ফটোগ্রাফি পোস্ট // কাশফুল বাগানের রেনডম ফটোগ্রাফি (দ্বিতীয় পর্ব)
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৭-১০-২০২৩)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কাশফুল বাগানের রেনডম ফটোগ্রাফি দ্বিতীয় পর্ব। বেশ কিছুদিন আগে আমি বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমাদের গ্রামের পাশের গ্রামে একটি নদী রয়েছে সেই নদীর পাড়ে কাশফুল বাগান রয়েছে আমি এবং আমার চাচা সেই কাশফুল বাগানের কিছু ছবি তোলার জন্য গিয়েছিলাম। সেখান থেকে আমি কিছু ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে খাওয়া-দাওয়া শেষ করে লেখাপড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। লেখাপড়া শেষ করে এসে গোসল করে বাংলাদেশের খেলা দেখার জন্য বসেছিলাম। তারপরে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য চলে আসলাম। তবে চলুন আজকের পোস্টি নিচে ধাপে ধাপে শেয়ার করা যাক.......
আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে কাশফুল বাগানের ফটোগ্রাফি শেয়ার করেছে। আসলে আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এই কাশফুল বাগান। আমি এবং আমার ছোট চাচা দুজন মিলে বাইক নিয়ে এসেছিলাম এই কাশফুল বাগানের ফটোগ্রাফি মোবাইলে ধারণ করার জন্য। বাড়ি থেকে বের হওয়ার পরে অনেক বৃষ্টি হয়েছিল তার কারণে সেখানে গিয়ে পৌঁছাতে আমাদের একটু সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। আমরা দুজন মিলে সেখানে বেশ সুন্দর সময় অতিবাহিত করেছিলাম।
এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে কাশফুলের সাথে আমার নিজের ছবি শেয়ার করেছি। আসলে সেখানে অনেক মানুষের সমাগম ছিল। অনেক দূর দুরান্ত থেকে অনেক মানুষ এসেছিল এই কাশফুল বাগান দেখার জন্য। আসলে শরৎকালে কাশফুল ফোটে দেখতে বেশ ভালোই লাগে। বিকেল বেলায় নদীর পাড়ে সত্যি এই কাশফুলের ফটোগ্রাফি বেশ মনোমুগ্ধকর। সেখানে আমরা নদীর পাড়ে বেশ কিছুক্ষণ বসে ছিলাম এবং গল্প করছিলাম দুজন মিলে।
আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা সেখানে কাশফুল কাটার জন্য কিছুই নিয়ে গিয়েছিলাম না। পরে সেখানকার একজন স্থানীয় ছেলে আমাদের কিছু কাশফুল কেটে দিয়েছিল। আমরা দুজনও মোটরসাইকেলের চাবি দিয়ে কিছু কাশফুল কেটে ছিলাম। আসলে কাশফুল কিছু আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। সেই ছোট্ট ছেলেটি অনেক সুন্দর ভাবে কাইচি দিয়ে কাশফুল কেটে দিয়েছিল আমাদের। সেই ছেলেটির নাম ছিল জাহিদ আহমেদ আমরা অনেক সময় সেই ছেলেটির সাথে গল্প করেছিলাম সেখানে।
কাশফুলগুলো কাটার শেষে আমার চাচা দুই হাতে কাশফুল ধরে রেখেছিল পরে আমি অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলেছিলাম। আসলে ছবিটি তোলার পরে দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। পরে ভাবলাম এই ছবিটা আপনাদের মাঝে শেয়ার করব। আসলে প্রকৃতির সাথে এমন সময় কাটাতে সত্যি প্রতিটা মানুষের কাছে অনেক ভালো লাগে। আশা করি পোস্টি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
| শ্রেণী | কাশফুলের ফটোগ্রাফি |
|---|---|
| ক্যামেরা | oppo f21s pro , 64mp |
| পোস্ট তৈরি | @kibreay001 |
| লোকেশন | গাংনী,মেহেরপুর |
| W3W | location |
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
এত পূর্বে আপনি আমাদের মাঝে কাশফুলের অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছিলেন। আমি এমনিতে কাশফুলের এই জাতীয় ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি আমি বেশি পছন্দ করে থাকি, তাই এবার শরতে সুন্দর ফটো ভিডিও ধারণ করেছিলাম। আসলে এগুলো স্মৃতি বছরের সুন্দর একটা স্মৃতি ধরে রাখার অন্যতম সুযোগ। আর সেই সুযোগটা হাতছাড়া করেননি তাই ভালো লাগলো ফটোগ্রাফি দেখে।
ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
কাশফুল বাগানের ফটোগ্রাফির প্রথম পর্বটি দেখা হয়নি। দ্বিতীয় পর্বে আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। আপনি এবং আপনার চাচা দুজনে খুব সুন্দর মুহূর্ত পার করেছেন। কাশফুল হাতে ছবিগুলো বেশ ভালো লাগলো দেখে। কাশফুল বাগানে কাটানো আপনাদের সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।
প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। কাশফুল বাগানে ঘুরতে গিয়ে বেশ চমৎকার সময় উপভোগ করেছেন। এধরনের পরিবেশে সময় কাটাতে অনেক ভালো লাগে। আপনাদের সুন্দর মহূর্ত গুলো দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ঠিক বলেছেন ভাই আপনি আসলেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রত্যেক মানুষের কাছে অনেক ভালো লাগে।
কাশফুল বাগানের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। সত্যি এমন কাঁশফুলের রাজ্যে হারিয়ে যেতে অনেক ভালো লাগে। আপনার চাচার হাতে কাশফুল গুলো দেখতে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া কাশফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত প্রদান করার জন্য।
খুব ইচ্ছা ছিল নদীতে নৌকা নিয়ে বন্ধুদের সাথে ঘুরবো আর নদীর পাড়ের কাশফুলের সৌন্দর্য উপভোগ করব।
সময়ের অভাবে এবং বন্ধুদের অনুপস্থিতিতে এই সৌন্দর্যটা আর উপভোগ করতে পারলাম না।
তবে আপনার ফটোগ্রাফি এবং লেখাগুলো পড়ে খুব মিস করছি এমন সুন্দর পরিবেশটা।
খুব ভালো লিখেছেন সেই সাথে ফটোগ্রাফি গুলো অসাধারণ।
আসলে ভাই নদীতে বন্ধুদের সাথে নৌকায় যদি ঘোরা যায় সত্যি বেশ ভালো লাগে কিন্তু নৌকায় চড়তে আমার বেশ ভয় লাগে।
প্রথম পর্ব দেখেছিলাম দ্বিতীয় পর্ব টাও বেশ সুন্দর কারণ দ্বিতীয় পর্বে কাশফুলের সৌন্দর্যটা খুব কাছ থেকে দেখা যাচ্ছে। চাচাতো ভাইয়ের সাথে সেখানে গিয়েছিলেন আর সেই মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
প্রথম পর্বেও বলেছিলেন যে বাইকের চাবির রিং এর সাহায্য নিয়ে কিছু কাশফুল কেটেছিলেন। বেশ অনেকগুলো কাশফুল ই তো বাসায় নিয়েছেন দেখছি। নিশ্চয়ই অনেক ভালো সময় কাটিয়েছেন কাশফুলের সাথে। দেখে ভালো লাগলো।
ঠিক বলেছেন আপু আপনি সেখানে অনেক ভালো সময় কাটিয়েছিলাম ।
গ্রামের বাড়িতে গিয়ে দারুন ভাবে কাশফুলের ফটোগ্রাফি করেছেন ভাইয়া। কাশফুল পছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সত্যি ভাইয়া কাশফুলের ছবিগুলো দেখে অনেক ভালো লেগেছে।
ঠিক বলেছেন আপু আপনি আসলে কাশফুল প্রত্যেকটি মানুষ কম বেশি অনেক পছন্দ করে।
Twitter link
আজকে কিন্তু সকল ইউজার অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন? আপনিও খুব সুন্দর কাশফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। এত সুন্দর কাশফুল বাগান থেকে কাশ ফুলগুলো ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করলেন। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ভালো লেগেছে।
ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।