জেনারেল রাইটিং // বন্ধুর অসুস্থতায় রাতের ঘুম হারাম

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো.........
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৪-০৮-২০২৩)

doctor-79579_1280.jpg

Source

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বন্ধুর অসুস্থতায় রাতের ঘুম হারাম।সুস্থতা সৃষ্টিকর্তার অনেক বড় নেয়ামত । আসলে আজ সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরেই বেশ ব্যস্ত সময় পার করছি। আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে লেখাপড়া করতে বসেছিলাম। আজকে সকাল বেলায় প্রাইভেটে আইসিটি পরীক্ষা আছে এজন্য বেশ সকালে ঘুম থেকে উঠেছিলাম। দুই অধ্যায় মিলে পরীক্ষা তাই অধ্যায় দুইটি বেশ ভালোভাবে রিভাইস দিলাম। তারপরে পরীক্ষা দেওয়ার জন্য ঠিক নয়টার দিকে রুম থেকে বের হলাম। তারপরে গিয়ে দেখি প্রাইভেটে এখনো সব ছেলেমেয়ের আসেনি তাই স্যার কিছু নির্দেশনা মূলক কথা বলছিল। ঠিক নয়টা দশ মিনিটে প্রাইভেটে পরীক্ষা শুরু হয়ে গেলো। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই স্যার ওখানে বসেই খাতাগুলো দেখে ফেলছিল। যেহেতু শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা নিয়েছিল তাই খাতাগুলো দেখতে বেশি সময় লেগেছিল না। পরীক্ষাতে আমি দ্বিতীয় স্থান অধিকার করে ছিলাম বেশ ভালোই লেগেছিল। তারপরে রুমে ফিরে এই পোস্ট লেখা শুরু করে দিলাম। আমি আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এটি হচ্ছে গতকালকের একটি ঘটনা। তবে চলুন নিচে ধাপে ধাপে শেয়ার করা যাক.....

corona-4983590_1280.jpg

Source

আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি গতকালকের রাতের একটি ঘটনা। গতকালকে সন্ধ্যাবেলায় দিকে আমরা সবাই ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে লেখাপড়া করতে বসেছিলাম। ঠিক দশটার দিকে আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া শেষ করেছিলাম। খাওয়া-দাওয়া শেষে দশ মিনিট রুমের মধ্যেই প্রত্যেকদিন ব্যায়াম করি। তারপরে আমরা সেই দিন রাতে মুড়ি পার্টি করেছিলাম। আসলে মেসে যদি মরি পার্টি করা যায় তাহলে বেশ ভালোই লাগে। তারপরে আবারও লেখাপড়া করতে বসি এভাবেই সময় পার হতে থাকে । ঐদিন আমার বেশ ঘুম পাচ্ছিল তাই আমি রাত সাড়ে বারোটার দিকে বিছানায় শুয়ে পড়েছিলাম। আর আমার পাশের রুমে আমার দুইজন বন্ধু তখনও লেখাপড়া করতেছিল। তারপরে আরেকজন বন্ধু শুয়ে পড়ছিল রাত একটার দিকে। আরেকজন বন্ধু বেশ রাত পর্যন্ত লেখাপড়া করতে ছিল। হঠাৎ করে রাতে আমি এক সময় উঠে দেখি বন্ধু নিচে শুয়ে শুয়ে কান্না করছে। তখন আমি ঘুমের ঘরে আনমনা হয়ে তার গায়ের সাথে ধাক্কা মেরেছিলাম। তারপর ঐ রাতে আমিও একটু ভয় পেয়ে গিয়েছিলাম এত রাতে কিসের সাথে ধাক্কা মারলাম এই ভেবে। তারপরে ঘরের মধ্যে বাল্ব জ্বালিয়ে দেখি বন্ধু নিচে শুয়ে আছে। তারপরে তার সাথে আমি কথা বলার চেষ্টা করি শুধুমাত্র পেটে হাত দিয়ে কান্না করছে কোন কথা বলছে না। আমি তখন বুঝতে পারলাম হয়তো রাতে মুড়ি খাওয়ার পরে গ্যাসের সমস্যা হয়েছে।

child-2166079_1280.jpg

Source

তারপর আমি আরো দুজনকে ডাক দিয়েছিলাম আমার পাশের রুম থেকে। তারপরে সবাই মিলে সেই বন্ধুকে ধরে পাশে সরকারি হাসপাতাল রয়েছে তাকে নিয়ে গেলাম। হাসপাতালে যাওয়ার পরে দেখি শুধুমাত্র একজন ডাক্তার আর একজন নার্স জরুরি বিভাগে বসে আছে। সেখানে নিয়ে যাওয়ার সাথে সাথে তাকে তিনটা ইনজেকশন করেছিল। ডাক্তার বলছিল কালকে সকাল বেলায় কিছু রিপোর্ট করাতে হবে। তারপর তার সাথে আমরা সেখানেই বেশ কিছুক্ষণ বসে ছিলাম। তারপর ডাক্তার আমাদেরকে বলল আপনারা এখন বাসায় গিয়ে ঘুমান সকালে আবার এসে রিপোর্টগুলো করায় নিয়ে যান। তারপরে আবারো আমরা সবাই মিলে মেসে চলে আসি। আমি সেই বন্ধুর সাথে সারারাত সেখানে বসে ছিলাম। সকালবেলায় তার বাড়িতে ফোন দিয়েছিলাম আমি এইসব ঘটনা খুলে বলার পরে তার ভাই এসেছিল। তারপরে ডাক্তারের কাছ নিয়ে গিয়ে সব কিছু রিপোর্ট পরীক্ষা করায়। আসলে সেই রাতে কোন ঘুম হয়েছিল না বেশ কষ্ট করে রাত পার করেছিলাম। আজকে সকাল বেলায় সেই বন্ধু আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। এখন সবকিছু ঠিকঠাক আছে। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago (edited)

সুস্থতা আসলেই আল্লাহর দেয়া একটি বড় নেয়ামত। খারাপ লাগছে এই শুনে যে মামু তোমার বন্ধু অসুস্থ।আমার মনে হয় মুড়ি খাওয়ার ফলে তার শরীর খারাপ করেছে। দোয়া করি আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিক। ধন্যবাদ তোমার অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন মামা আসলে মুড়ি খাওয়ার কারণে অসুস্থ হয়েছিল। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

বন্ধুর প্রতি দায়িত্ব বেশ ভালভাবে পালন করেছেন।বর্তমানে এতটা কেউ করে না। সেদিন যদি সময় মত হাসপাতালে না নিয়ে যেতেন তাইলে বড় ধরনের সমস্যা হতে পারত৷ যাই হোক অবশেষে আপনার বন্ধু সুস্থ হয়ে উঠেছে এটাই বড় কথা।টিকে থাক আপনাদের বন্ধুত্ব এই দোয়া করি।

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করে উৎসাহ প্রদান করার জন্য।

 3 years ago 

সত্যি কথা বলতে কি মামা পাশের মানুষটা যদি অসুস্থ থাকে নিজের চোখে কখনোই ঘুম আসে না, কারণ তার প্রতি অন্যরকম একটি সুসম্পর্ক এবং মনের টান। দোয়া করি তোমার এই বন্ধু যেন দ্রুত সুস্থ হয়ে যায় আগের মত স্বাভাবিক অবস্থায় তোমাদের সাথে হাসিখুশি মন নিয়ে চলতে পারে।

 3 years ago 

ঠিক বলেছেন মামা আপনি পাশে যদি একটা মানুষ অসুস্থ থাকে আসলেই নিজের চোখে কখনো ঘুম আসে না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63931.39
ETH 1857.32
USDT 1.00
SBD 0.39