বন্ধুদের সাথে মুড়ি পাটির আড্ডা

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৪-০৬-২০২৩)

IMG_20230614_104431.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বন্ধুদের সাথে মুড়ি পাটির আড্ডা। আপনারা সবাই জানেন আমি অনেকদিন ধরে লেখাপড়া করার উদ্দেশ্যে বাড়ি থেকে বাইরে থাকি। মেসে আমরা প্রায় প্রত্যেক দিন বন্ধুরা অনেক আনন্দ উল্লাসে মেতে উঠি। গতকাল রাতে বন্ধুদের সাথে মুড়ি পাটির আড্ডা দিয়েছিলাম। আসলে এভাবে বন্ধুদের সাথে মুড়ি খেতে বেশ ভালোই লাগে। গত কয়েকদিন ধরে বেশ ব্যস্ত সময় পার করছি। কলেজে পরীক্ষা চলছে তাও আপনাদের মাঝে প্রতিনিয়ত যুক্ত থাকার চেষ্টা করছি। এখনো একটা পরীক্ষা বাকি রয়েছে। এই পরীক্ষাটা মধ্যে পাঁচ দিন ছুটি রয়েছে। তাই গতকাল থেকে আপনাদের মাঝে সকাল সকাল যুক্ত হতে পারছি। আপনাদের সাথে যুক্ত হতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। কালকে অনেক রাত জাগা হয়েছে এজন্য আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। তবে চলুন আপনাদের মাঝে শেয়ার করা যাক আজকের পোস্ট .........

IMG_20230612_225831.jpg

আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন মুড়ি পার্টির সকল জিনিস রয়েছে সেখানে। আমি আর আমার এক বন্ধু দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তারপরে ভাবলাম আজকে একটা পোস্ট গোছানো যাবে। তাই বলে ছবি তোলা শুরু করলাম। আসলে মুড়ির মধ্যে তেঁতুলের আচার ও লেবু দিলে খেতে অনেক ভালো লাগে। আপনারা যদি কেউ লেবু ও তেতুলের আচার না দিয়ে মুড়ি খেয়ে থাকেন তাহলে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে।

IMG_20230612_231215.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে লেবু গুলো কুঁচি কুঁচি করে কেটে নিয়েছি। তারপরে অনেক সুন্দরভাবে একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে এত ছোট করে লেবু কাটা খুব একটা সহজ কাজ না। ছুরির উল্টা পিঠে হাতে অনেক ব্যথা পেয়েছিলাম লেবু কাটার সময়। কিন্তু মুড়ি খাওয়ার সময় সব ব্যথা ভুলে গিয়েছিলাম এতই স্বাদ পেয়েছিলাম মুড়িতে।

IMG_20230612_231407.jpg

এবার আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি যখন ঝাল পিয়াজ কেটে অনেক সুন্দর ভাবে মাখাতে ছিলাম তখন আমার এক বন্ধু একটি ছবি তুলে দিয়েছিল। লবণ এবং তেল দিয়ে অনেক সুন্দর ভাবে মাখিয়ে ছিলাম। আমরা মুড়ি পার্টির আড্ডা দিয়েছিলাম লেখাপড়া শেষে রাত ১২ টার দিকে। আসলে বন্ধুরা মিলে যদি এক জায়গায় থাকা যায় আর এমন মুড়ি পার্টি হয় তাহলে কিন্তু বেশ ভালই লাগে।

IMG_20230612_231528.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে তিন প্যাকেট লাভলী চানাচুর গামলার মধ্যে ভেঙে দিয়েছে। আসলে আমাদের এলাকাতে লাভলী চানাচুর খুব জনপ্রিয়। এই চানাচুর আমাদের এলাকার পাশে তৈরি করা হয়। খেতেও বেশ ভালোই লাগে।

IMG_20230612_231826.jpg

IMG_20230612_231853.jpg

এবার আপনাদের উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন চানাচুর এর মধ্যে আমি অনেক সুন্দর ভাবে তেতুলের চাটনি দিয়ে দিয়েছি। আসলে তেতুলের চাটনি দিলে খেতে বেশ সুস্বাদু লাগে। তারপরে সবকিছু একসাথে অনেক সুন্দর ভাবে মাখিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ এভাবে কখনো মুড়ি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন কেমন মজা লাগে। আর যদি মুড়ি না মাখাতে পারেন তাহলে অবশ্যই আমার দাওয়াত দিবেন আমি আপনাদের বাড়িতে গিয়ে মুড়ি মাখিয়ে খাওয়াবো কোন সমস্যা নেই। নাহলে আপনারা আমার কাছ থেকে দাওয়াত নিবেন।

IMG_20230612_231943.jpg

এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন চানাচুর গুলো অনেক সুন্দর ভাবে মাখানোর পরে। গামলার মধ্যে মুড়ি গুলো অনেক সুন্দর ভাবে ঢেলে দিয়েছি। তারপরে মুড়ি ও চানাচুর সবকিছু একসাথে মাখিয়েছি। তারপরে একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে খেতে বেশ ভালোই লেগেছিল আমার কাছে।

IMG_20230612_232034.jpg

সবার শেষে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি এবং আমার বন্ধুরা সকলে মিলে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে মুড়ি খাওয়ার সময় আমরা বেশ হাসাহাসি করেছিলাম। আমরা এত পরিমাণ মুড়ি মাখিয়ে ছিলাম যে চারজন মিলে খেতে পারছিলাম না। পরে আমাদের পাশের রুমের আরো দুইজন ছেলেকে ডাক দিয়েছিলাম। তখন ডাকতে গিয়ে দেখি মেসের প্রায় প্রত্যেক ছেলে ঘুমিয়ে পড়েছে। তিনজন জেগে ছিল সবাইকে মুড়ি খাওয়ার জন্য ডেকেছিলাম। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

মুড়ি পার্টি গুলো এমনিতে অনেক মজা হয়।আর বন্ধুদের সাথে হলে তো কোন কথাই নেই অনেক বেশি জমে উঠে। ধন্যবাদ আমাদের মাঝে সে অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই বন্ধুদের সাথে মুড়ি পার্টি আসলেই বেশ মজার।

 3 years ago 

বাহ্ অনেকদিন পর মুড়ির পার্টি দেখে বেশ ভালো লাগলো। এটা সময় ছিল যখন প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে মুড়ি পার্টি দিতাম। লেবু দিয়ে মুড়ি মাখালে বেশ সুন্দর লাগে খাইতে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই লেবু দিয়ে মুড়ি খেতে বেশ মজা লাগে।

 3 years ago 

ভাইয়া আপনার বন্ধুদের সাথে মুড়ি পাটির আড্ডা দেখে ভীষণ ভালো লাগলো। অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে গেলো। এভাবে অনেক খেয়েছি এবং মাঝ মাঝে এখন ও খাই ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আপনার পুরনো স্মৃতি মনে পড়েছে জেনে বেশ ভালো লাগলো ভাই। আসলে বন্ধুরা একসাথে থাকলে এমন মুড়ি পার্টি প্রায় দিন হয়ে থাকে।

 3 years ago 

মামা আমি ঠিকই বলেছেন মুড়ি মাখানোর পার্টি বন্ধুদের সাথে মজাই আলাদা। কারণ ম্যাচে থাকতে আমি বন্ধু এবং বড় ভাইদের সাথে মুড়ি পার্টি করতাম সপ্তাহে সাত দিনও মরি পার্টি করেছি কিন্তু দুঃখের বিষয় এখন পেটে অনেক এসিডিটি সমস্যা হয়ে গিয়েছে।

 3 years ago 

মুড়ি খাওয়া ভালো কিন্তু অতিরিক্ত বেশি খাওয়া ভালো না এজন্য হয়তো পেটে ডিস্টার্ব দিয়েছে।

 3 years ago 

আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেখে অনেক ভালো লাগলো। আপনি বন্ধুদের সাথে মেসে থেকে অনেক আনন্দে করেন তা আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পাই। আপনি আজ আপনার বন্ধুকে নিয়ে খুব সুন্দর একটি পার্টির আয়োজন করেছেন। বন্ধুরা মিলে এভাবে মুড়ি মাখানো খেতে খুবই ভালো লাগে। আপনি মুড়ি মাখানোর পদ্ধতি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করি আপু প্রতিনিয়ত আপনাদের সাথে যুক্ত থাকা। বন্ধুদের সাথে মেসে থাকলে সে আনন্দের কথা আর কাউকে বলে বোঝানো যাবে না।

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি এখনো আমাদের সঙ্গে এমন ভাবে যুক্ত যে যত কাজ কর্ম থাকুক না কেন একটু সুযোগ পেলেই আমরা এই কমিউনিটির সঙ্গে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করি। আপনার পরীক্ষা থাকার পরেও যে আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকছেন এটা জেনে ভালো লাগলো। মুড়ি পার্টিতে বন্ধুদের সঙ্গে খুবই সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন অবশ্য বন্ধুদের সঙ্গে এরকম সুন্দর মুহূর্ত কাটাতে সকলের অনেক বেশি ভালো লাগে বলে আমার মনে হয়। সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি আমার নিজের পরীক্ষা থাকা সত্ত্বেও আমি এই কমিউনিটিতে প্রতিনিয়ত যুক্ত থাকার চেষ্টা করি।

 3 years ago 

এগুলো এখন শুধুই স্মৃতি কত এভাবে আড্ডা দিয়েছি বন্ধুদের সাথে মুড়ি পাঠিয়ে দিয়েছি। এখনো সবাই একত্রিত হলে বিভিন্ন ধরনের খাবার কিনে নিয়ে আড্ডা দিতে বসে যাই। অনেক ভালো লাগলো এই মুহূর্তগুলো একসময় মিস করবে সকলে।

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 3 years ago 

এমন মুড়ি পার্টির আয়োজন আমিও করে থাকি আমার বন্ধুদের সাথে। বিশেষ করে গরমের রাতে এই আনন্দ আয়োজনগুলো বেশি করা হয়ে থাকে কারণ বাড়িতে কারেন্ট থাকে না আর প্রচণ্ড গরম থাকে তাই ফাঁকার দিকে একটু যেয়ে এমন আনন্দ আয়োজন করা হয়। খুবই ভালো লাগলো আপনার সুন্দর আনন্দঘন মুহূর্তটা দেখে।

 3 years ago 

ধন্যবাদ মামা আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38