কবিতা•°•"থাক না"

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৭-০৬-২০২৩)

20230616_233821_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি করা হয়েছে

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি স্বরচিত কবিতা•°•"থাক না"। আপনারা জানেন কয়েকদিন ধরে আমাদের পরিবারে বেশ দুর্ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে। এর মাঝেও আমি বেশ ব্যস্ত সময় পার করছি। আসলে এই কবিতাটি আমি অনেক দিন ধরে লিখছি। প্রায় ১৫ থেকে ২০ দিন আগে থেকেই লেখা শুরু করেছিলাম। প্রত্যেকদিন অল্প একটু করে লিখতাম আর এই কবিতাটা নিয়ে ভাবতাম। আসলে এই কবিতাটি লেখা হয়েছে আমাদের মত কিছু ব্যর্থ মানুষকে নিয়ে। কালকে রাতেও এই কবিতার দুই থেকে তিন লাইন আমি লিখেছিলাম। তাই ভেবেছি এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করব। সেই কাঙ্ক্ষিত দিন আপনাদের মাঝে আজকে চলে এসেছে। তবে চলুন আপনাদের মাঝে নিচে শেয়ার করা যাক.......
স্বরচিত কবিতা •°• "থাক না"
লেখা •°•কিবরিয়া হোসেন

IMG_20230617_143634.jpg

জীবনের এমন একটি শব্দ
যার আগমনে জীবনের অনেক
মূল্যবান স্বপ্ন, আশা, ইচ্ছাকে আত্মহত্যার মঞ্চে উঠিয়ে
জীবনের পুরো মোড়কে ঘুরিয়ে দেয়
শব্দটি "থাক না"
হয়ত চাকরির বাজারের এক ক্রেতা হয়ে
প্রতিদিন ধৈর্য্য ধরে চাকরি খুজতে বের হয়ে ব্যর্থ হয়ে ফির এসে একটি ক্লান্তি ঘন শ্বাস নিয়েই বলি।
খুব হয়েছে "থাক না"
আবার দীর্ঘ সময়ের একটি সম্পর্কের মধ্যে ফাটল ধরে হয়ত সহ্য না হওয়ার ঠিক শেষ প্রান্তে এসে বলেই ফেলি খুব হয়েছে।
"থাক না"
হয়ত কয়েকটি মান কেটে গেছে কিছুই পড়া হয়নি চলতি মাসের আরো কয়েকটি দিন বাকি এই কয়টি দিন না পারার অজুহাতে আহ্লাদের সাথে বলি
এই কয়টি দিন থাক না হয়তো প্রিয় কারো কলের অপেক্ষায় বেশ কিছু ঘন্টা কেটে গেছে চলতি ঘণ্টার আরো কয়েকটি মিনিট বাকি তাও সেই কলের অপেক্ষায় বলেই ফেলি এই কয়েকটা মিনিট দেখি না. হয়ত বিজ্ঞান পড়তে পড়তে হাঁপিয়ে ওঠা সেই ছাত্রটা দিনশেষে ঠিকই বলে থাক না মানবিকে পড়ি
হয়তো আগ বাড়িয়ে কারো খোঁজ নেওয়ার অধিকার থাকা সত্ত্বেও ব্লকে ফেলে দেয় কোন প্রিয় চেনা মুখ।
তবুও কষ্ট না পেয়েও নিঃস্ব প্রশান্ত হৃদয় নিয়ে অপমানে পড়া বেহায়ামুখে একটু হেসেই বলে ফেলি যা হয়েছে থাক না।
জীবনের অনেকাংশ জুড়ে শব্দটি আমাদের মাঝে বিরাজ করছে। আশা ভাললাগা ভালোবাসার অনেক উদাহরণগুলোকে গ্রাস করে তিলে তিলে ইচ্ছা GBস্বপ্নগুলোকে হত্যার একটি নীরব মুহূর্তে হাজির করছে. তবুও আমরা একই সুরে বলতেই থাকি
"থাক না"।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi not 8
লেখক@kibreay001
লোকেশনগাংনী, মেহেরপুর
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

আপনার পরিবার এরকম দুর্ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে এবং আপনি এতটা ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত থাকার চেষ্টা করছেন, এই বিষয়টা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আসলে থাক না এই শব্দটার কারণে আমাদের জীবনে ব্যর্থতা আসে। আমরা যদি বেশিরভাগ কাজে বা কোন কিছু করতে এই শব্দটা ব্যবহার করি তাহলে জীবনে উন্নতি করতে একেবারেই পারবো না। আমাদের উচিত এই বিষয়টাকে এড়িয়ে চলা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া। আপনার লেখা কবিতাটা খুব সুন্দর হয়েছে। বাস্তবিক একটা টপিক তুলে ধরেছেন লেখার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করে আমাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64638.86
ETH 1868.02
USDT 1.00
SBD 0.38