ঐতিহাসিক গাদন খেলা দেখার কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৬-০৩-২০২৩)

IMG_20221013_165946.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ঐতিহাসিক গাদন খেলা দেখার কিছু মুহূর্ত। গত দুইদিন ধরে খুবই অসুস্থ তাই কাজেও ভালোভাবে মন দিতে পারছি না। তাও নিজের ধারাবিগত বজায় রাখার চেষ্টা করছি। গত দুইদিন কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছি। কারণ বিছানা ছেড়ে উঠলে মাথা ঘুরছে। সকাল বেলায় ঘুম থেকে উঠেছিলাম বেলা ৯ঃ০০ টার দিকে। তারপরে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে আবারো বিছানায় শুয়ে পড়ি। তারপরে ভাবলাম গত ১৩ তারিখ থেকে কলেজে প্রি টেস্ট পরীক্ষা রয়েছে। না পড়লে কেমন করে হবে তাই একটু পড়তে বসলাম। কিছুক্ষণ পড়া শেষ করে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। তারপরে কিছু কমেন্ট করেছিলাম। তারপরে একটু আড্ডা দিয়ে ভালো লাগছিল না এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে পড়তে বসেছিলাম। তারপরে সন্ধ্যার দিকে ভাবলাম একটা পোস্ট করা দরকার। তবে চলুন পোস্টের বিষয় নিয়ে শেয়ার করা যাক.......

IMG_20221013_170032.jpg

প্রথমে আপনাদেরকে বলি এই খেলা অনেক দিন আগের খেলা। পোস্ট খুঁজে না পেয়ে ছবিগুলো থাকা সত্ত্বে পোস্ট শেয়ার করতে চলে আসলাম। খেলাটি হয়েছিল শহড়াবাড়িয়া নামে গ্রামে। তখন আমি জুগীরগোফা গ্রামে থাকতাম। আমি এবং মুস্তাফিজুর মামা প্রায় দিনে খেলা দেখতে আসতাম। খেলার শুরুতেই প্লেয়ারদের সাথে নিয়ে আয়োজক কমিটি কিছু কথা বলতো তখন আমি একটি ছবি তুলে রেখে ছিলাম আপনাদের মাঝে শেয়ার করবো বলে।

IMG_20221013_170002.jpg

IMG_20221013_170004.jpg

খেলার শুরুতেই রেফারি মহোদয় প্লেয়ারদেরকে অনেক সুন্দর কথাবাত্রা বলেছিল। বলেছিল দাগে যদি সামান্য পরিমাণ পা থেকেও কেউ কারোকে মারি দাও তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। আসলে যখন আমি ছবি তুলে ছিলাম তখন কথাগুলো শুনতে পাচ্ছিলাম। বলতে ভুলে গেছি একদিকে অংশগ্রহণ করছে কোদালকাঠিয়া টাইগার ক্লাব। আপত্তিক অংশগ্রহণ করছে জোড়পুকুরিয়া ডন ক্লাব। আসলে দুটি দলের নাম কিন্তু অনেক ভাল ছিল।

IMG_20221013_170417.jpg

এবার আপনারা দেখতে পারছেন প্রথমেই টসে জিতে পাড় ঠেকানোর জন্য দাঁড়িয়ে পড়েছে জোড়পুকুরিয়ার ডন ক্লাব। দুইজন অনেক সুন্দর ভাবে লবণ ঘর ও গাদন ঘরে দাঁড়িয়ে রয়েছে। আসলে দুজনের মধ্যে চোখে চোখে অনেক সুন্দর আলাপ হচ্ছিল। দেখতে পাচ্ছেন রেফারি মহোদয় বাসি মুখে নিয়ে খেলা শুরু করার জন্য বারবার অনুরোধ জানাচ্ছে।

IMG_20221013_170411.jpg

এবার আপনারা দেখতে পারছেন কোদালকাটিয়া টাইগার ক্লাব এর প্লেয়াররা অনেক সুন্দর ভাবে সবাই সবার গলায় হাত দিয়ে গোল হয়ে গাদন ঘরের মধ্যে দাঁড়িয়ে আলোচনা করছে। তখন আমি অনেক সুন্দর ভাবে ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে খেলার ফলাফল টাইবেকারের মাধ্যমে সমাপ্ত করা হয়েছিল। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে সকলে আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
💞আমার নিজের পরিচয়💞


IMG-20220817-WA0000.jpg

আমি কিবরিয়া ব্লগ। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমান একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

এই রকমের খেলা গুলো ছোটবেলায় প্রচুর পরিমাণে খেলতাম আমরা কিন্তু এখন তো এরকম খেলা গুলো গ্রাম বাংলায় একেবারে দেখাই যায় না। গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী খেলা গুলো এখন বিলুপ্তের পথে। খুবই কম জায়গায় খেলা গুলো দেখা যায়। অনেকদিন পরে এই খেলাটির সম্পর্কে পড়লাম এবং দেখলাম আপনার পোস্টের মাধ্যমে দেখে ভালো লাগলো।আপনার মুহূর্তটি তাহলে বেশ ভালোই কেটেছে যেহেতু গ্রাম বাংলার বেশ ভালোই ঐতিহ্যবাহী খেলা ছিল এটি।

 3 years ago 

ঠিক বলেছেন আপু এখন আর গ্রাম বাংলায়ও খুব একটা দেখা যায় না এই খেলা।

 3 years ago 

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা এখন বিলুপ্তির পথে। সময়ের সাথে সাথে মানুষ ব্যস্ত হয়ে পড়ছে। যাই হোক এই ভিন্ন ধরনের খেলার আয়োজন দেখে ভালো লাগলো ভাইয়া। মনে হচ্ছে অনেক লোক একত্রিত হয়েছিল। সবাই মিলে খেলার আনন্দ উদযাপন করার মজাই আলাদা। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা এখন বিলুপ্তের দিকে।

 3 years ago 

বর্তমান সময়ে এই ধরনের ঐতিহ্যবাহী খেলা গুলো গ্রাম পর্যায়ে থেকে হারিয়ে গিয়েছে। তারপরও অনেকদিন পরে যখন খেলাটি আমাদের পাশের গ্রামে আয়োজিত হয়েছিল আমিও দেখতে গিয়েছিলাম। বিলুপ্তপ্রায় এই খেলাটি দেখে অনেক ভালো লাগছিল।

 3 years ago 

ঠিক বলেছেন মামা খেলাটি দেখে আসলেই অনেক ভালো লেগেছিল।

 3 years ago 

ঐতিহাসিক গাদন খেলার বেশ ভালোই আয়োজন হয়েছিল দেখছি। অনেক দর্শক এসে ভিড় করেছে গাদন খেলা দেখার জন্য। তবে ভাই আমি গাদন খেলা, ঠিক কেমন খেলা বুঝতে পারলাম না। কোন খেলার নাম গাদন, তাই এই প্রথম শুনলাম। তবে লোকজনের সমাগম দেখে মনে হচ্ছে খেলাটি বেশ জনপ্রিয়। ঐতিহাসিক গাদন খেলা দেখার কিছু মুহূর্ত সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

বাংলাদেশের জনপ্রিয় একটা খেলা ভাই আপনি বলছেন আজকে নাম প্রথম শুনলেন।

 3 years ago 

ছোটবেলায় এসব খেলা অনেক দেখেছি গ্রামের বিভিন্ন জায়গায় এই ধরনের খেলার আয়োজন করা হতো। যেটা এখন বিলুপ্তির পথে বা দারুন মুহূর্ত কাটিয়েছেন তাহলে অনেক ভালো লাগলো দেখে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি আসলেই এই খেলাটা এখন বিলুপ্তের দিকে।

 3 years ago 

একসময় এই খেলা ছিলো গ্রামীণ জনগোষ্ঠী ও খেটে খাওয়া মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। কিন্তু কালের আবর্তে খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে। আগে ছোটবেলা দেখতাম গ্রামে প্রায়ই এই খেলার আয়োজন করা হতো,কিন্তু এখন আর হয়ন না বললেই চলে।ভাইয়া আপনার পোস্টের মাধ্যমে পুরোনো দিনের খেলার মুহূর্ত গুলো দেখতে পেলাম যা খুবই ভালো লাগলো।সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি খেটে খাওয়া মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল এই গাদন খেলা। আমার দাদা কিছুদিন আগে আমার সাথে এই গাদন খেলা নিয়ে গল্প করেছিলাম।

এটা আবার কি ধরনের খেলা। দেখা তো দূরের কথা নামও শুনিনি কোনদিন। তবে দেখে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং খেলা হবে।

আসলে এই সময়টাতে সবারই কমবেশি শরীর খারাপ হচ্ছে সুতরাং একটু সাবধানতা অবলম্বন করতে হবে সবাইকে। আর যেহেতু আপনার পরীক্ষা সামনে সে ক্ষেত্রে তো আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64114.13
ETH 1842.38
USDT 1.00
SBD 0.38