হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৯-০২-২০২৩)

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি
@kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি লেখাপড়ার উদ্দেশ্যে মেসে আসলাম জীবনে প্রথমবার। মাধ্যমিক লেভেল শেষ করার পর এখন আমি উচ্চ মাধ্যমিক লেভেলে পদার্পণ করেছি। মাধ্যমিক লেভেলে আমি পড়াশোনা করেছি জুগীরগোফা মাধ্যমিক বিদ্যালয় থেকে। আসলে তখনও আমি আমার নিজের বাড়ি থেকে নানি বাড়িতে বশি থাকতাম। কিন্তু এখন আমি উচ্চ মাধ্যমিক লেখাপড়া করার জন্য কুষ্টিয়া শহরে এসেছি। আমি ভর্তি হয়েছি মূলত কুষ্টিয়া সিটি কলেজে। এজন্য আমি কুষ্টিয়া ছাত্র বাশে থাকি। আমাদের গ্রামের বাড়ি থেকে এখন আমি প্রায় ৪০ কিলোমিটার দূরে রয়েছি কুষ্টিয়া শহরে। আমি অনেক আগেই ভেবে রেখেছিলাম আমি উচ্চ মাধ্যমিক লেভেল পড়াশোনা করার জন্য যেখানেই হোক বাইরে যেতেই হবে। তবে চলুন নিচে বিস্তারিত আলোচনা করা যাক......

মূলত বাড়ি থেকে আমি মেসে এসেছিলাম গত মাসের ৩১ তারিখে। বাড়ি থেকে অনেক জিনিস কেনাকাটা করে মেসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখানে ছিল একটি ব্যাগ একটি কম্বল ও কিছু বই খাতা আরও আনুষাঙ্গিক জিনিস যা কিছু লাগে। বাড়ি থেকে বের হয়েছিলাম বেলা ১১ টার দিকে। তারপরে কুষ্টিয়া শহরে আসতে প্রায় একটা বেজে যায় । তারপরে নিজের রুমে নিজের জিনিসপত্রগুলো রেখে একটি ছবি তুলেছিলাম ভেবেছিলাম স্টিমেটে পোস্ট করা যাবে। আপনার ওপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন।

আগে কিছু বড় ভাই থাকতো রুমে তাদের একটি টেবিল ছিল এবং টেবিলের উপরে আমি আমার একটি ব্যাগ রেখেছিলাম সবকিছু ছবি তুলে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আসার ১৫ মিনিট পরে রেস্ট নিয়ে রুম গোছানো শুরু করলাম। কিছুক্ষণ পরে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম দুইটা তোষক কেনার উদ্দেশ্যে এবং মেসের বাল্ব যা কিছু লাগে আনুষঙ্গিক জিনিস কেনার জন্য চলে গেলাম বাজারে। বাজার থেকে ফিরে এসে রুমে কিছুক্ষণ রেস্ট নিলাম।

এবার আপনারা দেখতে পারছেন রুমের মধ্যে আমি অনেক সুন্দর ভাবে দুইটা তোষক পেড়ে বিছানাপাড়া শুরু করে দিয়েছি। আমার মাথার উপরে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন দুইটা হ্যাকার টাঙ্গানো রয়েছে। তারপরে আমি হ্যাকারগুলোতে অনেক জামা কাপড় টানাই। দুটো বিছানায় আমি নিজে হাতে পেড়েছিলাম আসলেই ঘর গোছাতে আমার নিজের কাছে অনেক ভালো লাগে। আমার রুমমেট হচ্ছে আমার ফুফাত ভাই। আমরা দুজন একই ইয়ারের স্টুডেন্ট। তখন আমার ফুফাতো ভাই অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলে দিয়েছিল আমাকে।

প্রথম দিনে রাতে আমাদের মেসের মিল দিয়েছিল। আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। অল্প কিছু ভাত আলু টমেটো ও শাক দিয়ে একসাথে রান্না করা তরকারি ও পেঁপে ভর্তা। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল পেঁপে ভর্তা। যখন আমরা প্রথমে মিল নিয়ে আসে। তখন আমার নিজের কাছে মনে হয়েছিল আমি কাল সকালে নিজ থেকে চলে যাব এই খাবার খাওয়া আমার দ্বারে সম্ভব না। কিন্তু আজ প্রায় নয় দিন হয়ে গেল মানিয়ে নিয়েছে আস্তে আস্তে। বড়দের মুখে কথা শুনেছি কষ্ট না করলে কেষ্ট মেলে না।
রাতে আমরা দুই ভাই যখন খাওয়া-দাওয়া শুরু করি তখন নিজেদের কাছে অনেক ভালো লাগছিল বাড়ি থেকে আজ অনেক দূরে। আমার ফুফাতো ভাই খাবার মুখে দিচ্ছে আর হাসছে কেননা এমন খাবার আমরা দুজন কখনোই খাইনি।

সবার শেষে যখন রাত নয়টা বাজলো তখন আমরা ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। মূলত মেসে আমি আমার ল্যাপটপ নিয়ে এসেছি। তখন ল্যাপটপে একটি গান শুনছিলাম ও দুই ভাই শুয়ে ফোন টিপছিলাম। তখন মনে হল একটি সেলফি তুলি রাতের। আসলে সেলফিতে দেখে ল্যাপটপের কিছু অংশ চলে এসেছে তাই ভাবলাম সব মিলিয়ে ভালোই হলো। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে । আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন সকলের জন্য শুভকামনা রইল।
🤝আমার নিজের পরিচয়🤝
আমি কিবরিয়া ব্লগ। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমান একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি।সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )



VOTE @bangla.witness as witness

OR
SET @rme as your proxy

হ্যাকার নাম শুনে তো প্রথমে ভয় পেয়েছিলাম। আসলে এটার নাম হ্যাঙ্গার। যাইহোক হ্যাকার কে ভালোভাবেই ঝুলিয়ে রেখেছেন 😅। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পদার্পণ করেছেন তাই তো নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন। মেস লাইভ ভালো কাটুক এবং ভালোভাবে পড়াশোনা করুন এই প্রত্যাশাই করি।
ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
লেখাপড়া করতে চীন দেশে হলেও যেতে হবে। আপনি বাড়ি থেকে ৪০ কিলোমিটার দূরে চলে এসেছেন যেহেতু এটা আমাদের জেলা শহরে আছেন। খুব ভালোভাবে মনোযোগ দিয়ে লেখাপড়া করেন নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করুন সেই প্রত্যাশাই করি।
ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার মতামতের মাধ্যমে গাইডলাইন দেওয়ার জন্য।
আসলে মেসে যেয়ে লেখাপড়া করা যেমন আনন্দ আছে তেমনি একটু সমস্যাও আছে।বাসায় থেকে লেখাপড়া করা আর বাইরে যেয়ে লেখাপড়া করার মধ্যেই অনেক তফৎ আছে।আপনার জন্য অনেক শুভকামনা রইল আপনি যেন আপনার উদ্দেশ্য সফল করতে পারেন।ভালোভাবে পড়ালেখা করেন ভবিষ্যৎ জীবনে সফল হোন।
ঠিক বলেছেন আপু আপনি বাইরে গিয়ে লেখাপড়া করার অনেক তফাত আছে। ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।