গান // সালাম সালাম হাজার সালাম
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৬-০৮-২০২৩)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, সালাম সালাম হাজার সালাম, একটি গান। আসলে এটি দেশাত্মবোধক একটি গান। এই গানটি আমি জীবনে অনেকবার গিয়েছি স্কুলে থাকাকালীন। আসলে আজকে সকালবেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছিলাম। সকালে ভোর বেলার দিকে একটি পোস্ট করছিলাম। তারপরে আমি দাদাকে সাথে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। দাদা গতকাল রাতে স্টক করেছে, সবাই আমার দাদার জন্য দোয়া করবেন। তারপরে আমি দাদাকে হাসপাতালে রেখে বাড়িতে চলে আসি সেখানে আরো অনেকে আছে। বাড়িতে এসে পৌঁছাতে প্রায় একটা বেজে যায়। গোসল করে খাওয়া-দাওয়া শেষ করে অল্প একটু আপনাদের মাঝে যুক্ত হয়েছিলাম। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ভাবলাম আজকে একটা পোস্ট করতে হবে। তাই চলে আসলাম আপনাদের মাঝে আবারও বাংলাদেশের জনপ্রিয় একটি গান শেয়ার করার জন্য। তবে চলুন নিচের ধাপে ধাপে শেয়ার করা যাক......
সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।
সালাম সালাম হাজার সালাম
মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাদের বিজয় মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।
সালাম সালাম হাজার সালাম
ভাইয়ের বুকের রক্তে আজিকে
রক্ত মশাল জ্বলে দিকে দিকে
সংগ্রামী আজ মহাজনতা
কন্ঠে তাদের নব বারতা
শহীদ ভাইয়ের স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।
সালাম সালাম হাজার সালাম
বাংলাদেশের লাখো বাঙালি
জয়ের নেশায় দিলো রক্ত ঢালী
আলোর দেওয়ালি ঘরে ঘরে জলে
ঘুচিয়ে এমনের আঁধার কালি
শহীদ স্মৃতির মরনে,
আমার হৃদয়ে রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।
সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।
সালাম সালাম হাজার সালাম।
| গান | সালাম সালাম হাজার সালাম |
|---|---|
| সুরকার | আব্দুল জব্বার |
| গীতিকার | ফজলে খোদা |
Source
আসলে আমি প্রায় দুই থেকে তিন বছর কোন গান গাইনি। এর আগে যখন স্কুলে পড়তাম প্রায় দিনে স্কুলের অনুষ্ঠানে গান গাওয়া হত। তারপরে হঠাৎ দেখি কিছু মানুষ এখানে নিজের গাওয়া গান শেয়ার করে। তারপরে আমিও একদিন ভাবলাম আমিও প্রত্যেক সপ্তাহে একটি করে গান শেয়ার করব। সেখান থেকেই আমি মূলত স্টিমেটে গান গাওয়া শুরু করেছি। সালাম সালাম হাজার সালাম। এই গানটি দেশাত্মবোধক একটি গান। বাংলাদেশের বেশ জনপ্রিয় একটি গান। যদি গানের কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
| ক্যাটাগরি | গান |
|---|---|
| ডিভাইস | oppo F21s pro |
| গান কভার তৈরি | @kibreay001 |
| লোকেশন | গাংনী , মেহেরপুর |
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/GKibreay/status/1691792913968292011?s=20
দেশাত্মবোধক গান গুলো শুনতে ভীষণ ভালো লাগে। সালাম সালাম হাজার সালাম গানটি কে চমৎকার ভাবে কভার করেছেন। আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
গানটি আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে বেশ খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
খুব সুন্দর একটি জনপ্রিয় দেশাত্মবোধক গান কাভার করেছেন আপনি। দেশাত্মবোধক গানগুলো শুনতে আমার কাছে খুব ভালো লাগে। আপনার কন্ঠে এই গানটি শুনেও আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু আপনি দেশাত্মবোধক গান শুনতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
শহীদদের স্মরণে গাওয়া গানটি শুনে অনেক ভালো লাগলো ভাই । এসব গানের সাথে ইমোশন জড়িয়ে থাকে, শুনলে ভিতর থেকে শ্রদ্ধাবোধ চলে আসে স্বাধীনতার জন্য লড়াইকারী মানুষদের প্রতি।দেশাত্মবোধক এমন গান শুনতে সত্যিই অনেক ভালো লাগে। আপনি এই গানটি বেশ দারুন ভাবে গেয়েছেন।
ভাই গানটি আমি গিয়েছিলাম মূলত ১৫ আগস্টকে কেন্দ্র করে শহীদদের স্মরণ করে মূলত গানটি গেয়ে ছিলাম। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
এই গানটি আমাদের সকলের প্রিয় একটি গান। আপনার কণ্ঠে গানটি শুনে বেশ ভালো লেগেছে ভাইয়া।এভাবে এগিয়ে যান।আপনার জন্য শুভকামনা রইল।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু আপনি এই গানটি আমাদের বাঙালি জাতির জন্য অনেক প্রিয় একটি গান। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
দেশাত্মবোধক গান গুলো খুবই ভালো লাগে। অনেকদিন পর একটি দেশাত্মবোধক গান শুনলাম আপনার কন্ঠে শুনতে বেশ ভালো লেগেছে। এইদেশাত্মবোধক গানটি এক সময় অনেক বেশি গাওয়া হতো। আজকে আপনার কন্ঠ শুনতে বেশ ভালই লেগেছে। অনেক ধন্যবাদ দেশাত্মবোধক গানটি কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু আপনি দেশাত্মবোধক গান আসলে অনেক ভালো লাগে। আমার কন্ঠের গান আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে বেশ খুশি হলে আমাকে। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
মুক্তিযুদ্ধভিত্তিক এই গানটি আমার অনেক প্রিয়। এই গানটি শোনার সময় নিজের মধ্যে দেশ প্রেম জাগ্রত হয়।এই গানটি শুনলে শহীদদের কথা মনে পড়ে যায়। এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ইচ্ছে হয়।মুক্তিযুদ্ধভিত্তিক এই ঐতিহাসিক গানটি আজকে আপনাদের গলায় শুনতে পেয়ে খুবই ভালো লাগছে। অনেক সুন্দর ভাবে গানটি কাভার করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন।
ঠিক বলেছেন ভাই আপনি আসলে এই গানটি শোনার সময় নিজের দেশপ্রেমের প্রতি মন মজবুত হয় এবং জাগ্রত হয়। ধন্যবাদ আপনার গঠনমূলক মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।
সালাম সালাম হাজার সালাম গানটা একটা সময় অনেক শুনতাম। খুবই সুন্দর ও খুব প্রিয় একটি গান। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দেশ প্রেম জাগ্রত করে হৃদয়ে এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন সবসময় ফ্যামিলির সবাইকে নিয়ে এই কামনা করি।
ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
মামা বেশ সুন্দর গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করেছ। এই গান যেন আমাদের প্রানের সাথে মিশে রয়েছে মিশে রয়েছে আমাদের রক্তের সাথে। বেশ ভালো লাগে যদি কখনো কাউকে এই গানটা গাইতে দেখি বা শুনি।
ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
এই গানটি খুব জনপ্রিয় এবং হৃদয়ে নাড়া দেওয়ার মতো একটি গান।গানটি আপনার এই মিষ্টি গলায় খুব সুন্দর ভাবে কাভার করেছেন ভাই। এই গানটি আপনার গলায় শুনতে পেয়ে খুব বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায় ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করি।