পারভেজ নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৭-০৭-২০২৩)

IMG_20230723_211401.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি পারভেজ নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৩ । আসলে বেশ কয়েকদিন ধরে ব্যস্ত সময় পার করছি। সবথেকে বেশি ব্যস্ত থাকতে হয় লেখাপড়ার কারণে। সকাল বেলায় ঘুম থেকে উঠে আজকেও সাতটার দিকে প্রাইভেটে গিয়েছিলাম। প্রাইভেটে গিয়ে দেখি এখনো শিক্ষক আসে নাই। তারপরে সেখানে বসে অনেকেই গল্প করছিল। আমিও গিয়ে সেখানে বসলাম। তারপরে শিক্ষক এসে আমাদের সাথে গল্প করল আজকে দেরি হয়েছে কারণ একজনকে বাইকে করে নিয়ে এসেছে স্যার এই কারণে। স্যার বলছে ভয়তে বাইক জোরে চালাতে পারছিলাম না আজকে। তার কিছুক্ষণ পর প্রাইভেট শেষ করে এসে খাওয়া-দাওয়া শেষ করলাম। তারপরে ম্যাচে এসে এসে ছেলেপেলেদের সাথে অল্প একটু আড্ডা দিলাম। তারপরে কিছু সময়ের জন্য লেখাপড়া করতে বসেছিলাম পড়ার টেবিলে। লেখাপড়া শেষ করে আবারো চলে আসলাম আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে। তবে চলুন আজকের পোস্ট নিচে ধাপে ধাপে শেয়ার করা যাক.......

IMG_20230723_205807.jpg

আপনারা সবাই জানেন লেখাপড়া করার উদ্দেশ্যে বাড়ির বাইরে থাকতে হয়। আসলে আমি যেখানে রয়েছি প্রায় দিনই এই এলাকাতে কোথাও না কোথাও অনেক ভালো খেলাধুলা হয়। একদিন জানতে পারলাম আমরা যেখানে থাকি তার ঠিক পাশে একটি ফিল্ড রয়েছে। সেখানে পারভেজ নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আসলে পারভেজ হচ্ছে একজন ব্যক্তির নাম সে মূলত একজন প্রবাসী। প্রতিবছর তার নামে এই টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়। খেলাটি মূলত দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে। প্রত্যেকদিন রাত ৯ টা থেকে রাত তিনটা পর্যন্ত। তাই আমরা কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম ফুটবল খেলা দেখতে যাব আজকে। তাই আমরা পাঁচজন বন্ধু মিলে গতকাল রাতে ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম। আমরা মূলত দুইটা ফুটবল ম্যাচ দেখেছিলাম। আমরা আমাদের ম্যাচ থেকে প্রায় ১৫ মিনিট হাঁটার পরে সেই ফুটবল মাঠে গিয়ে পৌঁছেছিলাম। আসলে বন্ধুরা মিলে একসাথে রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে রাতের বেল।

IMG_20230727_113854.jpg

আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ফুটবল মাঠের মধ্যে দুই টিম চলে এসেছে। একদিকে অংশগ্রহণ করছিল করমদি ফুটবল একাদশ। অপরদিকে অংশগ্রহণ করছিল মদনা ফুটবল একাদশ। আসলে দুই টিমের খেলায় আমার কাছে বেশ ভালো লেগেছিল। আসলে এই খেলায় মোট আটজন প্লেয়ার থাকে দুই টিমের প্লেয়ার মোট চারজন চারজন করে। আসলে ফিল্ড ছোট হওয়ার কারণে খুবই অল্প প্লেয়ারের খেলা হয়। আসলে দুই টিমের প্লেয়ারের বেশ দক্ষতার সাথে তাদের খেলা উপহার দিয়েছিল। তাদের খেলা দেখে আমার মনো প্রাণ জুড়িয়ে গিয়েছিল। খেলার সময় ছিল ২০ মিনিট ১০ মিনিট ও ২০ মিনিট। মাঝখানে যে ১০ মিনিট আপনারা দেখতে পারছেন সেটা হচ্ছে বিরতি টাইম।

IMG_20230727_113841.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক সুন্দর ভাবে একজন প্লেয়ার আউট ফেলছে। আসলে এই খেলাতে পা দিয়ে আউট ফেলা হয়। আসলে এই খেলার নিয়ম কারণ প্রায় প্রত্যেকটি মানুষই কম বেশি জানে। মাথার উপরে বল তোলা নিষেধ যদি মাথার উপরে বল ওঠে তাহলে সেটা ফাউল হিসেবে নির্দেশ দেওয়া হয়। যেখান থেকে আউট ফেলছিল ঠিক সেখানে আমি দাঁড়িয়েছিলাম তাই ছবিটি আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে তুলে শেয়ার করতে পেরেছি।

IMG_20230723_211713.jpg

আপনারা এবার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক সুন্দর ভাবে কাউন্টার অ্যাটাক হচ্ছে। আসলে প্রথম অর্ধে খেলায় কোন গোল হয়েছিল না। প্রথম হাতের খেলাটুকু দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল ভেবেছিলাম হয়তো খেলায় পেনাল্টি দেখতে পারব। আসলে এই খেলার গোল পোস্ট হচ্ছে ৩ ফিট লম্বা হাইটে হচ্ছে আড়াই ফিট। আসলে গোলপোস্ট অত্যন্ত ছোট তাই খুব একটা বল গোলে মারছিল না দুই টিমের প্লেয়ার। অবশেষে একজন প্লেয়ার বল গোলে মারছিল কিন্তু গোলের উপর দিয়ে এসে পাশে একটি মোটরসাইকেল ছিল মোটরসাইকেলে লেগে মোটরসাইকেলের ব্যাক লাইট ভেঙে গিয়েছিল। আসলে খেলার প্রথমে বলা হয়েছিল আশপাশে আপনারা মোটরসাইকেল রাখবেন না যদি বল লেগে ভেঙে যায় তাহলে কর্তৃপক্ষ দায়ী না। তাও অনেকেই সেখানে মোটরসাইকেল রেখেছিল।

IMG_20230723_211358.jpg

এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আবারো কাউন্টার এটাকে গিয়েছে করমদি ফুটবল একাদশ। অবশেষে করমদি ফুটবল একাদশ এক শূন্য গোলে মদনা ফুটবল একাদশ কে হারিয়ে দেয়। কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল মদনা ফুটবল একাদশের প্লেয়ারদের খেলা। আসলে তারা চারজনে অনেক ছোট হলেও তারা খুব সুন্দরভাবে তাদের পাসিং এবং খেলা গুলো আমাদের মাঝে উপহার দিয়েছিল। অবশেষে খেলার নির্ধারিত টাইম শেষ হয়ে যাওয়ার সাথে সাথে খেলা রেফারি মহোদয় শেষ করে দেয়। আসলে রাতে ফুটবল খেলা দেখার অভিজ্ঞতা ছিল না গতকালকে এই প্রথম দেখেছিলাম।

IMG_20230727_113824.jpg

আপনারা এবার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি এবং আমার বন্ধুরা অনেক সুন্দর ভাবে সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে প্রত্যেকটি পোষ্টের সাথে আমি আমার নিজের ছবি দিতে একটু পছন্দ করি। রাতের বেলায় বন্ধুরা সেখানে অনেক কিছু খেয়েছিলাম বাদাম ছোলা চানাচুর মুড়ি। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

আসলে এই ধরনের রাতের ফুটবল খেলা গুলো দেখতে অনেক মজা লাগে। বন্ধুদের সাথে তো দেখছি ভালোই মজা করেছেন রাতে ফুটবল খেলা দেখতে গিয়ে। অনেক কিছু খাওয়া-দাওয়া করেছেন দেখছি।

 3 years ago 

ঠিক বলেছেন মামা আপনি বন্ধুদের সাথে রাতে ফুটবল খেলা দেখার সেই এক মজা। ধন্যবাদ মূল্যবান মতামত করার জন্য।

 3 years ago 

রাত্রি কালীন মুহূর্তের এমন খেলাধুলা দেখতে বেশ আমারও ভালো লাগে। যেখানে বিভিন্ন প্রকার লাইটিং এর ব্যবস্থা করে আলো করে দেওয়া হয়, আর বিভিন্ন গ্রাম থেকে আগত মানুষের উত্তেজনা লক্ষ্য করা যায়। আপনি উল্লেখ করেছেন করমদি গ্রাম আর মদনা গ্রামের দুই পক্ষ এই খেলায় অংশগ্রহণ করেছিল। আমরা জানি এলাকার মধ্যে দুই পক্ষের বিশাল সুনাম রয়েছে খেলাধুলার দিক থেকে।

 3 years ago 

ঠিক বলেছেন মামা আপনি আমাদের এলাকার মধ্যে থেকে এই দুই গ্রামের অনেক সুনাম রয়েছে খেলাধুলার দিক থেকে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করে আমাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64897.61
ETH 1869.27
USDT 1.00
SBD 0.38