ফটোগ্রাফি পোস্ট // কাশফুল ও সরিষা ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৮-০১-২০২৩)

IMG20230922161652.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কাশফুল ও সরিষা ফুলের ফটোগ্রাফি। আসলে গতকাল রাত থেকে এখন পর্যন্ত বেশ ব্যস্ত সময় পার করছি। গতকাল রাতে আমাদের বাড়ির পাশের আমার এক দাদা স্টক করে মারা গিয়েছে। সেখানে প্রায় অনেক রাত জেগে ছিলাম। আবারো সকাল ভোর বেলায় উঠে সেখানে অনেক কাজে ব্যস্ত ছিলাম। দাদার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছিল বেলা দশটার দিকে। সবগুলি এখন পর্যন্ত বেশ ব্যস্ত সময় পার করছি। বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে বাজারে গিয়েছিলাম চুল কাটানোর উদ্দেশ্যে। বাজার থেকে এসে গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে আবারো আপনাদের মাঝে বসে গেলাম পোস্ট শেয়ার করার জন্য। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক......

IMG20230922162010.jpg

IMG20230922162056.jpg

আপনার উপরের ছবি দেখে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কাশফুলের ছবি তুলে আপনাদের মাঝে অনেক সুন্দরভাবে শেয়ার করেছি। আমি কিছুদিন আগেও আপনাদের মাঝে কাশফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম। আসলে আমাদের গ্রামের কয়েক গ্রাম পরেই নদীর ধারে কাশফুল দেখা যেত। একদিন আমি এবং আমার চাচা দুজন মিলে কাশফুলের বাগান দেখতে গিয়েছিলাম নদীর ধারে। সেখান থেকে মূলত এই কাশফুলের ফটোগ্রাফি পোস্ট আমি আপনাদের মাঝে শেয়ার করতাম। আসলে শরৎকালে কাশফুলের ফটোগ্রাফি দেখতে প্রত্যেকটা মানুষের কাছে বেশ ভালো লাগে। প্রত্যেক মৌসুমে প্রত্যেক জিনিস মানুষের কাছে বেশ আকর্ষণীয়। আমরা দুজন যেদিন কাশফুল দেখতে গিয়েছিলাম সেদিন আকাশে একটু মেঘে চাপা ছিল কিন্তু তখন বৃষ্টি নেমেছিল না। বাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পরেই হালকা বৃষ্টি হয়েছিল। আমরা কাশফুল বাগানে গিয়ে পৌঁছানোর পরে বেশ সুন্দরভাবেই কাশফুলের বাগান পরিদর্শন করেছিলাম। আসলে সেখানের কাশফুল গুলো এতই বড় বড় ছিল যে আমাদের মাথা ছাড়া প্রায় দুই থেকে আড়াই হাত বড়। সব মিলিয়ে আমরা সেই দিন বেশ সুন্দর সময় উপভোগ করেছিলাম।

IMG20230922161743.jpg

IMG20230922161207.jpg

এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিছু কাশফুল ছেড়েছিলাম সে বাগান থেকে বাড়ি নিয়ে আসবো বলে। আসলে কাশফুল গুলো ছেড়েছিলাম বাইকের চাবি দিয়ে। তবে সেখানে একটি ছেলে আমাদের কাশফুল ছিঁড়তে অনেক সাহায্য করেছিল। পরে কাশফুল বাগানের সাথে আমি এবং আমার চাচা অনেক সুন্দর ভাবে কিছু ছবি উঠেছিলাম। বিকেল বেলায় সেখানে পাশে একটি দোকানে বড় বিক্রয় করছিল । সেখান থেকে বড়া কিনে নিয়ে আমরা কাশফুল বাগানের সামনে একটি ফিল্ড রয়েছে ফিল্ডের মাঝে বসে খেয়েছিলাম এবং সেদিন সুন্দর সময় উপভোগ করেছিলাম। আসলে ছবিগুলো দেখলে পুরোনো দিনের স্মৃতি সব সময় মাথা চাড়া দিয়ে ওঠে। আসলে সেই দিন গুলোর কথা ভাবলেই সত্যি বেশ ভালো লাগে। আসলে আমি বাড়িতে আসার পর যেখানে যাই আমরা দুই চাচা একই সাথে ঘুরে বেড়ায় বাইক নিয়ে।

IMG20240105170228.jpg

IMG20240105170213.jpg

IMG20240105170206.jpg

সবার শেষে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সরিষা ফুল বাগানের ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে আমাদের বাড়ির পাশে বিলের মধ্যে সরিষা বাগান রয়েছে। আমি কয়েকদিন আগে বিকেল বেলায় সেখানে গিয়েছিলাম আমার বড় ভাই বলেছিল কয়েকটি ছবি তুলে দিতে। তাই আমি বড় ভাইয়ের আবদারে সেখানে কয়েকটি ছবি তুলতে গিয়েছিলাম। বড় ভাই সরিষা বাগানের মধ্যে নেমে বেশ সুন্দর ভাবে দাঁড়িয়ে ছিল তখন আমি ছবিগুলো তুলেছিলাম। ছবিগুলো তোলার সময় বেশ সুন্দরভাবে কিছু স্টাইল শিখিয়ে দিয়েছিলাম বড় ভাইয়াকে। আসলে বাগানের পাশে গেলেই বেশ মনোমুগ্ধকর একটা সুভাষ ছড়িয়ে পড়ে চারিদিকে। সুভাষ যখন নাকে আসে বেশ ভালো লাগে। আশা করি আজকের পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।


পোস্ট এর বিবরণ
শ্রেণীকাশফুল ও সরিষা ফলের ফটোগ্রাফি
ক্যামেরাoppo f21s pro , 64mp
পোস্ট তৈরি@kibreay001
লোকেশনগাংনী,মেহেরপুর
W3Wlocationlocation
✨💞আমার নিজের পরিচয়💞✨


AirBrush_20231025182645.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

সরিষা ফুল এবং কাশফুল দুটোই আমার বেশ পছন্দের। আর সরিষা ফুলের বাগান এবং কাশফুল বাগানে সামনাসামনি ফুল গুলো দেখার মজাটাই আলাদা। আপনার সরিষা ফুলের বাগান এবং কাশফুলের বাগান দেখে আমারই যাওয়ার জন্য লোভ হচ্ছে। সাথে চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আপনি কাশফুল সামনাসামনি দেখার মজাটাই অনেক আলাদা। ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

বন্ধু তুমি আজকে আমাদের মাঝে শেয়ার করেছ কাশফুল এবং সরিষা ফুলের ফটোগ্রাফি। কাশফুলের চেয়েও সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ সরিষা ফুলগুলো সারা মাঠে যখন হলুদ রঙের ফুল ফোটে দেখতে যেন খুবই সুন্দর লাগে। ধন্যবাদঞ বন্ধু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছ বন্ধু সরিষা ফুল যখন মাঠে হলুদ রঙে ছেয়ে যায় দেখতে বেশ অসাধারণ লাগে।

 3 years ago 

শরৎ কবে শেষ হয়ে গেছে। শরৎ শেষ হওয়া শর্তে এই কাশফুল গুলো দেখলাম এটা বেশ ভালো লাগলো। এছাড়া সরিষা ফুল খুবই সুন্দর দেখাচ্ছে। সব মিলিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

আসলে ভিন্ন ঋতুতে ভিন্ন ধরনের সৌন্দর্য। শরৎকালের কাশবন দেখতে খুবই সুন্দর লাগে। আর শীতের সময় সরিষা ফুল। আল্লাহর কি অপরূপ সৃষ্টি ভিন্ন ঋতুতে ভিন্ন ধরনের সৌন্দর্য আমাদের দেখার সুযোগ করে দেয়। আপনার ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি বিভিন্ন ঋতুতে বিভিন্ন সৌন্দর্যের সাজে প্রকৃতি মেতে ওঠে।

 3 years ago 

সরিষা ফুল ও কাশফুল দুটিই আমার অনেক পছন্দ। আপনারা দুজনে মিলে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। সত্যি সরিষা ফুল গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই ফুল দুটি আপনার পছন্দ জানতে পেরে বেশ ভালো লাগলো আপু ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার গ্রামের বাড়ির পাশের আপনার দাদার মৃত্যু হওয়ার কারণে আপনি সেই দিনটা খুবই ব্যস্ততার সাথে কাটিয়েছেন। আসলে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। যাই হোক তার জানাজার নামাজ শেষে বাড়িতে এসে আজকে আমাদের সাথে এই ফটোগুলো শেয়ার করলেন। আপনার চাচাতো ভাইয়ের সাথে নদীর পাড়ে কাশফুলের মাঝে ভ্রমণ করার মুহূর্ত এবং এই ফটোগ্রাফি গুলো আমার বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে পোস্টি পড়ে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

বোঝাই যাচ্ছে আপনি এবং আপনার চাচা দুজন মিলে কাশফুলের বাগানে গিয়ে খুবই সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছেন, সুন্দর মুহূর্ত অতিবাহিত করার পাশাপাশি দারুন কিছু ফটোগ্রাফিও করেছেন এবং সরিষা ফুলের মাঝে গিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি আমি এবং আমার চাচা দুজনেই কাশফুলের বাগানে বেশ সুন্দর সময় অতিবাহিত করেছিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64054.40
ETH 1882.24
USDT 1.00
SBD 0.38