লাভ ট্রিপ // নাটক রিভিউ

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০২-০৬-২০২৩)

IMG_20230602_082359.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

নাটকটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামলাভ ট্রিপ
পরিচালকমইদুল মহিন
অভিনয়জোভান , তানজিন তিশা
দৈর্ঘ্য৫১ মিনিট ০৯ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ৭ মে ২০২২ ইং
নাটকের সারসংক্ষেপ

Screenshot_2023-06-02-08-30-02-652_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

নাটকের শুরুতেই নায়ক এবং নায়কা দুজন ট্রেন জার্নি করতে ছিল। দুজন সামনাসামনি একই সিটে বসেছিল। নায়ক তার হেডফোন এবং গিটার দিয়ে গান শুনতে ছিল। তখন নায়কা হঠাৎ করে কেঁদে ওঠে। নায়ক তখন জিজ্ঞেস করে কাঁদছেন কেন নায়কা তখন বলে আমি কাঁদলে আপনার সমস্যা কি। তারপর নায়কা বলে ভারী মুশকিল তো হাসলেও আপনারা প্রেমে পড়ে যান কাঁদলেও আপনারা প্রেমে পড়ে যান এইতো হচ্ছে ছেলেদের সমস্যা। আসলে নাটকটি দেখার পরে আমার কাছে মনে হয়েছে নায়কা আমাদের ছেলে যাতি সবাইকে অপমান করেছে। তারপরে নায়ক আর নায়কার দিকে না তাকিয়ে সেখানে চুপচাপ বসে থাকে। তারপরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় নায়ক বলে আপনি একটা সেকেন্ড ক্লাস মানুষ কিভাবে ফাস্ট ক্লাস ট্রেনে উঠেছেন। নায়কা আবার তখন ঘুরে উল্টে বলে আপনি একটা থার্ড ক্লাস মানুষ কিভাবে ফাস্ট ক্লাস ট্রেনে উঠেছেন।

Screenshot_2023-06-02-08-35-30-510_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এবার আপনার সবাই দেখতে পারছেন ট্রেন এসে গন্তব্যে পৌঁছে গিয়েছে। তারপরে সবাই ট্রেন থেকে নেমে পড়েছে। নায়ক এবং নায়কা দুজনই ঘুমিয়ে পড়েছিল ট্রেনের মধ্যে। নায়ক তারপরে ট্রেন থেকে নেমে আসে। নায়কা তার পিছন পিছন চিৎকার করে ট্রেন থেকে নেমে এসে বলে আমার ব্যাগ চুরি হয়ে গিয়েছে। নায়ক তখন বলে আমার সাথে বেয়াদবি করার শাস্তি এটা। তারপরে নায়ক বলে আমি আপনাকে হেল্প করতে পারি। তারপরে দুজনে এভাবে হাঁটতে থাকে। নায়কা বলে আপনার এত জিনিস নিতে কষ্ট হচ্ছে না আপনি আমাকে একটা দিন। তাই বলে নায়কের কাঁধের ব্যাগটা নায়কার কাছে দিয়ে দেয়। এভাবে দুজন হাঁটতে থাকে তাদের গন্তব্যে। নায়কা মূলত এসেছে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য।

Screenshot_2023-06-02-08-44-03-573_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

তারপরে দুজনে এসে এক জায়গায় বসে। তারপরে নায়ক অনেক সুন্দর একটি গান গেয়েছিল গানটি শুনতে আমার কাছে বেশ ভালো লেগেছে। নায়কা একটি দোলনার মধ্যে বসেছিল নায়ক সেই দোলনায় হাত দিতে নায়কা উঠে দাঁড়াই। নায়কা বলে আপনি এসেছেন আমি তো ভাবছি আপনি আমাকে থুয়ে পালিয়ে গেছেন। নায়কা পড়ে আবারো বলে ও আচ্ছা আপনি হয়তো আপনার ব্যাগের জন্য এসেছেন। তারপরে নায়কা বলে চলেন আমার বয়ফ্রেন্ডকে খুঁজতে হবে। নায়ক একটা ধমক দিয়ে বলে এখন বাজে একটা এই শহরে আপনার বয়ফ্রেন্ডকে এত রাতে খুঁজে পাওয়া যাবে। তারপরে নায়ক বলে এখন থেকে সবকিছু আমার কথা শুনতে হবে। নায়কা বলে যদি আপনার কথা শুনে আমার বয়ফ্রেন্ডকে খুঁজে পায় তাহলে অবশ্যই শুনবো।

Screenshot_2023-06-02-08-48-02-225_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

তার কিছুক্ষণ পরেই তারা দুজন হাঁটতে হাঁটতে রাতের বেলায় থাকার জন্য একটি হোটেলে যায়। হোটেলে গিয়ে ম্যানেজারের সাথে তারা দুজন কথা বলতে থাকে। যেহেতু দুজন একই রুমে থাকবে স্বামী-স্ত্রী না হলে তো একই রুমে থাকতে দিবে না। তাই নায়ক তখন বলে ফেলে আমরা দুজন স্বামী স্ত্রী। আবারো বলে আমরা দুজন খুবই ঘনিষ্ঠ বন্ধু। তারপরে আবারো বলে আমার দুজন আমাদের খুবই কাছের বন্ধু। এভাবে নায়কার সাথে তর্ক বেধে যায় হোটেল ম্যানেজারের। না তখন বলে ইনি একটা পাগল। হোটেল ম্যানেজার তখন বলে আপনি কি ডাকস নেন নাকি। তারপরে হোটেল ম্যানেজার ফোন দিয়ে ইনফরমেশন জানাই এই ব্যাপারে। তারপরে নায়কদের বসতে বলে কোলড্রিংস খাওয়ার জন্য। তারপরে নায়ক এবং নায়কা সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে আসে।

Screenshot_2023-06-02-08-54-09-477_com.google.android.youtube.jpg

Screenshot_2023-06-02-08-56-53-269_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

রাতে পালানোর পরে তাদের দুজনকে ছিনতাইকারী পথের মধ্যে ধরে। দুজন ছিনতাইকারী তাদেরকে ধরেছিল। নায়কা ছিনতাইকারীর সাথে অনেক মিল করে ফেলে। নায়কার সাথে ভাই বোনের সম্পর্ক হয়ে যায় ছিনতাইকারীর। তারপরে ছিনতাইকারী নায়কার সাথে অনেকক্ষণ গল্প করতে থাকে। নায়কা তার পরে বলে নায়কের কাছে একটি আইফোন আছে ওটা আপনি নিয়ে নিন। নায়ক তখন মিথ্যা বলে এটা অরজিনাল না এটা নকল ফোন। তাই বলে ছিনতাইকারী পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিতে চাই নায়কা তখন মানা করে। এভাবে একে একে সব কিছু নিয়ে নিয়েছিল। রাতে থাকার জন্য তাদের কোন জায়গা নেই তাই বলে ছিনতাইকারী তাদের বাসায় নিয়ে যায়। ভাই বোনের সম্পর্কের কারণে তাদের দুজনকে একটি রুমের মধ্যে থাকতে দেয়। ওই রাতে নায়কা ছিনতাইকারীর কাছ থেকে সেগুলো আবার চুরি করে রাতে পালিয়ে ছিল। বিষয়টা আমার কাছে বেশ মজার লেগেছিল।

Screenshot_2023-06-02-09-02-40-427_com.google.android.youtube.jpg

Screenshot_2023-06-02-09-02-13-566_com.google.android.youtube.jpg

Screenshot_2023-06-02-09-03-36-109_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

তার কিছুক্ষণ পরে একটি গান শুরু হয়েছিল। গানটি আমার কাছে বেশ ভালো লেগেছিল। নায়ক এবং নায়কা দুজনই বেশ ভালো অভিনয় করেছিল গানটিতে। গানটি সব থেকে বেশি ভালো লেগেছিল এত রোমান্টিক গান হওয়ার কারণে। গানটিতে অনেক বেশি রোমান্টিক এর অভিনয় রয়েছে নায়কার। আসলে এই গানটি বিভিন্ন জায়গায় শুটিং করা হয়েছে জায়গা গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে।

Screenshot_2023-06-02-09-08-17-009_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

অনেক খোঁজাখুঁজি করার পরেও নায়কার বয়ফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নায়ক এখানে এসেছে তার বন্ধুর বড় ভাইয়ের বিয়েতে গান গাওয়ার জন্য। তাই নায়কাকে সাথে নিয়ে সেখানে চলে যায় নায়ক। সেখানে নায়কা গিয়ে দেখে তিনি যেই লোকটিকে খুঁজছিলেন তার আজকে বিয়ে। নায়কা বলে এটা আমার বয়-ফ্রেন্ড না এটা হচ্ছে আমার বান্ধবীর বয়ফ্রেন্ড। নায়ক বলে তাহলে আপনি এতদিন আমার সাথে চিট করেছেন কেন। নায়কা বলছে আমি একটা মেয়ে আপনার সাথে এভাবে ঘুরে বেড়িয়েছি তাই চিট করেছি। নায়কা বলে আপনি একদম ঠিক বলেছেন যাকে ভালোবাসা যায় তাকে কখনো নিজের মন থেকে হারানো যায় না। তারপরে দুজন আবারো রোমান্টিক ছিনে দাঁড়িয়ে থাকে। এই ছিলো নাটকের শেষ পর্যন্ত কাহিনী।
ব্যক্তিগত মতামত
নাটকের প্রথম থেকে শেষ পর্যন্ত কাহিনী গুলো আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছিল। নায়কা প্রথমেই নায়ক কে অপমান করেছিল এই বিষয়টি সত্যি আমাদের ছেলে জাতি দের জন্য অপমান করেছিল। আমি মনে করি প্রত্যেক ছেলেই একই রকম নয়। আসলে নাটকের রোমান্টিক মুহূর্তগুলো আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটি গানে রোমান্টিক মুহূর্ত ছিল। সব থেকে বেশি অভিনয় করেছে রোমান্টিক মুহূর্তের নায়কা। পরে অবশ্যই নায়কা নায়ক কে ভালোবেসে ফেলে একসাথে কয়েকদিন থাকার কারণে।
ব্যক্তিগত রেটিং

এই নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট দিতে চাই ১০/৯.৫


নাটকের লিংক

💞আমার নিজের পরিচয়💞

IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

লাভ ট্রিপ নাটকটি যদিও আমার দেখা হয়নি কিন্তু আপনার রিভিউর পড়ে মনে হলো যে সম্পূর্ণ নাটক দেখে ফেললাম। প্রায় নাটকে দেখা যায় যে নায়ক নায়িকার শুরু হয় ঝগড়া দিয়ে। তারপর শেষে রোমান্টিক একটি মিল হয়। যা দেখতে খুবই ভালো লাগে। নাটকটি বেশ রোমান্টিক ছিল বোঝা যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি স্বপ্না তোকে দেখা যায় এমন কিন্তু অবশেষ নায়ক এবং নায়কার বেশ মিল হয়ে যায়।

 3 years ago 

খুবই ভালো লেগেছে আপনার নাটক রিভিউ পোস্ট পড়ে আমার কাছে। আমার কাছে নাটকের রিভিউ পোস্ট গুলো পড়তে অসম্ভব ভালো লাগে। লাভ ট্রিপ নাটকটার রিভিউ খুব সুন্দর ভাবেই লিখেছেন। প্রথমে নায়িকা নায়ক কে অনেক অপমান করত। তারপরে নায়কের সাথে কয়েকদিন থাকার পরে তাকে ভালোবেসে ফেলেছিল। অনেক রোমান্টিক একটা নাটক ছিল। সময় পেলে দেখে নেব ভাবছি। এরকম নাটক গুলো দেখতে যেমন ভালো লাগে, তেমনি রিভিউ পড়তেও ভালো লাগে আমার কাছে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি নাটকটি বেশি রোমান্টিক একটা নাটক ছিল। দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল।

 3 years ago 

লাভ ট্রিপ নাটকটার রিভিউ খুব সুন্দর উপভোগ করে পড়লাম। নায়িকা নায়ক এর সাথে প্রথম দিকে খারাপ ব্যবহার করলেও, আস্তে আস্তে যখন তার সাথে থেকে ছিল তখন নায়কের প্রতি ভিন্ন রকম একটা আন্তরিকতা জন্মেছিল। যার কারণে নায়িকা নায়ক কে ভালোবেসে ফেলেছিল। আসলেই বেশিরভাগ নাটকের প্রথম দিকে দেখা যায়, নায়ক-নায়িকা ঝগড়া করে, নাহলে দেখতে পারেনা। কিন্তু পরবর্তীতে তাদের ভালোবাসা জন্মে যায়। খুব সুন্দরভাবে লিখলেন। উপভোগ করলাম সুন্দরভাবে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু প্রথমে খারাপ ব্যবহার করলে পরে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায় সবকিছু ।

 3 years ago 

মাঝেমধ্যে সময় পেলে নাটক দেখতে আমার কাছে খুব ভালো লাগে। খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও নাটকটি দেখা হয় নি। তবে নাটকের রিভিউ পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। বেশিরভাগ নাটকে এরকমই হয় প্রথমে নায়িকা নায়ক কে অপমান করলেও পরে নায়কের সাথে কয়েকদিন থাকার পর আস্তে আস্তে নায়কের প্রেমে পড়ে যায়। যাইহোক খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন । সময় করে নাটকটি দেখার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি পরে নায়কা নায়কের প্রেমে পড়ে যাই।

 3 years ago 

বাংলাদেশের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে।তবে এই নাটকটি দেখা হয়নি।কাহিনী পড়ে বুঝলাম ভালোবাসা নিয়ে অনেক রোমান্টিক মুহূর্ত রয়েছে।আসলেই সব ছেলে বা মেয়ে একইরকম নয়।সুন্দর রিভিউ করেছেন, পড়ে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি ভালোবাসা নিয়ে বেশি রোমান্টিক একটি নাটক ছিল। ধন্যবাদ মূল্যবান মত শেয়ার করার জন্য।

 3 years ago 

এই নাটকটি আমিও দেখেছি অনেক সুন্দর একটা নাটক। একজন ডাকাত হয়েও তাদের যেভাবে সাহায্য করছে যা ভিন্নতা এনেছে নাটকে। ধন্যবাদ আপনাকে সুন্দর করে নাটকের রেভিউটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করেছেন।তানজিন তিশার অভিনীত নাটকগুলো বেশ ভালোই লাগে।ধন্যবাদ ভাইয়া সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 63427.77
ETH 1877.48
USDT 1.00
SBD 0.37