# বাঙালি রেসিপি" ইলিশ মাছ দিয়ে আলু ভাজা মাখা মাখা রেসিপি"
আজ - ২ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | মঙ্গলবার| বর্ষাকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে "ইলিশ মাছ দিয়ে আলু ভাজা মাখা মাখা " রেসিপি । ভুল - ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
উপকরণঃ
একটি ইলিশ মাছ
আলু চারটা
মরিচের গুরা তিন চামছ।
হলুদ দুই চামচ
তেল 250 গ্রাম
পিয়াজ চারটা
রসুন দুইটা বাটা
গরম মসলা বাটা দুই চামচ
লবন স্বাদমতো
প্রস্তুত প্রনালি
প্রথমে মাছ নিতে হবে একটা গোটা ।
এরপর মনের মতো সুন্দর করে কেটে ধুয়ে নিতে হবে
এরপর একটি ডিসে একটু হলুদ নুন দিয়ে মেখে নিতে হবে মাছ গুলি ।
এরপর কড়াইতে তেল দিয়ে গরম হলে মাছগুলি ভালো করে আধা ভাজা দিতে হবে ।কারন পুরা ভাজলে মাছের কোন স্বাদই লাগেনা কারন মাছের ভেতরের রস থাকে না ।
ভেজে উঠিয়ে রেখে দিয়ে মাছ ভাজার পরে যে তেল ছিলো সেই তেলেই পিয়াজ দিতে হবে এক্সট্রা তেল দিতে হবে না ।
পিয়াজ ভেজে লাল করে নিতে হবে ।
এরপর এর ভিতর সব মসলা দিতে হবে স্বাদ মতো লবন দিতে হবে ।
একেবারেই ভালোমতো নেড়ে কষিয়ে নিতে হবে এতে ভালো লাগবে মাছ ভাজাটি ।
এর পর আলু কেটে ধুয়ে নিতে হবে ।
এরপর আলু মসলার ভিতর দিয়ে ভালোমতো কষিয়ে সিদ্ধ করে নিতে হবে ।ঢেকে রাখতে হবে ।
এরপর মাছ দিতে হবে আলু সিদ্ধ হলে পরে ।
এরপর ঢেকে রাখতে হবে কিছুক্ষন ।মাঝে মাঝে নাড়তে হবে ।লবন চেখে দেখতে হবে ।
বাছ হয়ে গেলো ইলিশ মাছ দিয়ে আলু ভাজা ।দেখলে জিভে জল আসে ।মাখা মাখা রেসিপি ।
এই ছিলো মজাদার ইলিশ মাছ দিয়ে আলু ভাজার মাখা মাখা রেসিপি ।আশা করি সবার ভালো লাগবে।
খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন৷ আমি সময় পেলে একবার চেষ্টা করব!
ধন্যবাদ
ধন্যবাদ ভাই আপনার পছন্দের একটি রেসিপি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য। তবে কিছু বিষয়ে দুর্বলতা রয়েগেছে। যেমন রেসিপি উপস্থাপনের সেময় মূল উপকরনগুলোর একটি চিত্র দেখাতে বলা হয়েছে আমাদের কমিউনিটির নিয়মে। দয়া করে নিয়মগুলো আরো একবার দেখে নিন-
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community