ভ্রমণ পোস্ট // সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৫-১০-২০২৩)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ভ্রমণ পোস্ট // সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর । গত দুইদিন ধরে বেশ ব্যস্ত সময় পার করছি। ২৩ তারিখ সকাল ভোর বেলায় বাড়ি থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বন্ধুদের সাথে। সিলেটে আসার পর থেকে এখন পর্যন্ত আপনাদের মাঝে যুক্ত হতে পারেনি। তবে বাসের মধ্যেই বসে পোস্ট লেখার চেষ্টা করছি এখন। আসলে গতকালকে পোস্ট লেখার জন্য প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু নেটওয়ার্কের খুবই সমস্যা ছিল জাফলং। আজকে ভোলাগঞ্জ এসে সকাল থেকে খুব ব্যস্ত সময় পার করছি। তাও চেষ্টা করছি আপনাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য। তবে চলুন আজকের পোস্ট শেয়ার করা যাক.....
গতকাল রাতে সিলেট শাহজালালের মাজারের ওখানে ছিলাম। আজকে সকাল বেলায় আবারো সর্বপ্রথম রাতারগুলে এসেছিলাম। সেখান থেকে কিছু ছবি তুলে আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। আসলে বন্ধুরা একত্রিত ভাবে বেড়াতে সত্যি সবার কাছে বেশি ভালো লাগে। আমরা বন্ধুরা এসেছি পাঁচ দিনের জন্য সিলেট ভ্রমন করতে। আমি যখন নৌকায় চড়ে ছিলাম তখন আমার বন্ধু অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলে দিয়েছিল সেটি আপনাদের মাঝে শেয়ার করেছি। বন্ধুদের সাথে একত্রিত ভাবে আপনাদের মাঝে ছবি শেয়ার করেছি।
রাতারগুল দেখা শেষ করে প্রথমে এসেছিলাম ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে। সেখানে এসেই আমি অনেক সুন্দর ভাবে কিছু ছবি তুলেছিলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি। বন্ধুরা যখন একত্রিত ভাবে নৌকায় চড়ে নদী পাড়ি দিয়েছিলাম তখন সবাই মিলে ছবি তুলে শেয়ার করেছি। নদীর মাঝ পথে এসে দেখি নদীর পানি খেজুরের রসের মতো লাল। আসলে পানি গুলো দেখতে আমার কাছে তখন বেশ ভালো লেগেছিল। এখানে এসে চারিপাশে যেই পাহাড়গুলো দেখতে পারছিস প্রত্যেকটি ভারতে অবস্থিত কিন্তু বাংলাদেশ লোকজন ব্যবসা করে খাচ্ছে এখান থেকে মানুষের কাছ থেকে টিকিট নিয়ে।
সবার শেষে আমি যখন পাথরের মধ্যে গোসল করতে নেমেছিলাম তখন আমরা বন্ধুরা সবাই মিলে ডিএসএলআর ক্যামেরা ভাড়া করেছিলাম তখন বেশ কিছু ছবি তুলেছিলাম। আসলে প্রত্যেকটি ছবি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে পোস্ট লেখার খুব ইচ্ছে হচ্ছে কিন্তু সময় সুযোগ হচ্ছে না। তাও চেষ্টা করছি অতি ব্যস্ততার মাঝে আপনাদের মাঝে কিছু সময় দেওয়ার জন্য। আশা করি পরবর্তীতে সিলেট ভ্রমণের আরো দারুন কিছু পোস্ট আপনাদের মাঝে উপহার দিতে পারব। আশা করি প্রত্যেকের কাছে বেশ ভালো লাগবে। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।
| শ্রেণী | সিলেট ভ্রমণ |
|---|---|
| ডিভাইস | dslr / oppo f21s pro |
| লেখক | @kibreay001 |
| লোকেশন | রাতারগুল /ভোলাগঞ্জ |
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://x.com/GKibreay/status/1717144237991686618?s=20
ভাইয়া আপনার সব বন্ধুরা মিলে সিলেট ঘুরতে গিয়েছেন আর সেই মুহূর্তের খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন। আমিও অনেক দিন ধরে ভাবছি যাবো কিন্তু ছেলে ছোট বলে যাওয়া হয়নি। সিলেট ঘুরাঘুরি করার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার ছেলে যেন খুব দ্রুত বড় হয় এবং আপনি যেন খুব দ্রুত সিলেট ভ্রমণ করতে পারেন আপনার জন্য দোয়া রইল।
ভাগ্নে বুঝতেই পারছি খুবই মজা করছ ওখানে। তোমার সাথে যেতে পারলে বেশ ভালো হতো। আমার অনেক ইচ্ছা আছে সিলেটের এই সমস্ত জায়গা গুলো দেখা। তবে আসার সময় তুমি অবশ্যই পাথর নিয়ে আসবা। স্বপ্নের মতো মুহূর্ত কাটাচ্ছো দেখেই বুঝতে পারছি। এই মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলে মামা আমার সাথে আসলে আপনার সব জায়গাগুলো ঘুরে দেখা হতো দুই মামা ভাগ্নে বেশ সুন্দর সময় উপভোগ করতাম।
সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর ঘুরতে গিয়েছিলেন জেনে খুবই ভালো লাগলো। বন্ধুদের সঙ্গে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন দেখে মনে হচ্ছে। নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে আপনি পোস্ট করতে পারছিলেন না পরবর্তীতে বাসের মধ্যে বসে পোস্ট লিখেছেন জেনে আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি ভ্রমণ পোস্ট শেয়ার করার জন্য।
আসলে ঐদিকে নেটওয়ার্কের বেশ সমস্যা রয়েছে তাই পোস্ট করার মত কোন ওয়ে ছিল না।
অনেক জায়গায় ঘুরতে যাওয়া হয়েছে কিন্তু সিলেট অঞ্চলে এখন পর্যন্ত যাওয়া হয়নি ।এই সাদা পাথরের এই সৌন্দর্য উপভোগ করতে পারা সত্যিই অনেক আনন্দের । যেটা আপনি খুব ভালোভাবে উপভোগ করেছেন আগামী বছর এখানে যাওয়ার প্লান আছে।
ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখছি ৷ আপনাদের কাটানোর সুন্দর মুহূর্ত আর প্রকৃতির ছবি গুলো দেখে খুবই ভালো লাগলো ৷ আসলে ভ্রমন মানেই প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া আর তার সৌন্দর্য উপভোগ করা ৷ তখন চাইলে অনলাইনে কিংবা অন্য কথাও সময় দেওয়া হয়ে ওঠে নাহ ৷ যাই হোক ব্যস্ততা মাঝেও আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করছেন জেনে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে
ঠিক বলেছেন ভাই আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রত্যেকটা মানুষের অনেক ভালো লাগে।
সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর গিয়ে চমৎকার সময় উপভোগ করেছেন। সত্যি ভাইয়া আপনাদের ভ্রমনের দৃশ্য গুলো দেখে মনে হচ্ছে আমিও আপনাদের সাথে ঘুলতেছি। আপনাদের তোলা ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ইনজয় করলাম। জায়গাটা বেশ সুন্দর দেখা যাক একদিন গিয়ে ঘুরে আসবো।
সত্যি ভাই বন্ধুদের সাথে দারুন কিছু সময় উপভোগ করেছিলাম সেখানে।
বন্ধুরা সকলে মিলে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে এমন মুহূর্তের অনুভূতি বেশ দারুন । প্রাকৃতিক সৌন্দর্য চমৎকার ভাবে উপভোগ করেছেন। নৌকা ভ্রমণের অনুভূতি বেশ দারুন। আসলে এমন পরিবেশে ঘুরতে গেলে খুব ভালো লাগে। এত চমৎকার মুহূর্তের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ঠিক বলেছেন ভাই আপনি বন্ধুদের সাথে কাটানো সময় গুলো সত্যি বেশ দারুন হয়।
বেশ ভালো লাগলো মামা সিলেটে গিয়ে বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করছেন দেখে। আসলে আমাদের মন মস্তিষ্ক ভালো রাখতে এভাবে বাইরে কোথাও ভ্রমণ করতে যাওয়া একান্ত প্রয়োজন এবং আনন্দ উপভোগ করা দরকার। খুবই খুশি হলাম সুন্দর এই পোস্ট দেখে।
ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।