স্পোর্টস পোস্ট // এস্টোন ভিলা বনাম এভারটনের দুর্দান্ত এক ফুটবল ম্যাচ

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২১-০৮-২০২৩)

Screenshot_2023-08-20-21-03-54-43_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট দিয়ে নেওয়া হয়েছে
Credit // Sportszfy tv Live

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এস্টোন ভিলা বনাম এভারটনের দুর্দান্ত এক ফুটবল ম্যাচ । আসলে খেলাটি গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে শুরু হয়েছিল। তখন আমি মাত্র পড়তে বসেছিলাম। দেখি হঠাৎ করে আমার মোবাইলে এসএমএস আসলো। তারপরে আমি মোবাইল হাতে নিয়ে টিভি চ্যানেলের মধ্যে ঢুকে খেলা দেখা শুরু করলাম। তারপরে ভাবলাম খেলাটা যখন দেখব তাহলে কিছুই স্ক্রিনশট মেরে রাখা যাক আপনাদের মাঝে পোস্ট করা যাবে। তাই আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি এখনো প্রাইভেটের সময় হয়নি। তাই ভাবলাম পোস্ট শেয়ার করেই প্রাইভেটে যাবো। বিছানায় শুয়ে পোস্ট লেখা শুরু করে দিলাম আপনাদের মাঝে। তবে চলুন আজকের পোস্ট নিচে শেয়ার করা যাক........

Screenshot_2023-08-20-19-25-50-16_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট দিয়ে নেওয়া হয়েছে
Credit // Sportszfy tv Live

আমি যখন খেলা দেখার জন্য মোবাইল হাতে নিয়ে চ্যানেলের মধ্যে প্রবেশ করেছিলাম তখন দেখি এস্টোন ভিলা এক গোল দিয়েছে। আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন বল যখন গোলের মধ্যে আমি তখন অনেক সুন্দরভাবে একটি স্ক্রিনশট মেরে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে এই খেলাটি দেখার উদ্দেশ্য হচ্ছে এমিলিয়ানোমার্টিনেজ খেলছিল তাই। আসলে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতানোর বড় ভূমিকা রেখেছিল এই গোলকিপার। আমার কাছে বেশ ভালো লাগে এমিলিয়ানোমার্টিনেজ এর খেলা দেখতে।

Screenshot_2023-08-20-19-26-13-89_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

Screenshot_2023-08-20-19-25-56-12_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট দিয়ে নেওয়া হয়েছে
Credit // Sportszfy tv Live

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এস্টোন ভিলা তার কিছুক্ষণ পরে আবার একটি পেনাল্টি পেয়েছিল। যখন পেনাল্টি কিক মারছিল তখন আমি অনেক সুন্দর ভাবে একটি স্ক্রিনশট মেরে আপনাদের মাঝে শেয়ার করেছি। পেনাল্টিতে গোল দেওয়ার পরে ২-০ গোলে এগিয়ে যায় এস্টোন ভিলা । তখন প্লেয়াররা বেশ আনন্দ উপভোগ করছিল। সেই সময় আমি একটি স্ক্রিনশট মেরে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে দুই দল বেশ অ্যাটাকিং ফুটবল খেলা উপহার দিয়েছিল কিন্তু এভারটন এর প্লেয়াররা গোল করতে পারছিল না। আসলে খেলাটি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল।

Screenshot_2023-08-20-19-46-25-76_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

Screenshot_2023-08-20-19-27-58-08_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট দিয়ে নেওয়া হয়েছে
Credit // Sportszfy tv Live

দ্বিতীয় গোল শেষ হওয়ার পরে আমি যেই ফুটবল ম্যাচটি যেই প্লেয়ার জন্য দেখছিলাম সেই প্লেয়ারকে যখন মোবাইলের স্ক্রিনে দেখতে পেলাম তখন অনেক সুন্দর ভাবে একটি স্ক্রিনশট মেরে রেখেছিলাম। আসলে এমিলিয়ানোমার্টিনেজ আপনারা সবাই চেনেন। আসলে ইতিমধ্যেই বেশ পরিচিত হয়ে গিয়েছে। আমার কাছে বেশ ভালো লাগে তার বল সেভ গুলো দেখতে। তখন দর্শকও বেশ আনন্দ উপভোগ করছিল আপনার ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন।

Screenshot_2023-08-20-19-47-38-27_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট দিয়ে নেওয়া হয়েছে
Credit // Sportszfy tv Live

হাফ টাইম শেষ হওয়ার কিছুক্ষণ আগেই এভারটন বেশ ভালো একটি সুযোগ পেয়েছিল গোল করার জন্য। কিন্তু এমিলিয়ানমার্টিনেজ এসে সেই বলটিকে অনেক সুন্দর ভাবে সেভ দেয়। সেই সময় আমি অনেক সুন্দর ভাবে একটি স্ক্রিনশট মেরে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।

Screenshot_2023-08-20-20-04-17-59_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট দিয়ে নেওয়া হয়েছে
Credit // Sportszfy tv Live

হাফ টাইমের সময় খেলা যখন বন্ধ ছিল তখন ধারাভাষ্যকাররা কিছু কথা বলছিল সেগুলো দেখানো হচ্ছিল তখন আমি সেটি স্ক্রিনশট মেরে রেখে ছিলাম শেয়ার করব বলে। আসলে প্রথম থেকে খেলা দেখলে খেলাতে বেশ ভালো একটা মজা পাওয়া যায়। এবং পোস্ট লেখার জন্য বেশ সুবিধা হয়। সন্ধ্যার দিকে আমি ভাত খাচ্ছিলাম এবং খেলা দেখছিলাম বেশ ভালোই লাগছিল।

Screenshot_2023-08-20-20-14-47-69_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট দিয়ে নেওয়া হয়েছে
Credit // Sportszfy tv Live

হাফ টাইম পর আবারো যখন খেলা শুরু হল তখন দেখা শুরু করলাম আমিও। খেলা শুরু হওয়ার কয়েক মিনিট পরে একজন প্লেয়ারের পায়ের রগ টানা পড়ছিল একা একাই। আসলে পায়ের রগ যদি কোন প্লেয়ারে টানা পড়ে আসলে অনেক কষ্ট হয় আমি যেহেতু ফুটবল খেলেছি এটা বুঝি। তার কিছুক্ষণ পরে সেই প্লেয়ারকে মাঠ থেকে নামিয়ে দেয়া হলো পরবর্তীতে আরেকজন প্লেয়ারকে তোলা হলো।

Screenshot_2023-08-20-20-34-59-13_8cdfb1e2e6f50f99aa5843bf238da80a.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট দিয়ে নেওয়া হয়েছে
Credit // Sportszfy tv Live

এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আবারো গোলের সংখ্যা একটি বৃদ্ধি পেয়েছে। এই খেলা মোট ৪-০ গোলে সমাপ্ত হয়েছিল। আসলে খেলাটি শেষ পর্যন্ত দেখতে আমার কাছে বেশ ভালই লাগছিল। আবার খেলা দেখতে দেখতে রবিবারের আড্ডায় যুক্ত হয়েছিলাম। সময়টা বেশ ভালোভাবে কাটিয়েছিলাম। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আপনাদের সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

আসলে ইংলিশ প্রিমিয়ার লীগের খেলা গুলো দেখতে ভীষণ ভালো লাগে। এদের খেলা গুলো লংপাচে খেলে। এস্টোন ভেলা এবং এভারটনের এক দুর্দান্ত ম্যাচ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। যদিও খেলাটিতে এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে। তারপরও খেলাটা বেশ জমেছে। খেলায় এভারটন তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি যদিও হাফ টাইম শেষে একটা সুযোগ তৈরি করছিল কিন্তু আর গোলকি মার্টিনেজ খুব ভালোভাবে সেভ করেছিল। ফুটবল খেলার মধ্যে কিছু কিছু সময় অপ্রীতিকর ঘটনা ঘটে যায় প্লেয়ারদের। কারণ এই ফুটবল খেলা হল আক্রমণাত্মক খেলা। কখনো প্লেয়ারদের রগ টানা পড়ে কখনো ক্লাবে বড় দুর্ঘটনা ঘটে থাকে। আপনি খুব ভালো খেলা উপভোগ করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে পোস্টটি পড়ে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

এস্টোন ভিলা বনাম এভারটনের দুর্দান্ত এক ফুটবল ম্যাচ টা আমিও দেখছিলাম। বেশ ভালই লাগছিল খেলাটি দেখতে। এস্টোন ভিলা প্লানটিতে যখন কিক মেরে একটা গোল দিল সেই মুহূর্তটা দুর্দান্ত ছিল। আসলে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা গুলো দেখে ভীষণ ভালো লাগে। এরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করে আমাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64679.36
ETH 1865.92
USDT 1.00
SBD 0.38