জেনারেল রাইটিং // বৃষ্টির কারণে প্রাকটিক্যাল পরীক্ষা স্থগিত

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো.........
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৫-১০-২০২৩)

homework-2521144_1280.jpg

Source

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বৃষ্টির কারণে প্রাকটিক্যাল পরীক্ষা স্থগিত। আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি গতকালকের একটি ঘটনা। আসলে আজকে সকালবেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে লেখাপড়ার জন্য টেবিলে বসে ছিলাম। গতকাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। আমার এই জীবনে হয়তো আমি এত বড় লম্বা বৃষ্টি আগে কখনো দেখিনি। গতকাল আমাদের কলেজে ভূগোল প্রাকটিক্যাল পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ার জন্য আমাদের কলেজের প্রায় অনেক ছেলেমেয়েই কলেজে উপস্থিত হয়েছিল। কিন্তু অবশেষে জানতে পারি কলেজের পরীক্ষা আজকে স্থগিত করা হয়েছে। তবে চলুন আজকের পোস্টি নিচে বিস্তারিত শেয়ার করা যাক....


গতকাল সকাল বেলায় ঘুম থেকে উঠে খাওয়া-দাওয়া শেষ করে কলেজে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে মেস থেকে বের হয়েছিলাম ছাতা নিয়ে। আমার মেসে থেকে কলেজ অল্প কিছু দূরে তাই আমি একটা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রিক্সায় যাওয়ার পথে অল্প একটু ভিজে গিয়েছিলাম। তার কিছুক্ষণ পরে আমি কলেজের গেটে গিয়ে পৌঁছালাম। রিক্সাওয়ালাকে দশ টাকা ভাড়া দিয়ে আমি কলেজের মধ্যে প্রবেশ করলাম। তারপরে কলেজে গিয়ে দেখি আমাদের অনেক বন্ধুবান্ধব কলেজে এসেছে। প্রথম দিকে আমি ভেবেছিলাম হয়তো পরীক্ষা হবে। পরীক্ষার সময় ছিল সকাল ৯ টার দিকে। অবশেষে আমাদের একজন স্যার এসে আমাদের সবাইকে বলল আজকের পরীক্ষা দশটার দিকে নেওয়া হবে। তারপরে আমরা সেখানে সবাই বসে গল্প করছিলাম এবং অনেক আড্ডায় মেতে উঠেছিলাম। যেহেতু প্রাকটিক্যাল পরীক্ষা তাই কোন টেনশন ছিল না।


পরীক্ষা দেওয়ার জন্য প্রায় ৭০% ছেলে-মেয়ে উপস্থিত হয়েছিল। বাকি ৩০% বৃষ্টির কারণে পরীক্ষা দিতে আসতে পেরেছিল না। অবশেষে বেলা দশটার দিকে ভূগোল স্যার এসে আমাদের জানাই আজকের পরীক্ষা স্থগিত কবে হবে তোমাদের কলেজের গ্রুপে জানিয়ে দেওয়া হবে। সেই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল তাই আমরা সেখান থেকে কেউ বাড়িতে আসতে পারছিলাম না। এভাবেই প্রায় অনেক সময় আমরা কলেজেই বসে গল্প করতে থাকি। আমি যেহেতু ছাতা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তাই আমি কিছুক্ষণ পর ছাতা নিয়ে আবারো মেসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কলেজ থেকে মেসে ফেরার পথে আমি কলেজ থেকে হাঁটতে হাঁটতে এসেছিলাম। অবশেষে রাস্তার পাশ দিয়ে যখন একটি বাস গিয়েছিল রাস্তার পানি এসে পুরো আমার গায়ে পড়েছিল। আমার হাতে প্র্যাকটিক্যাল খাতা ছিল সব ভিজে গিয়েছিল এবং আমি নিজেও পুরো ভিজে গিয়েছিলাম। অবশেষে মেসে ফিরে প্রাকটিক্যাল খাতা ফ্যানের নিচে শুকাতে দিয়েছিলাম।


আসলে বাসটি যখন আমার পাশ দিয়ে গিয়েছিল সেখানে অনেক পানি ছিল। বাস অনেক আসতেই জেতেছিল তাও সেখান থেকে অনেক পানি এসে আমার গায়ে পড়ে। আসলে মনে মনে অনেক রাগ হচ্ছিল কিন্তু কিছু করার ছিল না। তারপরে মেসে ফিরে গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম এভাবেই দিনটা পুরো অতিবাহিত করেছিলাম। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 
 3 years ago 

বেশ কিছুদিন গরমের জন্য মানুষ দিশেহারা হয়ে পড়ে। হঠাৎ করেই আশ্বিন মাসের শেষের দিকে বৃষ্টির প্রমতা বেড়ে গেছে। প্রতিদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ভাগ্নে এই বৃষ্টির কারণে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা স্থগিত করেছে আসলে না করেই বা কি করবে প্রচুর বৃষ্টির কারণে অনেক ছাত্রছাত্রী হয়তোবা কলেজে আসতে পারছে না। প্র্যাকটিক্যালে খাতা ভিজে গেছে ছাতা নিয়ে যেতে কি হয়েছে? এগুলো একজন ভাল ছাত্রের গুণ প্রয়োজনে নিজেকে নিরাপদ রাখা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ মামা পোস্টি পড়ে এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

এই সময় এত বৃষ্টি আসলে ভালো লাগে না। তবে আমাদের এদিকে এত বৃষ্টি হচ্ছে না অল্প বৃষ্টি হচ্ছে। কিন্তু আপনাদের ওখানে বৃষ্টির অবস্থা খুবই খারাপ যা জানতে পারলাম। অবশেষে বৃষ্টির কারণে পরীক্ষা স্থগিত করল জানতে পেরে অনেক বেশি খারাপ লাগলো। যাক তবে বন্যা কেটে গেলে আবারও সঠিক সময় আপনাদেরকে ঘোষণা দিবেন পরীক্ষা নেওয়ার।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি আসলে আমাদের এদিকে বৃষ্টির পরিস্থিতি খুবই খারাপ। বৃষ্টির কারণে পরীক্ষা স্থগিত হয়েছে।

 3 years ago 

গত কয়দিন যাবত যেভাবে বৃষ্টি হলো তাতে অনেক সমস্যাই হয়ে গিয়েছে। যাইহোক প্র্যাক্টিকাল পরীক্ষা স্থগিত হয়ে গেল তাহলে তো আরো কয়েকদিন সময় পেয়ে গেলেন ভালোভাবে প্রস্তুতি নেবার জন্য। আশা করি পরবর্তী বারে আরো ভালো করে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেয়া যাবে। আর খাতা ভিজে গিয়েছে তাহলে ছাতা নিয়ে যেতে হতো।

 3 years ago 

ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63933.57
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38