সবাইকে ঈদুল আজহায় শুভেচ্ছা ঈদ মোবারক

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (৩০-০৬-২০২৩)

IMG_20230630_194115.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সবাইকে ঈদুল আজহায় শুভেচ্ছা ঈদ মোবারক। ব্যস্ততার কারণে গতকালকে পোস্ট করে উঠতে পারেন। আজকেও সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছিলাম। সকালে ঘুম থেকে উঠে ঢাকা থেকে কিছু গরু ফিরে বাড়িতে নিয়ে আসা হয়েছে সেগুলো বাড়িতে নিয়ে এসেছিলাম। তারপরে সকালে খাওয়া দাওয়া শেষ করে আকিকার জন্য পাঁচটা ছাগল জবাই করেছিলাম। তারপরে সবার শেষে সেগুলো ভাগ বন্টন করে বাড়িতে এসে গোসল শেষ করে নামাজ আদায় করতে গিয়েছিলাম। তারপরে বিকেলে আজকে গ্রামে ফুটবল খেলা ছিল সেখানে অংশগ্রহণ করেছিলাম। গোসল শেষ করে এইমাত্র বাড়িতে প্রবেশ করলাম। এত ব্যস্ততার মাঝে চেষ্টা করছি আপনাদের সাথে যুক্ত থাকার। তবে চলুন আজকের পোস্ট শেয়ার করা যাক......

IMG_20230629_084857.jpg

প্রথমে আপনারে দেখতে পারছেন আমি আমাদের পাড়ার কয়েকজন ছেলেকে সাথে নিয়ে একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছে। আসলে ছবিটি তোলা হয়েছিল ঈদের নামাজ শেষ করে। আসলে ঈদ খুবই ব্যস্ততার মাঝে কেটেছে এবার। আব্বুর সব প্রায় ঢাকা থেকে বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে। এখানে আমার একজন বন্ধু রয়েছে আসলে আমার সাথে প্রায় সব সময় থাকে। আমাদের ঈদগাহ ময়দান কিছুদিন আগে থেকে মেরামতের কাজ শুরু হয়েছে। এখনো নিচে ঈদগাহ ময়দানের কাজ করা হয়নি আশা করি সামনে বছর কাজগুলো সম্পন্ন হবে। আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন।

IMG_20230629_084953.jpg

আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ঈদের নামাজ শেষে আমি অনেক সুন্দর ভাবে আমার দাদার ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছে। আসলে আমার দাদা অনেক বয়স্ক মানুষ তাও চেষ্টা করে নামাজ আদায় করার জন্য। দাদাকে সাথে করে আমিও ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে গিয়েছিলাম। আসলে আমার দাদা খুবই মজার একটি মানুষ সব সময় হাসিখুশি থাকে। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে অনেকদিন হায়াত দারাজ করে।

IMG_20230629_084930.jpg

আপনারা উপর ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার বন্ধু মোঃ খালিদ হাসান রনি। আসলে আমরা দুজন সব সময় মেসে একসাথে থাকি এবং একই সাথে বেড়িয়ে বেড়ায়। দুজনের বাড়ি করে একই জায়গায় দুজনে একসাথে লেখাপড়া করি। তাই বাড়িতে আসলে প্রায় সময় দুইজন একই সাথে ঘোরাফেরা করি। আসলে আজকে বন্ধুর সাথে কথা হলো পরশুদিন মেসেজ চলে যেতে হবে। নামাজ শেষ করে এসে কোরবানি জবাই করে দুজনে প্রায় বেশ ব্যস্ত সময় পার করছিলাম ঈদের দিন।

IMG_20230628_141531.jpg

এবার আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার ছোট ভাইয়ের ছবি। ঈদের দিন নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে অনেক আনন্দে মেতে উঠেছিল। পাঞ্জাবিতে আমি আমার ছোট ভাইয়ের গিফট করেছিলাম। পাঞ্জাবিতে আমার ছোট ভাই হাতে পাওয়ার পরে বেশ কিছুক্ষণ হেসেছিল সবে কে করে করে। বাড়িতে এসে যখন তার গায়ে আমি পরিয়ে দিয়েছিলাম তখন দেখতে বেশ ভালো লেগেছিল আমার কাছে। আসলে ছোট ছোট আনন্দ গুলো এভাবে উপভোগ করতে বেশ ভালোই লাগে।

IMG_20230629_085027.jpg

আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের পাড়ার বেশ কয়েকজন ছোট্ট ছেলে পেলেকে নিয়ে আমি আমাদের ঈদগাহ ময়দানের মিনারের সামনে আমি একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে নামাজ শেষে আমরা সবাই কোলাকুলি করেছিলাম। আশা করি পোস্টে আপনাদের সবার কাছে ভালো লাগবে। আপনাদের সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

আপনাকেও ঈদুল আযহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ভাইয়া। আপনার পোষ্টটি পড়ে বোঝাই যাচ্ছে আপনার ঈদের দিন খুব ভালো সময় কাটিয়েছেন । ঈদের পরে ছোট ছোট ছেলে পেলে দেরকে নিয়ে খুব সুন্দর সেলফি তুলেছেন।বেশ ভালো লেগেছে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে আপু আমি সব সময় ছোট ছেলেপেলেদের সাথে থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আসলে আমাদের এলাকার বড় ছেলে পেলে খুব একটা ভালো না এই কারণে।

 3 years ago 

প্রথমেই ভাইয়া আপনাকে জানাই ঈদ মোবারক ভাইয়া।ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাইয়া।একদম ভাইয়া ঈদের দিন টা সারাদিন ব্যস্ততার মধ্যে চলে গেছে। যাইহোক এরপর বিকালবেলা ফুটবল খেলায় অংশ গ্রহণ। ভালোই দিন কেটেছে আনন্দের সাথে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

আসলে ঈদের দিন বেশি ব্যস্ত সময় পার করছিলাম। কিন্তু ঈদের পরে বিকেল বেলায় ফুটবল খেলায় অংশগ্রহণ করে বেশ ভালো লেগেছিল।

 3 years ago 

ভাই আপনাকে ঈদুল আযহার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, ঈদ মোবারক। ঈদের দিন বেশ চমৎকার মুহূর্ত অতিবাহিত করেছেন। ব্যস্ততার মধ্যে ঈদের দিন মুহূর্তগুলো সুন্দরভাবে কাটিয়েছেন জেনে ভালো লাগলো। ঈদের দিনের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করা জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

মামা ঈদের দিনটা দেখছি খুব সুন্দর ভাবে উদযাপন করেছো আপনজনদের সাথে, খুবই ভালো লাগলো। তোমাকেও জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক! আশা করি প্রত্যেকটা পরিবারের এভাবেই ঈদের আনন্দ সর্বদা বিরাজমান থাকবে

 3 years ago 

ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64713.30
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39