💞 বিদায় রমজান // ঈদ মোবারক//
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২২-০৪-২০২৩)
আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বিদায় রমজান // ঈদ মোবারক//। আজকে সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে অনেক ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মাংস দেওয়ার জন্য আপুদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আপুদের বাড়ি থেকে ফিরে আসতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছিল। তারপর এসে বাড়ির সামনে রাস্তায় মটর দিয়ে পানি দিয়েছি। তারপরে নিজের গোসল করে হালকা নাস্তা করে ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে ঈদগায় চলে গেলাম। ঈদের নামাজ শেষ করে বাড়িতে ফিরতে প্রায় দশটা বেজে গিয়েছিল। বাড়িতে ফিরে হালকা খাওয়া-দাওয়া করে একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হয়েছিলাম। তারপর আমার কাছে আমার আব্বু ফোন দিয়ে বলে তোমার মামা এসেছে তাড়াতাড়ি বাড়িতে আসো আমি সেখান থেকে আবারও বাড়িতে চলে আসি। তারপর আমি এবং মামা খাওয়া-দাওয়া সেরে নিলাম আবার। তারপর মামার সাথে একটু বসে গল্প করছিলাম। মামার খাওয়া শেষে একটু আপুদের বাড়িতে গিয়েছিলাম। তবে চলুন আজকের পোস্ট নিচে শেয়ার করা যাক......
ঈদের নামাজ যখন শেষ করে বাড়িতে ফিরতে ছিলাম তখন আমার কাকু আমাকে ডাক দিয়ে বলে কয়েকটা ছবি তুলে দাও বাপ আমাকে। আমি তখন আমার পকেট থেকে মোবাইল ফোন বের করে কয়েকটি ছবি তুলেছিলাম। আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা সবাই ঈদের আনন্দে বেশ মেতে উঠেছি। সবাই সবার গলা হাত দিয়ে দাঁড়িয়ে ছিল তখন অনেক সুন্দর ভাবে একটি সেলফি তুলেছি ঈদের নামাজ শেষে। আসলে ঈদ মানে আনন্দ ঈদ মানেই উল্লাসে মেতে উঠা। গ্রামের অনেক মানুষ বাইরে থাকে ঈদে সবাই আমরা এক জায়গায় হই এটাই আমাদের সব থেকে বড় আনন্দের।
এবার আপনারা দেখতে পারছেন আমরা চারজন সেলফি ক্যামেরায় বন্দি হয়ে আপনাদের মাঝে একটি ছবি শেয়ার করেছি। আসলে আমার সাথে যে তিনজন রয়েছে এরা হলো আমার চাচা। আসলে সবাই সবার কর্ম জায়গা থেকে এখন অনেক ব্যস্ত রয়েছে তাই এখন আর কেউ কারো সাথে আমরা তেমন একটা সময় দিতে পারি না। ঈদ সামনে করে আবারো দেখা হয়েছে অনেকদিন পর তাই খুবই ভালো লাগলো। ঈদের নামাজ শেষ করে আমরা সবাই কোলাকুলি করেছিলাম।
এবার আপনারা দেখতে পারছেন আমার সাথে ক্যামেরার রয়েছে আমার বন্ধু এবং আমার চাচা খালিদ হাসান রনি। আসলে আমাদের সম্পর্ক অনেক দিন থেকেই আমাদের বাড়ির পাশে বাড়ি আমার চাচা হয়। কিন্তু আমরা দুজন একই ক্লাসে পড়ার কারণে আবার আমরা দুজন বন্ধু। আবার লেখাপড়া করার উদ্দেশ্যে দুজন কুষ্টিয়াতে থাকতাম আগে এখন রনি কুষ্টিয়া থেকে চলে এসেছে। অনেকদিন পর বন্ধুর সাথে দেখা হয়েও বেশ ভালো লেগেছিল।
সবার শেষে আমি আমার নিজের ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে ঈদ মানে আনান্দ ঈদে এবার বেশ মজা করেছিলাম আমরা সবাই ঈদের নামাজ পড়তে যাওয়ার পর। আসলে ঈদের নামাজে আমরা সবাই সারিবদ্ধভাবে এক জায়গায় উপস্থিত হয়েছিলাম। দীর্ঘ এক মাস রমজান মাস পালন করার পরে আমরা সেই কাঙ্খিত ঈদ মোবারক এর নামাজ শেষ করেছি। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে সকলের মতামত দিচ্ছে কমেন্ট বক্সে মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/GKibreay/status/1649758920578334720?t=ZWOk_8Bq3ZkpwCnrCrY2pQ&s=19
আসলে ভাইয়া রমজানকে বিদায় দিতে সত্যি খারাপ লাগে। আমার কাছে রোজার দিন অনেক ভালো লাগে।আসলে একমাস রোজার রাখার পর আসে ঈদ।আর এই ঈদে সবাই একত্রিত হলে অনেক ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপনি রমজানকে বিদায় দিতে সত্যি খুব খারাপ লাগছে। ধন্যবাদ এত সুন্দর মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
ঈদের প্রধান আনন্দ মূলত এখানেই। সারা বছর বিভিন্ন কর্ম ব্যস্ততার কারণে অনেকের সাথেই আমাদের দেখা হয় না। কিন্তু ঈদের মধ্যে কম বেশি সবার সাথেই দেখা হয় কথা হয়। আপনাদের সবার ঈদে কাটানো মুহূর্ত গুলো দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু আপনি সবার সাথে দেখা হওয়ার বিষয়টা অনেক আনন্দের। ধন্যবাদ আপনার কাঙ্খিত মতামত শেয়ার করার জন্য।
ভাইয়া ,বিদায়ের সময়টা বেশ বিষাদময়।তবে আনন্দটুকু ভোলার নয়।আপনি আপনার আপুর বাড়ি থেকে ফিরে মামার সঙ্গে সুন্দর সময় কাটিয়েছেন।আসলেই উৎসব মানে অনেকের একত্রে মিলিত।আমি ভেবেছিলাম আপনার মামা মুস্তাফিজুর ভাইয়া, ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য এত সুন্দর প্রদান করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ঈদ মোবারক ভাইয়া। আসলে ঈদের দিন ঈদ নিয়ে অনেক আনন্দই করে থাকে। আপনি ঘুম থেকে উঠে প্রথমে আপুর বাড়িতে মাংস নিয়ে গেলেন। তারপর অন্যান্য কাজ সেরে ঈদের নামাজ পড়তে গেলেন । শুনে খুব ভালো লাগলো কাকাকে কয়েকটা ছবি তুলে দিয়েছেন। আসলে সবার সাথে ঈদ উদযাপন করতে পারলে অনেক ভালই লাগে। আশা করি খুব সুন্দর করে সবার সাথে ঈদ উদযাপন করেছেন।
প্রথমে জানাই আপনাকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। ধন্যবাদ আপু এত সুন্দর মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
ঈদ মোবারক ভাই। একটা মাসের রোজা রেখে সবাই খুব সুন্দর করে ঈদ পালন করতেছে। আপনি ঈদের দিন ভোরবেলা উঠে আপুর বাড়িতে মাংস নিয়ে এলেন। তারপর হাতের কাজ সেরে ঈদের নামাজে গেলেন। সবার সাথে একসাথে ঈদ করা মজাই আলাদা। কাকাকে খুব সুন্দর করে চবি তুলে দিয়েছে। এবং বাড়িতে মামা আসলো তাদের সাথে খুব সুন্দর ঈদ শেয়ার করেছেন। আসলে আপনার পোস্টটি পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। আশা করি আপনার দিনগুলো খুব সুন্দর কাটুক।
ঈদ মোবারক। আপনি ঠিক বলেছেন একমাস রোজা রাখার পর আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারি।
রমজান মাস বিদায় দিতে আসলেই খারাপ লাগে।সেহেরী এবং ইফতার এর টাইম টা মিস করবো।আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছরে আবার দেখা হবে রমজান মাসের সাথে।আপনার ঈদের মুহূর্ত পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া।সবশেষে নিজের ছবি তুললেন,ছবিতে ভালো লাগছে আপনাকে।আর আসলেই ঈদে সবাই মিলে জামাতে নামাজ পড়লে অনেক ভালো লাগে। ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু আপনি রমজান মাস বিদায় দিতে আসলেই সবার খুব খারাপ লাগে। ঠিক বলেছেন আপু আপনি আমার এখন সেহরি ও ইফতারের টাইম অনেক মিস করবো।
আসলে প্রতিটি বিদায়ই কষ্ট হয়। পবিত্র রমজান চলে গেল আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে। খুব মিস করবো মাহে রমজানকে। ইনশাল্লাহ আল্লাহ চায় তো আগামী বছর আবার নতুন করে রমজান পালন করব। বুঝা যাচ্ছে মামার সাথে বেশ ভালই ঈদ করেছেন। এটাই নিয়ম। আনন্দ আর দুঃখ সবই থাকবে