শীতকালীন ডাউলের ভাপা পিঠা তৈরীর রেসিপি (১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )।

in আমার বাংলা ব্লগ5 years ago

হ্যালো..
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি
আজকে(মঙ্গলবার, জানুয়ারি-২৫-২০২২)

আসলামু আলাইকুম আমার স্ট্রিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001। আজকে আপনাদের মাঝে আজকে শীতকালীন ডাউলের ভাপা পিঠা তৈরীর রেসিপি তৈরি নিয়ে হাজির হয়েছি ।তবে চলো রেসিপিটা ধাপে ধাপে শেয়ার করা যাক.......

প্রথম থেকে সর্বশেষ মূলক ছবি এই ৪ ছবির ভিতরে রয়েছে।

IMG_20220125_153515.jpg

শীতকালীন ডাউলের ভাপা পিঠা তৈরীর রেসিপি উপকরণ।

১.ডাউল
২.আটা /ময়দা
৩.রসুন
৪.পেঁয়া
৫.লবণ
৬.কাঁচা মরিচ
৭.হলুদ
৮.পানি
৯.দারচিনা

🥟ধাপ-১🥟

IMG_20220116_191211.jpg

প্রথম ধাপে আপনাদেরকে চাউলের ময়দার ছবি দেখানো হলো। ময়দা গুলো একটি নির্দিষ্ট ডামের মধ্যে রাখা ছিলো। তখন আমি একটি ছবি তুলেছিলাম।

🥟ধাপ-২🥟

IMG_20220116_191218.jpg

প্রথমে ময়দা গুলো ডাম থেকে তুলে একটি নির্দিষ্ট গামলায় রেখেছি। গামলার ভিতরে অল্প কিছু পরিমাণ পানি নিয়ে ময়দা গুলো ভালভাবে ছেনে নেয়া হয়েছে। ময়দার গোলা ছেনে নেওয়ার পরে আটাই রূপান্তরিত হয়েছে।

🥟ধাপ-৩🥟

IMG_20220116_191317.jpg

আটা গুলো আমার প্রথমে হাত দিয়ে সুন্দরভাবে গোল করে নিলাম।

🥟ধাপ-৪🥟

IMG_20220116_191326.jpg

উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। ডাউল গুলো সুন্দরভাবে ঝাল পেঁয়াজ রসুন একসাথে সুন্দর ভাবে সিদ্ধ করা হয়েছে।

🥟ধাপ-৫ 🥟

IMG_20220116_191500.jpg

আটা গুলো গোল করার পরে । গোল করা আটা গুলো সুন্দরভাবে মাঝখানে গর্ত করা হয়েছে। গর্তের ভিতরে আমার সুন্দর ভাবে ডাউল দিয়েছি।

ধাপ-৬

IMG_20220116_193503.jpg

তারপরে বাটি গুলোর দুই মুখ এক জায়গায় করে ভালো ভাবে চেপে চেপে বন্ধ করে দেয়া হয়েছে। পিঠা গুলো অনেক সুন্দরভাবে সাজিয়ে আমি একটি ছবি তুলেছিলাম।

🥟ধাপ-৭ 🥟

IMG_20220116_194830.jpg

রাইস কুকার এর ভিতরে অল্প কিছু পরিমাণ পানি গরম করতে দেয়া হয়েছে। পানিগুলো গরম করা হয়ে গেলে পানি দিয়ে ভাপ উঠবে।

🥟ধাপ-৮ 🥟

IMG_20220116_194838.jpg

তারপরে গরম পানির উপরে কানা কানা একটি হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে।

🥟ধাপ-৯🥟

IMG_20220116_195213.jpg

কানা কানা হাঁড়ির উপরে আমরা পিঠা সাজিয়ে দিয়েছে। পিঠা গুলোকে ভাপ দেওয়ার জন্য।

🥟ধাপ-১০🥟

IMG_20220116_195225.jpg

পিঠা গুলোকে অনেক সুন্দর ভাবে ভাপ দেওয়ার জন্য পিঠা গুলো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। আমরা এমন পদ্ধতিতে শীতকালীন ডালের ভাপা পিঠা তৈরি করে থাকি।

🥟ধাপ-১১🥟

IMG_20220125_202505.jpg

পিঠা তৈরি শেষে পিঠা গুলোকে আমার সাথে নিয়ে একটি ছবি তুলেছিলাম। সে ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম।

🙋আমার নিজের পরিচয় 🙋

IMG_20220103_054107.jpg

আমি কিবরিয়া ব্লগ। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমান দশম শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি।সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

Sort:  

অসাধারণ পিঠার রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। সত্যি আমার কাছে অনেক ভালো লাগে। আপনি যেভাবে তৈরি করেছেন ভাইয়া দেখে তো খেতে ইচ্ছা করে। ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর রেসিপি আমাদের সামনে উপস্থাপন করার জন্য । আপনার জন্য শুভকামনা রইল।

 5 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে।

 5 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

সত্যি বলতে শীতকালের ডালের ভাপা পিঠা এখনই খেলাম। সত্যি আবারো আপনার পোস্ট দেখে খেতে মন বলছে। আপনারটা অসাধারণ হয়েছে। আপনি প্রয়োজনীয় উপকরণ ও প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। খুবই জনপ্রিয় একটি পিঠা ভাপা পিঠা। খুবই ভালো লাগে খেতে। দারুন ছিল আপনার উপস্থাপনা


IMG_20220106_113311.png

 5 years ago 

আসলে শীতকালে ডালের ভাপা পিঠা খেতে অনেক মজা লাগে। আপনার মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর করে শীতকালীন পিঠা তৈরি করেছেন। আপনার পিঠা গুলো আমার খুব ভালো লাগছে। অনেক সুন্দর করে ডিজাইন করেছেন। সত্যি অনেক সুন্দর লাগতেছে পিঠা গুলো। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 5 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মতামত দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

 5 years ago 

এই পিঠাটিকে আমরা পুলি পিঠা বলি। এই পিঠাটি আমরা সাধারণত নারকেল দিয়ে অথবা মাংস দিয়ে তৈরি করি। কিন্তু এভাবে ডাল দিয়ে কখনো তৈরি করা হয়নি। আপনার ডাল দিয়ে তৈরি পিঠাটি দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছে। এভাবে তৈরি করলে এটা খেতে ভালো লাগবে তা আপনার পিঠা তৈরি দেখেই বোঝা যাচ্ছে।

 5 years ago 

আপু আপনার অনেক সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

 5 years ago 

এই পিঠাগুলো আমাদের এলাকাতেও তৈরি হয়। শুধু পার্থক্য ডালের বদলে আমরা নারকেলের পুর ব্যবহার করি। নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 5 years ago 

আপনি নারকেল দিয়ে তো অনেক খেয়েছেন। ডাউল দিয়ে তৈরি করে খেয়ে দেখেন ভাই একদিন কেমন লাগে। শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 63578.59
ETH 1897.51
USDT 1.00
SBD 0.37